30/10/2023
আসসালামু আলাইকুম,,,
আজ আমি গাড়ির ব্রেক সিস্টেম নিয়ে আলোচনা করবো।
💥 ব্রেক সিস্টেম কাকে বলে???
ব্রেক সিস্টেম এমন এক ধরনের সিস্টেম যা গাড়ির গতি রোধ করে বা গাড়িকে থামিয়ে দেয়।
💥 ব্রেক সিস্টেম কত প্রকার ও কী কী???
⭐পাওয়ার সোর্স অনুযায়ী ব্রেক সিস্টেম ৬ প্রকার। যথা:
১. মেকানিক্যাল ব্রেক সিস্টেম,
২. হাইড্রোলিক ব্রেক সিস্টেম,
৩. এয়ার / নিউমেরিক ব্রেক সিস্টেম,
৪. ভ্যাকুয়াম / এগজাস্ট ব্রেক সিস্টেম,
৫.ইলেকট্রিক ব্রেক সিস্টেম,
৬.ম্যাগনেটিক ব্রেক সিস্টেম।
⭐মেকানিজমের উপর ভিত্তি করে ব্রেক সিস্টেম ২ প্রকার। যথা:
১. ডিস্ক ব্রেক ও
২.ড্রাম ব্রেক।
💥 ব্রেক সিস্টেমের যন্ত্রাংশ কী কী???(যন্ত্রাংশগুলোর কাজের সংক্ষিপ্ত বনর্ণা)
ব্রেক সিস্টেম যন্ত্রাংশগুলো হলো:
১. ব্রেক প্যাডেল : এ ডিভাইসকে পায়ের দ্বারা চাপ প্রয়োগ করে ব্রেক সক্রিয় করতে ব্যবহৃত হয়।
এটি এক্সিলারেটর এবং ক্লাচ প্যাডেলের মাঝখানে অবস্থিত।
২. ব্রেক বুস্টার : ব্রেককে স্মুথ করতে ব্যবহৃত হয়।
🪄ব্রেক বুস্টার ২ প্রকার। যথা:
ক. হাইড্রোলিক ব্রেক বুস্টার (HBB)
খ. ভ্যাকুয়াম ব্রেক বুস্টার
৩. ব্রেক মাস্টার সিলিন্ডার : এ ডিভাইস প্যাসকেলের সূত্র অনুসরণ করে ব্রেক ফ্লুইড রিজার্ভার থেকে ফ্লুইডকে ব্রেক লাইনে সরবরাহ করে। এ ডিভাইসটিতে পিস্টন ও বাকেট থাকে।
৪. ব্রেক লাইন: মাস্টার সিলিন্ডার থেকে ব্রেক ফ্লুইড ব্রেক ক্যালিপারে সরবরাহ করতে সহায়তা করে।এটি এমন একটি পাইপ যা দিয়ে ব্রেক ফ্লুইড প্রবাহিত হয়।
৫. হুইল সিলিন্ডার : হুইল সিলিন্ডারের মাঝখানে পোর্টে ফ্লুইডের চাপে দুইটি পিস্টন প্রসারিত হয়ে ব্রেক ড্রামকে ব্রেক শু চেপে ধরে। এতে গাড়ি থেমে যায়।অতএব, গাড়ির প্রতিটি চাকায় ব্রেক শু- কে ব্রেক ড্রামের সাথে চেপে ধরতে এটি ব্যবহৃত হয়।
৬.ব্রেক শু : ব্রেক শু হলো দুটি শীট স্টিলের টুকরো এক সাথে সংযুক্ত তাই এটি ব্রেক লাইনিং বহন করতে পারে। ব্রেক শু দুইটি প্রসারিত হয়ে ব্রেক ড্রামকে চেপে ধরে।
৭. ব্রেক ড্রাম : ব্রেক ড্রাম হলো একটি ঘূর্ণানয়ান ড্রাম আকৃতির উপাদান। যা গাড়ির চাকার সাথে ঘুড়তে থকে। এটি ড্রাম ব্রেক সিস্টেমে ব্যবহৃত হয়।
৮. ব্রেক ক্যালিপার : ব্রেক ক্যালিপার ব্রেক প্যাড এবং পিস্টন বহন করে। ব্রেক লাইন থেকে ব্রেক ফ্লুইড ব্রেক ক্যালিপারের পিস্টনকে চাপ দিলে সে চাপ দুই পাশের ব্রেক প্যাডকে সামনে অগ্রসর করে ঘূর্ণায়মান ডিস্কে থামিয়ে দেয়। এতে গাড়ি থেমে যায়।
🪄ব্রেক ক্যালিপার দুই ধরনের। যথা:
ক. স্লাইডিং ব্রেক ক্যালিপার/
ফ্লোটিং ব্রেক ক্যালিপার
খ. ফিক্সড ব্রেক ক্যালিপার
৯. ব্রেক প্যাড : কার্বন,পেপার,মাইকা,অ্যাসবেস্টর সিরামিক দিয়ে গঠিত ব্রেক প্যাড। যা ঘূর্ণায়মান ব্রেক ডিস্ককে থামিয়ে দেয়।
১০. ব্রেক ডিস্ক : এটি এক ধরনের রোটর। যা হুইল হাভের সাথে সংযুক্ত থাকে। এটি গাড়ির হুইলের সাথে ঘুড়তে থাকে। এটি ডিস্ক ব্রেক সিস্টেমে ব্যবহৃত হয়।
💥ব্রেক সিস্টেমে আপডেট ভার্সনের সিস্টেমগুলো কী কী???
ব্রেক সিস্টেমে আপডেট ভার্সনের সিস্টেমগুলো হলো:
১. ABS (Anti-lock Braking System
২. EBD (Electronic Brakeforce Distribution)
৩. ESP/ESC
(Electronic Stability Programme / Control)
কিছু ভুল ত্রুটি করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏