মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া

মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া মুফতি নুরুযযামান নাহিদ হাফিজাহুল্লাহ পরিচালিত

24/03/2026

মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়ার ১৪৪৭/১৪৪৮ হিজরি সনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মাশাআল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ - এর ঈর্ষণীয় সাফল্য। প্রতিষ্ঠার তৃতীয় বছরে এমন সাফল্য অভূতপূর্ব। রব্ব...
18/03/2026

মাশাআল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ - এর ঈর্ষণীয় সাফল্য। প্রতিষ্ঠার তৃতীয় বছরে এমন সাফল্য অভূতপূর্ব। রব্বে কারিম জামিয়াকে উত্তরোত্তর উন্নতি দান করুন।

উল্লেখ্য, মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - এর সম্মানিত মুদির মুফতি নুরুযযামান নাহিদ দামাত বারাকাতুহুম উক্ত জামিয়ায় সিনিয়র মুহাদ্দিস পদে কর্মরত আছেন।

তালাক বিষয়ক একটি জরুরি ফতোয়া।
14/03/2026

তালাক বিষয়ক একটি জরুরি ফতোয়া।

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - aairc এর বালক ও বালিকা শাখায়(পৃথক) ভর্তি চলছে। ...
12/01/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - aairc এর বালক ও বালিকা শাখায়(পৃথক) ভর্তি চলছে।

আমাদের শাখাসমূহ:

বালক ও বালিকা

★মক্তব (নুরানী) বিভাগ
★ নাযেরা বিভাগ
★ হিফযুল কুরআন বিভাগ
★ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যুগোপযোগী সাধারণ বিষয়ভিত্তিক শিক্ষা।

✅✅এখন থেকে মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - aairc তে এখন থেকে নতুন বা পুরাতন সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি প্রযোজ্য হবেনা। (আজীবন ইনশাআল্লাহ)

ভর্তিরক্ষেত্রে প্রযোজ্য :
★★ফরম ও বেতন কার্ড সংগ্রহ করে চলতি মাসের বেতন পরিশোধেই ভর্তি হতে পারবেন।
★★★ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীর জন্মনিবন্ধনের ফটোকপি সঙ্গে আনবেন।

✔️আবাসিক,অনাবাসিক ও ডে কেয়ার রয়েছে।
✔️ছাত্র ও ছাত্রীদের আলাদা শাখা। ছাত্রদের অভিজ্ঞ শিক্ষক ও ছাত্রীদের জন্য শুধুমাত্র মহিলা শিক্ষিকাগণ পাঠদান করেন। তাই পর্দার ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা হবেনা ইনশাআল্লাহ।

✅বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা:
মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া,ওয়াসিমের মোড় থেকে ডানে,আনসার একাডেমি, সফিপুর,কালিয়াকৈর, গাজীপুর।
মুহতামিম : মুফতি নুরুযযামান নাহিদ হাফিজাহুল্লাহ
মোবাইল : ০১৭৭৭৬৫৪৩৮৬
মুতাওয়াল্লি : জনাব মাজেদুর রহমান
মোবাইল: ০১৭৪৭৫৭১৫৮৮

আল্লাহ তা'আলা প্রতিটি সন্তানকে তার পিতা-মাতার জন্য চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুন,আমীন।

11/01/2026

তিলাওয়াত করছে মারকাযুল আশরাফের হিফজ বিভাগের ছাত্র।

11/01/2026

জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ - এর বার্ষিক মহাসম্মেলনে ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নাম ঘোষণা করছেন মারকাযুল আশরাফ -এর মুহতারাম মুদির মুফতি Nuruzzaman Nahid হাফিজাহুল্লাহ।

উভয় প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন।

যুগান্তকারী সিদ্ধান্ত। ইয়া রব, অবিচলতার তাওফিক দান করুন।আজ ১০ -১ - ২০২৬ ইং, শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, ইনশাআ...
10/01/2026

যুগান্তকারী সিদ্ধান্ত। ইয়া রব, অবিচলতার তাওফিক দান করুন।

আজ ১০ -১ - ২০২৬ ইং, শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, ইনশাআল্লাহ।

03/04/2025

মসজিদের ছাদের কাজ হয়ে গেলো আজ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহমারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - aairc এর বালিকা শাখার জন্য একজন হাফে...
22/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া - aairc এর বালিকা শাখার জন্য একজন হাফেযা শিক্ষিকা আবশ্যক।
সেই সাথে মারকাযের পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একজন আল্লাহ ভীরু, জিম্মাদার, সৎ ও পরিশ্রমী ওস্তাদ প্রয়োজন। (যিনি জুম'আর বয়ানে পারদর্শী)

বালক ও বালিকা শাখা সম্পূর্ণ আলাদা।

বিস্তারিত জানতে ছবিতে দেয়া মোবাইল নাম্বারে কল বা WhatsApp এ মেসেজ করবেন।

মহিলা হলে মাহরাম কারো মাধ্যমে বিস্তারিত জানতে পারেন ইনশাআল্লাহ।

[স্বামী-স্ত্রী উভয়ের খিদমত প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ]

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহআলহামদুলিল্লাহ, আপনারা জানেন গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে মারকায।  বালক শাখায়  ৩২ জন ছাত্র...
27/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে মারকায। বালক শাখায় ৩২ জন ছাত্র আর বালিকা শাখায় ৭ জন ছাত্রী নিয়ে শুরু হয় বছর। বছর প্রায় শেষ হতে চললো। বর্তমান ছাত্রসংখ্যা ৪৫ আর ছাত্রী সংখ্যা ২৪ জন।

মাদরাসার মুল ভবন নির্মানের জন্য মুতাওয়াল্লির পক্ষ থেকে ৬ শতাংশ জমি ওয়াকফ করে দেয়া হয়েছে। সেই সাথে ৫ তলা ভবনের প্ল্যানও করা হয়েছে। সেই হিসেবে বেইজ,পিলারসহ পাশের দেয়ালও করা হয়েছে এই সময়ের মধ্যে। মাদরাসার বর্ধিত ছাত্রদের আবাসের মেরামতের পাশাপাশি মসজিদের ছাদ নির্মাণ জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। কর্তৃপক্ষ, কমিটির লোক আর পরিচিতদের উদ্যোগে এতদুর করা কাজটা টাকার জন্য এগিয়ে নেয়া মুশকিল হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ইট ক্রয় করা হয়েছে। কিন্তু বাকি অনেকটা পথ।

ছাদ মিস্ত্রিদের সাথে আলাপ করে জানা গেছে মিস্ত্রি -হেল্পারের মজুরি, বাবদ ২৫ দিনের খরচ প্রায় ১,৭৫,০০০+, রড,সিমেন্ট বালু, ওয়্যারিং,স্যানিটারি মিলিয়ে প্রায় সাড়ে ৪ লাখ+

মানে মোটামুটি ৬ লাখের কাছাকাছি একটা এমাউন্ট।
মুতাওয়াল্লি সাহেবের পরিবারের আন্তরিকতা এক্ষেত্রে টাকার কাছে হেরে যাচ্ছে।

তাই আমরা আপনাদের পরামর্শ,দু'আ আর সহযোগিতা প্রত্যাশী। এই পবিত্র কাজ,আল্লাহর ঘর নির্মাণে আপনার ফেলে রাখা অলস অর্থ কর্যে হাসানা হিসেবে দিতে পারেন নির্দিষ্ট মেয়াদে (১বছরের অধিক অবশ্যই)।

অথবা দিতে পারেন মূল্যবান সদকা। যা হতে পারে চিরস্থায়ী সওয়াবের খাতায় নাম লেখানোর সুবর্ণ সুযোগ।
রমযানে দান সদকা করার জন্য বিশ্বস্ত স্থান না পেয়ে অনেকে চিন্তায় থাকেন, সেক্ষেত্রে আমাদের মসজিদ ও মাদরাসার নির্মাণ কাজে অংশ নিন। দশের লাঠি হোক এই প্রতিষ্ঠান, একের বোঝা করে ফেলে রাখবেন না বলে আশা করছি।

হাদিসে এসেছে:
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ

“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন।” (সহিহ বুখারি)

আসুন, আল্লাহর ঘর নির্মাণে আমরা যার যার সাধ্য অনুযায়ী অংশ নিই।
আমাদের একটুখানি দান হতে পারে চিরস্থায়ী সাদাকায়ে জারিয়ার উজ্জ্বল উদাহরণ।

যোগাযোগ
Nuruzzaman Nahid (প্রতিষ্ঠাতা পরিচালক)
01777654386 ( বিকাশ পার্সোনাল/নগদ/রকেট)
ref.Markaz

ব্যাংক একাউন্ট সহ অন্য যেকোনো তথ্যের জন্য মেসেজ করতে পারেন পেইজের ইনবক্সে।

আল্লাহ আমাদের সবাইকে আফিয়াতের সাথে কবুল করুন, আমিন।

আজকের আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। মারকায আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে অপেক্ষমান। ❤️❤️❤️
21/02/2025

আজকের আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। মারকায আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে অপেক্ষমান। ❤️❤️❤️

Address

Markazul Ashraf Lil Buhusil Islamia
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share