Jahir Taj Official

Jahir Taj Official মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, এক সত্তায় বিশ্বাসী ও সুস্থতার নেয়ামতের জন্য।

03/01/2022

দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, এটা হাদীস নয়!

ইসলামে ইলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই বিভিন্ন ভাবে ইলম অন্বেষণের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।

ইলমের যেমন কোন শেষ নেই; তেমনি তা শিক্ষা করার জন্য কোন সময়ও নির্দিষ্ট নেই। শৈশব থেকে আমরণ ইলম অর্জন করে যেতে হবে। এটাই ইলমের দাবী।

তবে ‘দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর’ কথাটি একটি প্রবাদ ও হিতোপদেশ মাত্র; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। যদিও অনেকের নিকট তা হাদীস হিসেবেই প্রসিদ্ধ।

শায়খ আব্দুল ফাত্তাহ আবু ওদ্দাহ (রহঃ) এ সম্পর্কে বলেনঃ

এটি হাদীসে নববী নয়; বরং একটি প্রবাদ বাক্য মাত্র। এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বন্ধিত করা মোটেও বৈধ হবে না। (যেমন কেউ কেউ করে থাকে।) কেননা, তাঁর প্রতি শুধু সেটিকেই সম্বন্ধিত করা যাবে যা তিনি বলেছেন, করেছেন অথবা সমর্থন জানিয়েছেন।

“যে কোন কথা ভার মনে হলেই তাকে হাদীসে রাসূল বলা জায়েয হবে না; যদিও কথাটি সঠিক হউক না কেন। কেননা এতে কোন সন্দেহ নেই যে, সকল হাদীসে নববীই হক তথা সত্য; কিন্তু দুনিয়ার সকল সঠিক কথাই হাদীসে নববী নয়। বিসয়টি ভালোভাবে বোঝা উচিত।” – কিমাতুয যামান ইনদাল উলামা (টীকা ৩০)”

02/01/2022

#একটি_ভুল_বিশ্বাস
#দোকান_খোলার_পর_প্রথম_বিক্রি_বাকিতে_হতে_পারবে_না_ঠিক_দুপুরে_এবং_সন্ধ্যার_পরেও_বাকি_দেওয়া_যাবে_না

01/01/2022

আসসালামুয়ালাইকুম,
সালাম একটি দোয়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, শেয়ারে ইসলাম বা ইসলামের প্রতিটি পর্যায়ের একটি আমল, এর সহি উচ্চারণ এর প্রতি গুরুত্ব দেওয়া জরুরি, কমপক্ষে এতোটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক থাকে, السلام عليكم ورحمه الله বিশুদ্ধ ভাবে উচ্চারণ করে বলা যায়, শব্দের শুরুতে আসসালামু শব্দের হামজা ও মিমের পেশ কে সুস্পষ্টভাবে উচ্চারণ করি, এ বিষয়ে যিনি বিশুদ্ধভাবে সালাম দিতে জানেন তার থেকে কয়েকবার মনোযোগ দিয়ে শুনে নিলেই ইনশাআল্লাহ আমরা সকলেই পারব বিশুদ্ধ সালাম দিতে, সার্বিক জীবনে মহান আল্লাহ তায়ালার হুকুম কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন, শুকরিয়া!

01/01/2022
01/01/2022

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহহি ওয়া বারাকাতুহ্

Address

Gazipur

Telephone

+8801730893933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahir Taj Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jahir Taj Official:

Shortcuts

Share