23/06/2026
Dr-Md Mahmudul Hassan
Chairman
DTISB
শিক্ষা উন্নত হয়েছে বুঝাতে শিক্ষার্থীদের জীবন যাত্রার মান, সমাজ ও জাতির কল্যানধারা, প্রযুক্তির উন্নয়ন এবং জাতীয়ভাবে সবাই স্বাবলম্বী কি না তার একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক অবস্থানকে বুঝায়।
আমাদের দেশে প্রতিবছর লাখ লাখ তরুণ তরুণী গ্রাজুয়েশন শেষ করে কর্মের সন্ধানে জুতার তলা ক্ষয়ে ফেলে, কিন্তু ভালো একটি চাকরির জোগাড় যেন সহসাই হয়ে ওঠেনা।
কারণ কি জানেন? এর প্রকৃত কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা মোটেও বাস্তবমুখী না।
স্কুলে ছেলেমেয়েদেরকে পড়াতে গেলে শাসন করা যায় না, একটু পড়াশোনায় প্রেসার পড়লেই শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের বিষোদগার এবং লাইফ স্কিল শেখাতে গেলেই কিছু কিছু অভিভাবকদের ভ্রুকুটি করা এমনকি রীতিমত শিক্ষকদের সাথে ঝগড়া করা যেন নিত্যকার ব্যাপার।
তাহলে, ছেলেমেয়েরা বাস্তবমুখী শিক্ষা কিভাবে নেবে! ফলে বাবামায়ের আদরের সন্তানেরা স্কুলে আসে আর যায়, পরীক্ষাশেষে একটি ভালো রিজাল্ট পেলেই তারা ভীষণ আনন্দিত।
আমি নিশ্চিত, শিক্ষায় উন্নত হতে হলে শিক্ষকদেরকে তাদেরমত করে পড়ানোর সুযোগ এবং কারিকুলাম উন্নয়নের মাধ্যমে জীবনদক্ষতাভিত্তিক শিক্ষার উপর জোর দিতে হবে।
পৃথিবীর উন্নত দেশগুলোতে এমনটি করে বলেই তারা সর্বদাই আমাদের কাছে অনুকরণীয়।
Dr-Md Mahmudul Hassan
Chairman
DTISB