26/05/2026
❤️ ঈদ মোবারক, ঈদ মোবারক 🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
Gazipur Metropolitan College
College code:2176
EIIN:135793
26/05/2026
❤️ ঈদ মোবারক, ঈদ মোবারক 🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
09/05/2026
ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে-
"গাজীপুর মেট্রোপলিটন কলেজ"
✍️এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করতে গাজীপুর মেট্রোপলিটন কলেজের উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তথ্যভিত্তিক প্রচার ও শুভেচ্ছা কার্যক্রম পরিচালিত হয়েছে।
💐এ কার্যক্রমে পরিচালক মন্ডলী ও অধ্যক্ষ স্যারের তত্ত্বাবধানে কলেজ শাখা, স্কুল শাখার সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের আন্তরিক সহযোগিতা ও একতাবদ্ধ প্রচেষ্টায় কার্যক্রমটি সফল ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
মেট্রোপলিটন কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই।
,📙শিক্ষার মান, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
✨ গাজীপুর মেট্রোপলিটন কলেজ
“স্বপ্ন থেকে সাফল্যের পথে”
30/03/2026
শ্রেয়সী শীল গাজীপুর মেট্রোপলিটন কলেজ হতে এইচএসসি পরীক্ষা- ২০২৫ এ অংশগ্রহণ করে অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে English Language -এ ভর্তি হওয়ার গৌরব অর্জন করে। কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং তার সর্বাঙ্গীন মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। কলেজের সকল শিক্ষকবৃন্দের দোয়া নিতে ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনের জন্য সে আজ তার মায়ের সাথে কলেজে উপস্থিত হয়।
26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
গাজীপুর মেট্রোপলিটন কলেজ ও স্কুল শাখার পক্ষ থেকে
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা নিবেদন করা হলো।
তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা চির অম্লান থাকুক।
সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।
#স্বাধীনতা_দিবস #২৬মার্চ
15/03/2026
✍️এখন একটু বেশি পড়ি, ঈদের আনন্দ দ্বিগুণ করি 📙
গাজীপুর মেট্রোপলিটন কলেজের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি পর্যবেক্ষণ চলছে। সামন্তপুর, ছোটদেওরা এবং ভারারুল চৌরাস্তা।
13/03/2026
*✒️এখন একটু বেশি পড়ি, ঈদের আনন্দ দ্বিগুণ করি 📙।*
গাজীপুর মেট্রোপলিটন কলেজ কর্তৃপক্ষের নির্দেশে,২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি পড়ালেখার অগ্রগতির খোঁজখবর নেওয়ার জন্য গাইড শিক্ষকগণ ভিজিট কার্যক্রম শুরু করেছেন। ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
25/02/2026
নির্বাচনী পরীক্ষা -২০২৬ এর ফলাফল।
21/02/2026
18/02/2026
গাজীপুর মেট্রোপলিটন কলেজ ও স্কুল শাখার পক্ষ থেকে, জনাব এম. মঞ্জুরুল করিম রনি, মাননীয় সংসদ সদস্য গাজীপুর-২ কে, শুভেচ্ছা ও অভিনন্দন।
01/02/2026
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, গাজীপুর মেট্রোপলিটন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও প্রখ্যাত শিক্ষাবিদ জনাব মোস্তাফা কামাল স্যার আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মানবিক মানুষ। তাঁর শূন্যতা অপূরণীয়।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
অদ্য বিকাল ৪:০০ ঘটিকায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে পরিচালকমণ্ডলী, অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।