মিল্লাত দাওয়াহ সেন্টার

মিল্লাত দাওয়াহ সেন্টার তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) কর্তৃক পরিচালিত।

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰي ذِكْرِ اللّٰهِ وَ...
05/09/2025

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰي ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ؕ ذٰلِك خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

হে মুমিনগণ, যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। - সূরা আল-জুমু‘আহ ৬২:৯

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُমাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা আগস্ট-২০২৫👉 সিলেবাস ...
19/08/2025

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ

মাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা আগস্ট-২০২৫

👉 সিলেবাস :
সূরা ইয়াসীন (আয়াত : ১-৪০) এবং আগস্ট মাসের লাইভ দারসুল কুরআন থেকে পাঁচটি প্রশ্ন থাকবে।

(তাফসীর গ্রন্থ : তাফসীর ইবনে কাছীর, তাফসীর ফী যিলালিল কুরআন)
তাফসির ইবনে কাসির ও ফি যিলালিল কুরআনের লিংকঃ
https://t.me/BDCircle2018/24770

👉 পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :
১। প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষার তারিখ : আগামী ২৫ আগস্ট-২০২৫ (সোমবার)।
৩। সময় : রাত ৯:০০-৯:৩০টা।
প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে ৫ মিনিট পূর্বেই পরীক্ষার লিংক ওপেন করা হবে।
৪। পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : ৩০মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে।
৫। পরীক্ষায় লগ ইন করতে কোনো পূর্বনির্ধারিত আইডি পাসওয়ার্ড লাগবে না। তবে পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীর ইমেল নম্বর, নাম, পিতার নাম, পেশা, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা অবশ্যই লিখতে হবে।
৬। পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৭। পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৮। নির্দিষ্ট সময়ের মধ্যে (৩০মিনিট) সাবমিট করতে হবে।
৯। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ২৮ আগস্ট-২০২৫।
১০। পরীক্ষার লিঙ্ক : https://forms.gle/rWdTgWHbYj2s17eV6

👉 পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
➖ প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।
➖ আপনার নাম, পেশা, পিতার নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।
➖ এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করতে হবে।
➖ ৫০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
➖ সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।

👉 কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয় :
১। ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা।
২। অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
৩। পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে প্রবেশ না করা।
৪। পরীক্ষা চলাকালীন পেইজ রিলোড না দেওয়া।
৫। পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার সাবমিট না করা।

👉 প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া :
১. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগি মেধাক্রমের শুরুতে থাকবেন।
২. একই নম্বরপ্রাপ্ত প্রতিযোগিদের মধ্যে যার ভুল উত্তর সংখ্যা কম হবে, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
৩. প্রাপ্ত নম্বর ও ভুল উত্তর সংখ্যা একই হলে যিনি আগে উত্তরপত্র সাবমিট করবেন, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।

👉 মাসিক আল- কুরআন কুইজ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন ও প্রশ্ন জানুন :
https://t.me/+gojEMX536gg1MDg1

সুন্দর এ আয়োজনটি শেয়ার করে ইসলাম প্রচারে নিজেকে শামিল করুন।

12/09/2024

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম | আলিম ১ম বর্ষের নবীন বরণ | Tamirul Millat Tongi

19/05/2024

আজ রবিবার
১৯ মে ২০২৪
১০ জিলকদ ১৪৪৫ হিজরি
৫ জৈষ্ঠ ১৪৩০ বাংলা
----------------------------------
ফজর- ৩:৫২ মিনিট
জোহর- ১১:৫৮ মিনিট
আসর- ৪:৩৩ মিনিট
মাগরিব- ৬:৪০ মিনিট
ইশা- ৮:০১ মিনিট
----------------------------------
আজ সূর্যাস্ত- ৬:৩৬ মিনিট
আজ সূর্যোদয়- ৫:১৪ মিনিট

16/05/2024

আজ শুক্রবার
১৭ মে ২০২৪
৮ জিলকদ ১৪৪৫ হিজরি
৩ জৈষ্ঠ ১৪৩০ বাংলা
----------------------------------
ফজর- ৩:৫৩ মিনিট
জোহর- ১১:৫৮ মিনিট
আসর- ৪:৩২ মিনিট
মাগরিব- ৬:৩৮ মিনিট
ইশা- ৮:০০ মিনিট
----------------------------------
আজ সূর্যাস্ত- ৬:৩৫ মিনিট
আজ সূর্যোদয়- ৫:১৫ মিনিট

14/05/2024

كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وتذكر الْآخِرَة
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা কবর জিয়ারত কর। কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয়।
-সুনানে ইবনে মাজা: ১৫৭১

বাংলাদেশের এতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী অতীতের ধারাবাহিকতায় দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে...
12/05/2024

বাংলাদেশের এতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী অতীতের ধারাবাহিকতায় দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে মাদরাসা বোর্ডে ২য় স্থান অর্জন করায় সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

মোট পরীক্ষার্থীঃ ৭৫৫
জিপিএ-৫ঃ ৫৫৭

দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা। তারিখঃ আজ ১২ মে, রবিবার স্থানঃ ভাষা ইনস্টিটিউট ভবন ...
12/05/2024

দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা।

তারিখঃ আজ ১২ মে, রবিবার
স্থানঃ ভাষা ইনস্টিটিউট ভবন (৩য় তলা)
সময়ঃ দুপুর ২.০০ টা

আয়োজকঃ Ta'mirul Millat Central Student Union (টাকসু)


দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে A+ প্রাপ্ত ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে Ta'mirul Millat Central Student Union (টাকসু)'র পক্ষ থেকে...
12/05/2024

দাখিল পরীক্ষা'২৪ ফলাফলে A+ প্রাপ্ত ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে Ta'mirul Millat Central Student Union (টাকসু)'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।


আলহামদুলিল্লাহ!  তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে সালাতুল ইসতিস্কার( বৃষ্টি প্রার্থনার) নামাজ আদায়..নামাজে ইমামতি ...
23/04/2024

আলহামদুলিল্লাহ!
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে সালাতুল ইসতিস্কার( বৃষ্টি প্রার্থনার) নামাজ আদায়..

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস ড.মোয়াজ্জেম হোসেন আল আযহারী। শত শত মুসল্লি, বিশিষ্ট আলেম দ্বীন , শিক্ষক ও ছাত্ররা নামাজে অংশগ্রহণ করেন।

ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর কাছে মাগফিরাত ও তাওবা কামনা করেন।

আল্লাহর তায়া’লার কাছে ফরিয়াদ, তিনি যেন আমাদের ক্ষমা করে দিয়ে বৃষ্টির মাধ্যমে এই তীব্র তাপদাহের কষ্ট থেকে রহম করেন।


বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ'২৪...১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে স্থানীয় ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও কু...
28/03/2024

বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ'২৪...

১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে স্থানীয় ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ-২০২৪ এর আয়োজন করে Ta'mirul Millat Central Student Union (টাকসু)। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রসংসদের সম্মানিত ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ।

কেন্দ্রীয় ছাত্রসংসদের সম্মানিত জিএস মুহাম্মদ ইকবাল কবিরের সঞ্চালনায় উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী'র সম্মানিত মুহাদ্দিস জনাব ড. মোয়াজ্জেম হোসাইন আল-আজহারী। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় ছাত্রদের হাতে অর্থসহ পবিত্র কুরআন তুলে দেন।


আলিম পরীক্ষা-২০২৪ এর বিশেষ নোটিশ!
27/03/2024

আলিম পরীক্ষা-২০২৪ এর বিশেষ নোটিশ!


Address

Dhaka
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when মিল্লাত দাওয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share