De Novo Law Academy

De Novo Law Academy বার কাউন্সিল | জুডিশিয়ারি প্রিলি + রিটেন + ভাইভা ব্যাচে ভর্তি চলছে...
মোবাইলঃ 01794016890

02/11/2025

ভাইভা প্রশ্ন:
The Specific Relief Act,1887 এর কোন ধারায় নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা প্রদানের বিধান আছে?

উত্তর: ৫৭ ধারায়

30/10/2025

ভাইভা প্রশ্ন:
ডিক্রি কত প্রকার?

উত্তর : ২ প্রকার

30/10/2025

ভাইভা প্রশ্ন:
ডাকাতির সংজ্ঞা কোথায় আছে?

উত্তর : পেনাল কোড, ১৮৬০ এর ধারা ৩৯১ এ

30/10/2025

ভাইভা প্রশ্ন:
দলিল সংশোধনের মামলা করতে হয় কত দিনের মধ্যে ?

উত্তর : ৩ বছর

30/10/2025

ভাইভা প্রশ্ন:
কজলিস্ট কি?

দৈনিক মামলার কার্যতালিকাকে কজলিস্ট বলে

30/10/2025

ভাইভা প্রশ্ন:
Dying Declaration এর বিধান কোথায় আছে?

উত্তর: সাক্ষ্য আইনের ৩২(১) ধারায়

30/10/2025

ভাইভা প্রশ্ন:
বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয় কখন?

উত্তর: ২০০৭ সালের ১লা নভেম্বর

30/10/2025

ভাইভা প্রশ্ন:
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি?

উত্তর: Honorable Chief Justice Mr. Syed Refaat Ahmed

21/08/2025

গ্রামীণফোন থেকে এরকম বিরক্তিকর মেসেজ পেলে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায়?

যদি যায় —
➤ কীভাবে?
➤ কোথায় অভিযোগ করবেন?
➤ কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে?

এই বিষয়গুলো জানতে চাই।

দয়া করে সঠিক ও বিস্তারিত তথ্য জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর
বাংলাদেশে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকের অনুমতি ছাড়া প্রমোশনাল মেসেজ বা বিরক্তিকর কল পাঠানোকে স্প্যাম বা অননুমোদিত বাণিজ্যিক যোগাযোগ হিসেবে গণ্য করা হয়।
👉 এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক “Unsolicited Commercial Communication (UCC) Regulations” এর আওতায় নিষিদ্ধ।

🔹 প্রতিকার পাওয়ার উপায়

১. সরাসরি অপারেটরে অভিযোগ
• প্রথম ধাপ হলো গ্রামীণফোন কাস্টমার কেয়ার-এ অভিযোগ করা।
• আপনি তাদের হেল্পলাইন 121 এ কল করতে পারেন অথবা [email protected] এ লিখিত অভিযোগ পাঠাতে পারেন।
• অভিযোগ করার সময়—
• আপনার নাম ও মোবাইল নম্বর
• বিরক্তিকর মেসেজ/কল আসার তারিখ ও সময়
• মেসেজ বা নম্বরের স্ক্রিনশট/প্রমাণ
দিতে হবে।

২. বিটিআরসি-তে অভিযোগ

যদি অপারেটর আপনার অভিযোগ সমাধান না করে বা বারবার একই সমস্যা হয়, তখন বিটিআরসি-তে সরাসরি অভিযোগ করতে পারবেন।

• হটলাইন: 100 (সরকারি টেলিকম হেল্পলাইন)

অভিযোগে অবশ্যই উল্লেখ করতে হবে—
• আপনার নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর
• অভিযোগের ধরণ (বারবার প্রচারণামূলক SMS/Call)
• অপারেটরের নাম (যেমন: গ্রামীণফোন)
• প্রমাণ হিসেবে স্ক্রিনশট/মেসেজ/কল লিস্ট

৩. আইনগত ব্যবস্থা

যদি অপারেটর ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ করে এবং বারবার আপনাকে হয়রান করে, তবে—
• ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর - DNCRP) অভিযোগ করতে পারেন।
• সেক্ষেত্রে তারা জরিমানা বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

🔹 অনুসরণযোগ্য প্রক্রিয়া (সংক্ষেপে)
1. প্রথমে অপারেটরের কাস্টমার কেয়ার-এ অভিযোগ করুন।
2. সমাধান না পেলে বিটিআরসি Complaint Portal বা ইমেইলের মাধ্যমে অভিযোগ করুন।
3. প্রয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এ অভিযোগ করুন।
4. সবসময় প্রমাণ (SMS/Call স্ক্রিনশট, সময়-তারিখসহ) সংরক্ষণ করুন।

সাধারণত গ্রামীণফোনের “Do Not Disturb (DND)” সার্ভিসে নাম নথিভুক্ত করলে প্রচারণামূলক SMS বন্ধ হয়ে যায়। এজন্য 121-এ কল করে বা তাদের অ্যাপ/ওয়েবসাইট থেকে DND অ্যাক্টিভেট করতে পারেন।

বাংলাদেশ সরকার ২০২৫ সালে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) তে একটি উল্লেখযোগ্য সংশোধনী (অধ্যাদেশ নং-১৮) প্রণয়ন করেছে। নিচে স...
04/07/2025

বাংলাদেশ সরকার ২০২৫ সালে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) তে একটি উল্লেখযোগ্য সংশোধনী (অধ্যাদেশ নং-১৮) প্রণয়ন করেছে। নিচে সংশোধনীগুলো ধারাভিত্তিকভাবে সহজ ভাষায় উপস্থাপন করা হলো:

১. ধারা ২৬: হলফনামা এখন বাধ্যতামূলক

আগে Plaint (আর্জি) দাখিলের সময় হলফনামা দিতে হতো না। এখন থেকে বাদীকে অবশ্যই হলফনামা সংযুক্ত করতে হবে, যাতে মামলার তথ্য বিশ্বাসযোগ্য হয়।

২. ধারা ৩৫এ: মিথ্যা মামলা করলে ক্ষতিপূরণ বাড়ানো হয়েছে

মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়েরের জন্য ক্ষতিপূরণস্বরূপ অর্থের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে (আগে ছিল ২০,০০০ টাকা)। এর ফলে হয়রানিমূলক মামলায় আদালত কঠোর ব্যবস্থা নিতে পারবে।

৩. ধারা ৫৬: বিশেষ ক্ষেত্রে নারীদের গ্রেপ্তার নয়

নতুন সংশোধনী অনুযায়ী, বয়স্ক, দুর্বল বা গর্ভবতী নারীকে দেওয়ানি মামলায় গ্রেপ্তার করা যাবে না। এটি মানবিকতা ও নারীসুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৪. ধারা ৯৪এ (নতুন): আদালতের রায় কার্যকর করতে প্রশাসনিক সহায়তা

আদালত এখন রায় বা আদেশ বাস্তবায়নের জন্য পুলিশ বা প্রশাসনের সহায়তা নিতে পারবে। এটি কার্যকরতা নিশ্চিত করবে।

৫. আদেশ ৫: সমন পাঠানোর আধুনিক পদ্ধতি

সমন এখন মোবাইল মেসেজ, ভয়েস কল বা ইনস্ট্যান্ট টেক্সটের মাধ্যমে পাঠানো যাবে। এতে সময় ও খরচ উভয়ই কমবে।

৬. আদেশ ৭: Plaint-এ বিস্তারিত তথ্য আবশ্যক

আর্জিতে এখন বাদী ও বিবাদীর নাম-ঠিকানার পাশাপাশি ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এতে পরিচয় নিশ্চিতকরণ সহজ হবে।

৭. আদেশ ১৭: মূলতবীর সংখ্যা কমানো হয়েছে

Peremptory hearing-এর আগে মূলতবীর সংখ্যা ৬ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। এটি মামলা নিষ্পত্তির সময় কমাবে।

৮. আদেশ ১৮, বিধি ৪: সাক্ষ্য হলফনামা আকারে গ্রহণযোগ্য

সাক্ষীরা এখন মৌখিক জবানবন্দির পরিবর্তে হলফনামার মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন, যা সময় সাশ্রয় করবে এবং প্রক্রিয়া গতিশীল করবে।

৯. ডিক্রি কার্যকরের জন্য আলাদা মামলা প্রয়োজন নেই

ডিক্রি কার্যকর করতে এখন আর আলাদা মামলা করতে হবে না। মূল মামলার মধ্যেই আবেদন করে ডিক্রি কার্যকর করা যাবে Even যদি মূল নথি আপিল বা রিভিশনে থাকে।

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫------------------------------------------------দেওয়ানি কার্যবিধির নতুন সংশোধনীত...
09/05/2025

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
------------------------------------------------

দেওয়ানি কার্যবিধির নতুন সংশোধনীতে নিচের বিষয়গুলো এসেছেঃ-

১. মিথ্যা, তুচ্ছ দাবি বা আত্মপক্ষ সমর্থনের জন্য ৫০০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে।

২. মেসেজ, ফোনকল দিয়ে সমন জারি করা যাবে এবং সমন যে জারি হয়েছে তার প্রমাণ রাখতে হবে।

৩. জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর email আর্জিতে দিতে হবে।
৪. আদেশ ৯, বিধি ১৩ এর অধীন একতরফা ডিক্রি হলে তার বিরুদ্ধে ছানি একবারই চলবে।

৫. সাক্ষ্যগ্রহণ এর আগের পর্যায়ে ৪ বার সময় মঞ্জুর করা যাবে খরচা ছাড়া যেটা আগে ৬ বার ছিল।

৬. অ্যাফিডেভিট দিয়ে সাক্ষ্য দিতে হবে। দাঁড়িয়ে আর দিনের পর দিন সাক্ষ্য দিতে হবে না, নিতে হবে না। পক্ষ এবং বিচারক উভয়েরই কষ্ট কমে গেল। এতে মামলা নিষ্পত্তি কিছুটা এগিয়ে আসবে।

৭. রায় পাবার পর নতুন করে আর ডিক্রিজারি মামলা করতে হবে না। এই হয়রানি থেকে বিচারপ্রার্থীরা রক্ষা পেল।

৮. নথিতে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ থাকলে আপিল আদালত রিমান্ডে না পাঠিয়ে নিস্পত্তি করবেন।

Gazette লিংকঃ
https://www.dpp.gov.bd/upload_file/gazettes/57440_80741.pdf

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when De Novo Law Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to De Novo Law Academy:

Shortcuts

Share