IEB Students Forum

IEB Students Forum

Share

ইন্জিনিয়ার উন্নত বিশ্ব গড়ার কারিগর

23/01/2025

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৪’ ঘোষণা করা হয়েছে আজ।

Photos from IEB Students Forum's post 09/01/2025

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র নির্বাহী কমিটির ৭৭৯তম সভার খণ্ড চিত্র। সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি।

07/01/2025

AMIE ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আরোও কিছু প্রশ্নোত্তরঃ

# # কেউ বলুন প্লিজ ভর্তি হওয়ার পর কত দিনের মধ্যে পাশ করতে হবে, কোন টাইম লিমিট আছে কী? সর্বনিম্ন ও সর্বোচ্চ কত সাবজেক্ট এক সাথে পরীক্ষা দেয়া যায়। আর সেকশন এ, সব সাবজেক্ট কম্পিলিট করার আগে কি সেকশন বি এর কোন সাবজেক্টে পরীক্ষা দেয়া যাবে?

👉ভর্তি হওয়ার পর আপনি সর্বোচ্চ ১৫ বছর সময় পাবেন পাশ করার জন্য। প্রতি টার্মে সর্বনিম্ন ১ টা এবং সর্বোচ্চ ৪ টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দেয়া যায়। এভাবে পরিক্ষা দিয়ে পাশ করলে আপনার ৪বছর লাগবে। সেকশন- A এর ১১ টা সাবজেক্ট পাশ করার পর সেকশন- B শুরু করতে পারবেন।

# # ভর্তি হবার জন্য কি কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে?

👉না কোনো ভর্তি পরীক্ষা নেই।

# # অনেক সার্কুলারে উল্লেখ থাকে,, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে, এমন সার্কুলারে কি Amie সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবে???

👉হ্যা পারবেন ১০০%

# # যদি একটা পরীক্ষা দেয়ার পর ২ বছর গ্যাপ হয় সেক্ষেত্রে কি করনীয়? আমাকে কি মাঝখানের ২ বছরের জন্য কোনো ফি দিতে হবে?? আর যদি এই ২ বছের কোনো ফি না দেই,তাহলে কি পরীক্ষা দেওয়া যাবে..??

👉যে কয় বছরের গ্যাপ হবে তার জন্য ১০০০ টাকা করে বাৎসরিক চাঁদা দিতে হবে। তবে আপনি চাঁঁদা না দিয়েও চলতি টার্মের পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সেকশন-A থেকে B তে উঠার সময় অবশ্যই ফি পরিশোধ করতে হবে। আর যদি সেকশন B তে থাকা অবস্থায় গ্যাপ দেন তাহলে ফি পরিশোধ না করলে সার্টিফিকেট তুলার সময় বকেয়া ফি ধার্য হবে। তাই পরিশোধ করে দেয়াই উত্তম হবে।

# #ভর্তির জন্য কি সাইন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে?

👉ডিপ্লোমা থেকে ভর্তি হলে সাইন্স লাগবেনা, তবে এইচ.এস.সি থেকে আসলে অবশ্যই সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে।

06/01/2025

বিশেষ ঘোষণাঃ-
জানুয়ারী ১৮ তারিখে যাদের AMIE পরিক্ষা শুরু হওয়ার কথা ছিল তাদের পরিক্ষা মার্চ মাসের শুরুতে হবে।
#পরবর্তি আপডেট পেতে ফলো করে রাখুন আমাদের পেজ।
ধন্যবাদ

Photos from IEB Students Forum's post 05/01/2025

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

উপস্থিত ছিলেন: প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), মাননীয় প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, প্রকৌশলী এ.টি.এম. তানভির-উল হাসান তমাল, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ), আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ), আইইবি সহ আইইবির প্রকৌশলী সদস্যবৃন্দ ৷

04/01/2025

AMIE ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর....
প্রশ্ন নং ০৮ঃ AMIE তে কবে থেকে ভর্তি শুরু হবে এবং কিকি লাগবে ভর্তি হতে?

👉প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্ট মাসে ভর্তি কার্যক্রম চলে। কি কি লাগবে এ বিষয়ে
বিস্তাতিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন...

প্রশ্ন নং ০৯ঃ AMIE এর কোচিং সেন্টার কোথায় কোথায় আছে?

👉ঢাকা, গাজিপুর, রাজশাহীসহ আরো অনেক জেলা শহরে বিভিন্ন কোচিং সেন্টার আছে। আপনি চাইলে সে বিষয়ে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।

প্রশ্ন নং ১০ঃ আমিতো অনেক দুর থাকি বা প্রাইভেট জব করি সরাসরি এসে কোচিং/ক্লাস করতে পারবো না। এখন উপায় কি?

👉 আমাদের অনলাইন জুম লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। যা প্রতিদিন রাতে অনুষ্ঠিত হবে। কোন কারণে আপনার ক্লাস মিস করলে আপনি ক্লাসের ভিডিও দেখতেও পারবেন। প্রতিটি ক্লাসে ভিডিও আপনাদের টেলিগ্রাম এপস-এ দিয়ে দেয়া হবে।

প্রশ্ন নং ১১ঃ AMIE পাস করে কি নামের পূর্বে ইঞ্জিনিয়ার লিখা যাবে?

👉হ্যা অবশ্যই ইঞ্জিনিয়ার লিখা যাবে।

প্রশ্ন নং ১২ঃ AMIE করলে কি BCS দেওয়া যায় ? কোন কোন ক্যাডারে দেয়া যাবে?

👉 প্রফেশনাল ক্যাডার এবং জেনারেল ক্যাডার, উভয়টাতেই দেয়া যাবে।

04/01/2025

AMIE ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্ন নং ০৪ঃ আমি কম্পিউটারে ডিপ্লোমা করেছি আমি কি ইলেক্ট্রিক্যালে AMIE করতে পারবো?

👉হ্যা পারবেন। শুধু ইলেক্ট্রিক্যাল নয়, আপনার ইচ্ছা অনুয়ায়ী যে কোনোটাতেই ভর্তি হতে পারবেন।

প্রশ্ন নং ০৫ঃ আমি টেক্সটাইলে ডিপ্লোমা করেছি তাহলে আমি কোনটাতে ভর্তি হবো, বিস্তারিত বলুন।

👉AMIE তে ভর্তির সময় কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট বা চয়েছ করার অপশন থাকেনা। পরীক্ষা দেয়ার জন্য যখন রেজিস্ট্রেশন করবেন, তখন যেই ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েজ করবেন, সেই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ধরা হবে।

প্রশ্ন নং ০৬ঃ আমি ভর্তি হতে চাই, কিন্তু আমি রাজশাহীতে আছি, এখন কিভাবে ভর্তি হবো?

👉 দেশের যেকোন প্রান্ত হতে আপনি ভর্তি হতে পারবেন। এজন্য আমাদের সাথে What's app/Messenger এ যোগাযোগ করুন।

প্রশ্ন নং ০৭ঃ আমি টেক্সটাইলে ডিপ্লোমা করেছি, কিন্তু AMIE তে টেক্সটাইল নেই। তাহলে আমি ME অথবা CHE এর কোনটিতে করলে ভাল হবে?

👉কেমিক্যাল (CHE) পড়লেই সর্বোত্তম হবে। কারণ টেক্সটাইল এর সাথে কেমিক্যাল এর অনেক মিল রয়েছে।

04/01/2025

👉👉আইইবি_মেম্বার_হয়ে_কি_লাভ:

i) বাহিরের দেশে জব নিতে গেলে
ii) কোন ড্রয়ই পাশ করতে গেলে (সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিকাল এর)
iii) কোন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেতে গেলে
iv) ৫ তলার অধিক কোন আবাসিক/বানিজ্যিক ভবনের ইলেকট্রিক্যাল/স্ট্রাকচারাল ড্রয়ই করতে
V) সাবস্টেশন ডিজাইন করতে গেলে, আন্তর্জাতিক মানে ইঞ্জিনিয়ার হতে গেলে, vi) নামের আগে প্রকৌশলী লিখতে আইইবির মেম্বার ব্যাতীত হবে না, তবে কিছু জব বা ছোট খাট জবে মেম্বারশীপ মেন্ডাটরী নয় ।

#চাকুরী:
একজন AMIE পাশ করা প্রকৌশলী বিসিএস সহ বাংলাদেশের সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসবে চাকুরীর সুযোগ পেয়ে থাকে।

#পরবর্তীতে_পড়াশুনা:

১, এম এস সি ইঞ্জিনিয়ারিং: CUET, MIST, BUET, RUET সহ দেশের অনেক সরকারী বেসরকারি বিশ্ববিদ্যলয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়ে থাকেন ।

২. এমবিএ - এএমআইই পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল সরকারী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সুযোগ পেয়ে থাকেন একজন এএমআইই প্রকৌশলী ।

৩. পিজিডি ইন আইটি - বাংলাদেশের যেসকল বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি-র উপরে ১ বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রয়েছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় ইত্যাদি, সেসকল বিশ্ববিদ্যালয়ে পিজিডি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে ।

৪. মাস্টার্স ইন আইটি - জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়ে থাকে এএমআইই পাশ প্রকৌশলী ।

৫. মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) - বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM) -পরিচালিত স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম MBM - এ পড়ার সুযোগ পেয়ে থাকেন এ.এম.আই.ই প্রকৌশলী ।

৬. দেশের বাইরেঃ এএমআইই পাসের পর ভারতের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে M.Tech (মাস্টার্স অফ টেকনোলজি)-করার সুযোগ পাওয়া যায় । ভারত ছাড়াও জার্মানি ,মালয়েশিয়া, সুইডেন, কানাডা সহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার সুযোগ আছে ।

03/01/2025

AMIE ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর....
প্রশ্ন নং ০১ঃ আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ, এখন রেজাল্ট এর জন্য অপেক্ষায় আছি। আমি এই টার্মে AMIE কোর্সে ভর্তি হতে পারবো কি?

👉ভর্তির সময় শেষ হবার আগেই যদি রেজাল্ট পেয়ে যান তাহলে এই টার্মেই ভর্তি হতে পারবেন। এজন্য আপনার অষ্টম পর্বের মার্কশিট লাগবে।

প্রশ্ন নং ০২ঃ আমি ২০১৪ সালে HSC/Diploma পাশ করেছি। আমি কি ভর্তি হতে পারব?

👉আপনি যেই সালেই পাশ করেননা কেন, সমস্যা নেই। ভর্তি হতে পারবেন, তবে HSC ছাত্রছাত্রীদের দুই বছর টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেকোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। আর ডিপ্লোমাদের সেটা লাগবেনা।

প্রশ্ন নং ০৩ঃ AMIE তে ভর্তির জন্য IEB এর দু'জন ফেলো/মেম্বারের রিকমেন্ডেশন লাগে এটা কিভাবে পেতে পারি?

👉ভর্তির সময় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ভর্তির জন্য সকল সহযোগিতা করবো। এমনকি ভর্তি পরবর্তী বই এবং কোচিং সকল ধরণের সাহায্য আমাদের কাছে পাবেন।

03/01/2025

About_AMIE
AMIE (Associate Membership of the Institution of Engineers) হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পরিচালিত প্রকৌশলে গ্রাজুয়েশন ডিগ্রী , মূলত আইইবির এসোসিয়েট মেম্বার হতে হলে AMIE Course (section "এ" & "বি") পাস করতে হবে, আর যারা AMIE course পড়বে না তাদেরকে আই.ই.বি. অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিতে হবে, এটা আমার কথা নয় এটা আইইবি মেম্বারশীপ নেয়ার ক্রাইটেরিয়া ,কমনওয়েলথভুক্ত সব দেশে এই রেওয়াজ আছে,, আর সেটা পাশের দেশ ভারতের দিকে তাকালে বুঝা যাবে.........

এটা একটি প্রফেশনাল ডিগ্রী হওয়ায় প্র্যাকটিক্যাল নাই, তবে ইন্ডাসট্রিয়াল ট্রেনিং এবং বিশেষ কম্পিউটার ট্রেনিং আছে, বুয়েট এই কোর্সের প্রশ্নপত্র তৈরী করে, উত্তরপত্র মূল্যায়ন করেন এবং বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট পরীক্ষা নিয়ে থাকে..

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Gazipur