Foyzunnesa Ahmed Foundation Multilingual School & College

Foyzunnesa Ahmed Foundation Multilingual School & College যাহা বলিব তাহা করিব, যাহা করিতে পারিব ?

15/12/2024
 #প্রি_স্কুল_কেয়ার_প্রোগ্রাম (ফ্রি কোর্স)কোর্সের মেয়াদ: ২ মাসআয়োজনে: ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশনস্থান: ফয়জুন্নেসা আহমেদ ফ...
21/10/2024

#প্রি_স্কুল_কেয়ার_প্রোগ্রাম (ফ্রি কোর্স)
কোর্সের মেয়াদ: ২ মাস
আয়োজনে: ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন
স্থান: ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ, আনসার একাডেমির বিপরীত পার্শ্বে, সফিপুর, কালিয়াকৈর,গাজীপুর।

#‘প্রি_স্কুল_কেয়ার’ শব্দটার সঙ্গে ‘স্কুল’ শব্দটা যুক্ত থাকার কারণে অনেকেই মূল ধারার স্কুলের কার্যক্রমের সঙ্গে এই কার্যক্রমকে গুলিয়ে ফেলেন। কিন্তু স্কুল প্রোগ্রাম আর প্রি-স্কুল কেয়ার প্রোগ্রামের লক্ষ্য আদতে ভিন্ন। আনুষ্ঠানিক শিক্ষা শুরুর আগে শিশুর বেশ কিছু বিষয়ে অভ্যস্ততার প্রয়োজন হয়। একটি শিশুকে কেতাবি বা অ্যাকাডেমিক পড়াশোনার জন্য তৈরি করতে যে কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলোকেই মূলত প্রি-স্কুল কেয়ার প্রোগ্রাম বলে। এখানে শিশুর পড়াশোনা নয়, বরং বিকাশজনিত মাইলফলকের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
শিশুর প্রারম্ভিক বিকাশ মূলত চারটি ক্ষেত্রে হয়।
১.শারীরিক বিকাশ
২.বুদ্ধিবৃত্তিক বিকাশ
৩.সামাজিক-আবেগিক বিকাশ এবং
৪.ভাষার বিকাশ
এই বিকাশগুলোর জন্য শিশুকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় শিশুকে আশেপাশের পরিবেশের সঙ্গে পরিচয় করানো, গল্পের বই, সমবয়সী সঙ্গীর সঙ্গে খেলাধুলা, পর্যাপ্ত খেলনাসহ অনেক কিছুই দিতে হয়। কিন্তু বর্তমান জীবনের ব্যস্ততায় এসবের অনেক কিছুই বাড়িতে বসে সন্তানকে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই শিশুর প্রারম্ভিক বিকাশের ক্ষেত্রে প্রি-স্কুল প্রোগ্রাম হতে পারে চমৎকার একটি মাধ্যম।

আমাদের এই প্রোগ্রামে প্রতিদিন নতুন নতুন শিক্ষামূলক কৌশলগত খেলার আয়োজন থাকবে। ফলে শিশুরা তাদের পছন্দের বহিঃপ্রকাশ করতে পারে যা ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের দক্ষতা তৈরিতেও ভূমিকা রাখবে। প্রতিদিন সমবয়সী শিশুদের সাথে মেশার সুযোগ, তাদের সাথে নানা ধরনের সৃজনশীল খেলা, ইচ্ছেমতো প্রশ্ন করার সুযোগ, পাজল মেলানোর খেলা, ব্লক দিয়ে হরেক রকম জিনিস তৈরি, নাটকীয় খেলায় অংশগ্রহণ তাদের বুদ্ধিগত দক্ষতাকে অনেকটাই শাণিত করবে।

#চাইল্ডহুড_ডেভেলপমেন্ট_বিশেষজ্ঞ এবং ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশনের শিশু বিষয়ক শিক্ষক ও প্রশিক্ষকগণ বলেন, গবেষণায় দেখা গেছে প্রাক শৈশবকালের যত্ন ও শিক্ষা যেসব শিশু প্রি-স্কুল প্রোগ্রাম থেকে নেয়, তাদের পড়তে পারার দক্ষতা, অন্য মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগ, সামাজিক রীতিনীতি মেনে চলা ও জটিল গাণিতিক জ্ঞানের দক্ষতা সাধারণত বেশি থাকে। প্রি-স্কুলে শিশুরা খেলনা ভাগাভাগি করে খেলে, নির্দেশনা মেনে দল বেঁধে কাজ করে ও খেলার ছলে সমস্যা সমাধানের শিক্ষা পেয়ে থাকে।

এর আরও একটি বড় অবদান হচ্ছে এটি শিশুদের স্বাবলম্বী হতে উৎসাহী করে। অনেক অল্প বয়সে নিজের পরিবারের বাইরের জগতে মানিয়ে নিতে শেখানো হয় প্রি-স্কুল প্রোগ্রামে। শিশুরা বড় হওয়ার সময় তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অনেক কৌতূহলী হয়ে ওঠে। বৃষ্টি কেন পড়ে, পাখি কীভাবে ওড়ে, গাছের পাতা কেন ঝড়ে- এমন অনেক প্রশ্ন তাদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খেতে থাকে। প্রি-স্কুল তার পাঠ্যক্রমে এমন অনেক খেলা রাখে যেখান থেকে শিশুরা কৌতূহলী মনের প্রশ্নের জবাব খেলার মাধ্যমেই পেয়ে যায়।

#প্রি_স্কুল_প্রোগ্রাম কোর্স বা ভর্তি করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার।
শিশুর জন্য প্রি-স্কুল নির্বাচনের সময় প্রথমেই দেখতে হবে সেখানকার শিক্ষকরা প্রাক শৈশবকালীন উন্নয়ন (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। স্কুলটিতে শিশুর ছোটাছুটি বা খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, শিশুর বয়স উপযোগী যথেষ্ট পরিমাণ গল্পের বই ও শিক্ষামূলক খেলনা আছে কিনা সেটাও দেখতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি শিশুর জন্য কী রকম নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা রেখেছে, কোন প্রক্রিয়ায় শিশুকে শেখানো হচ্ছে, শিশুর সার্বিক বিকাশের পর্যালোচনা ও পর্যবেক্ষণের রেকর্ড রাখা হচ্ছে কিনা এগুলোও বিবেচ্য বিষয়।
আশাকরি দেখার জন্য হলেও আপনার শিশুকে নিয়ে আসবেন।
আমরা ’যাহা বলিব তাহা করিব, যাহা করিতে পারিব না তাহা বলিব না’ ইনশা’আল্লাহ।

আলহামদুলিল্লাহ!আজ (০১/১০/২০২৪) ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের "হিফজুল কোরআন" বিভাগ থেকে ...
01/10/2024

আলহামদুলিল্লাহ!
আজ (০১/১০/২০২৪) ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের "হিফজুল কোরআন" বিভাগ থেকে আল রিয়ান নামে একজন শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করলো।
এর পাশাপাশি সে ৪র্থ শ্রেণিতে অধ্যয়ন করছে। আগামী এক বছর হিফজুল কোরআনের শুনানি বিভাগ সম্পন্নের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমের আওতায় প্রাইমারি (৫ম শ্রেণি) সম্পন্ন করবে।

অর্থাৎ ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ ত্রিমুখী শিক্ষা ব্যবস্থাপনামূলক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে পেরেছে।

এ অর্জন একটি শিক্ষার্থীর ত্রিমুখী (ক্বওমী, আলিয়া মাদ্রাসা ও স্কুল) শিক্ষা ব্যবস্থার সকল প্রাইমারি লেভেলের বেসিক জ্ঞান অর্জনে সক্ষম করে তুলবে এবং পরবর্তী যেকোনো শিক্ষা ব্যবস্থায় তাকে (ক্বওমী, আলিয়া মাদ্রাসা ও স্কুল) ৬ষ্ঠ শ্রেণিতে পদার্পণ করতে সহায়তা করবে।

ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো জাতিকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে সৎ, যোগ্য ও দক্ষ দেশপ্রেমিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে ব্যাক্তি, সমাজ ও দেশের উন্নয়ন সাধন করা।
এ মিশনটি সাকসেস করতে সকলের দোয়া কামনা করছি। সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আপনি একবারের জন্য হলেও ভিজিট করতে আসবেন!
"আমরা যাহা বলিব তাহা করিব, যাহা করিতে পারিব না তাহা বলিব না" ইনশাআল্লাহ!

দেশের পরিবর্তনে আমাদের ভূমিকা,এখন থেকে চেষ্টা হবে।ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ
07/08/2024

দেশের পরিবর্তনে আমাদের ভূমিকা,এখন থেকে চেষ্টা হবে।

ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ

একটি শোক বার্তা 😢-------------------------------"নওশীন ব্যাগটি আমার টেবিলের উপর রেখে খেলাধুলা করো" গত মঙ্গলবার (০২/০৭/২৪...
06/07/2024

একটি শোক বার্তা 😢
-------------------------------
"নওশীন ব্যাগটি আমার টেবিলের উপর রেখে খেলাধুলা করো" গত মঙ্গলবার (০২/০৭/২৪) নার্সারি শ্রেণির নওশীনের সাথে এটা শেষ কথা হবে ভাবতেই পারছিনা।
গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি নিয়ে পরিবারসহ বাসে করে রংপুর যাওয়ার পথে দিনাজপুর একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মেয়েটি ইন্তেকাল করে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"😢
তার পুরো পরিবার হসপিটালে আশংকাজনক অবস্থায় ভর্তি।
উক্ত দূর্ঘটনায় ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মহোদয় এবং তার পরিবারের সদস্যগন ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন শোকাহত ও মর্মাহত।
আজ (০৬/০৭/২৪) প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আসুন সবাই মিলে নওশীনের রূহের মাগফিরাত ও তার পরিবারের সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করি।

Most welcome to students of class Eight to publish the poster project! Go ahead!
25/04/2024

Most welcome to students of class Eight to publish the poster project! Go ahead!

ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিশ্বের সকল শিক্ষকদের জানাই ' বিশ্ব শিক্ষক দিবস...
05/10/2023

ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিশ্বের সকল শিক্ষকদের জানাই ' বিশ্ব শিক্ষক দিবস-২০২৩' এর শুভেচ্ছা!
শুভ বিশ্ব শিক্ষক দিবস-২০২৩

আমন্ত্রণ জানাচ্ছি,প্রতি বছরের ন্যায় আগামি ২৩/০৯/২০২৩ খ্রী. রোজ শনিবার শুরু হতে যাচ্ছে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টি...
21/09/2023

আমন্ত্রণ জানাচ্ছি,
প্রতি বছরের ন্যায় আগামি ২৩/০৯/২০২৩ খ্রী. রোজ শনিবার শুরু হতে যাচ্ছে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত “বিজ্ঞান মেলা-২০২৩”।
২০ টিরও বেশি বিষয়বস্তু নিয়ে সাজানো এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ, প্রাক্তন ডীন.বুয়েট।
মেলাটি বেশ জাকজমকপূর্ণ ও শিক্ষনীয়। ছোট ছোট শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের শিক্ষার্থী ও জ্ঞান পিপাসুদের নিকট এটি আকর্ষণীয় ও স্মরণীয় হয়ে থাকবে।
প্রিয়, শিক্ষার্থী, অভিভাবক, জ্ঞান পিপাসু ও বিজ্ঞানমনষ্ক বিদ্যান্বেষীদের উক্ত মেলায় সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি।
#বিজ্ঞান_মেলা_২০২৩


Everyone

ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক বইমেলা-২০২৩ এ আমন্ত্রিত সকল পাঠকের প...
21/07/2023

ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক বইমেলা-২০২৩ এ আমন্ত্রিত সকল পাঠকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
এবারের বইমেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণির পাঠক তাদের প্রিয় লেখকের বই পেয়ে খুব খুশি। প্রতি বছর এমন আয়োজন করার জন্য অনুরোধ করেন তারা । বিশেষ করে শিক্ষার্থীদের বইমুখি করতে এমন আয়োজনের বিকল্প নেই।

Address

Gazipur
Gazipur
1751

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801780143008

Alerts

Be the first to know and let us send you an email when Foyzunnesa Ahmed Foundation Multilingual School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Foyzunnesa Ahmed Foundation Multilingual School & College:

Shortcuts

Share