The School Of Learning Quran BD

The School Of Learning Quran BD

Share

নুরানি এবং ক্বারিআনা পদ্ধতিতে কুরআন ?

The School of Learning Quran BD পেজে আন্তর্জাতিক মানের হাফেজ এবং আলেমগণ দ্বারা কুরআন এবং আরবি ভাষা শিখানো হয়। আমাদের কোর্স সমূহ হচ্ছে বেসিক কুরআন লার্নিং কোর্স,এডভান্স কুরআন লার্নিং কোর্স, হিফয কোর্স এবং আরবি ভাষা শিক্ষা কোর্স।

18/08/2022

📢ভর্তি চলছে! ভর্তি চলছে!
🔷🔹ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন🔹🔷
ডেমো ক্লাস কেনো করবেন?
🔷🔹ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।
🔷🔹 আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?
♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?
♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?
♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।
🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )
💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔵নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔵নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔵ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔵দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🕙 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸
🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔴 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔴 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔴 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔴 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔴 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔴 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔴 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।
✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
🟡 আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
🟡 ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।
🟡 আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
🟡 আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।
☎️০১৮৭৩-৮৯০২৪১

13/08/2022

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَعَنْ لُبْسِ الْمُعَصْفَرِ وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ وَعَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ ‏.

‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) থেকে বর্ণিতঃ:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রেশমী পোশাক ও হলুদ রঙের কাপড় পরতে, স্বর্ণের আংটি পরতে এবং রুকূ’তে কুরআন পড়তে নিষেধ করেছেন।


সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৪৪
হাদিসের মান: সহিহ হাদিস

09/08/2022

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হায়েয দেখা দিলে সালাত ছেড়ে দাও আর হায়েযের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় কর।

সহিহ বুখারী, হাদিস নং ৩৩১
হাদিসের মান: সহিহ হাদিস

09/08/2022

এইটাই শেষ ঠিকানা!!

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে।
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।
গভীর রাতে, কারো পাজেরো গাড়ি থামছে, নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে.!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।
কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।
কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!
কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।
কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।
কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!
কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।
সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! ,
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

05/08/2022

অনেকেই জানতে চায়, বান মারা এটা কি ও কেমন...

দেখুন ভালো করে ....

একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয় একটি পুতুল!! এটিকে একজন বিশেষ মানুষের জামা,চুল,নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মত করে দাফন করে দেয়া হয় একটি কবরের উপরে যাকে কালো যাদুর বান বলে।
যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটি এর প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। #নাউজুবিল্লা

নবীজি (স) বলেছেন:- যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে, তারা ঈমান নিয়ে মরতে পারবেনা।

কিভাবে যাচাই করবেন আসলেই আপনি যাদুগ্রস্থ কিনা তাদের জন্য এই পোস্ট উপকারী হবে, নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ

১। চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।

২। কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।

৩। ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।

৪। (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।

৫। প্রায়সময় পেট ব্যথা থাকা।

৬। দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।

৭। তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।

৮। হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।

৯। পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।

১০। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।

১১। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

১২। শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।

১৩। ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।

১৪। স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।

১৫। স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।

১৬। স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।

১৭। স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।

১৮। স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।
এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নিবেন আপনি যাদুগ্রস্ত।

হাত 🤲এমন ভাবে করে- শুরা ইখলাস,সূরা নাস,সূরা ফালাক এইভাবে এক সাথে ৩ বার পরে হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে দিলে সমস্ত প্রকার জাদু,বান,জ্বীনের দৃষ্টি থেকে আল্লাহ বাচিয়ে রাখবেন ইনশা আল্লাহ❤

যখন হযরত মুহাম্মাদ (স) কে বান মারা হয়েছিল তখন এই ৩ টি সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্তি পান।

22/07/2022

ধৈর্য্য এমন একটি গাছ,যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার।

মহানবী (সঃ)

19/07/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন নারী নিজে বিয়ে করার উদ্দেশ্যে যেন অন্য নারীর তালাক না চায়। কেননা, তার জন্য (তাকদীরে) যা নির্ধারিত আছে তাই সে পাবে।


সহিহ বুখারী, হাদিস নং ৬৬০১
হাদিসের মান: সহিহ হাদিস

14/07/2022

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হায়েয দেখা দিলে সালাত ছেড়ে দাও আর হায়েযের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় কর।


সহিহ বুখারী, হাদিস নং ৩৩১
হাদিসের মান: সহিহ হাদিস

সবাই পোস্টটি শেয়ার করুন যাতে করে আপনার দ্বীনি বোন এই হাদিস সম্পর্কে জানতে পারেন এবং নিদিষ্ট সময় অনুযায়ী নামাজ আদায় করতে পারেন।

16/06/2022

মানুষ সজাগ সচেতন নয়, কিছুক্ষণ পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ যোগাড়ে ব্যস্ত।

____আল্লামা ইকবাল

08/06/2022

তিনটি আমলের ছাওয়াব মৃত্যুর পর মৃত ব্যক্তির আমলনামায় যোগ হতে থাকে।যথা ১ঃ ছদকায়ে জারিয়া(আল্লাহর রাস্তায় দান)
২ঃ দ্বীনি এলেম ৩ঃ নেক সন্তান। আল হাদিস

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rajabari, Sreepur
Gazipur
1740