22/05/2026
ভাই, সকালে উঠে ইমেইল খুলে দেখো চাকরি নেই — এটা কিন্তু সিনেমার গল্প না 😬
কল্পনা করো —
রাত ১২টায় ঘুমাইছো। সকালে উঠে চোখ কচলাতে কচলাতে ফোন তুললা। নোটিফিকেশন আসছে — "একটা ইমেইল আছে।"
খুললা।
"Your position has been eliminated."
ব্যস। ক্যারিয়ার শেষ। চা-ও বানানো হয় নাই তখনো।
এটা এইমাত্র ৮,০০০ মানুষের সাথে হয়েছে — Meta-তে। গত ৪৮ ঘণ্টায়।
এরা কিন্তু তোমার-আমার মতো "এভারেজ" বান্দা না। দুনিয়ার টপ ১-২% ট্যালেন্ট। IIT, MIT, Stanford পাশ করা। FAANG-এ ঢুকতে পারাটাই নিজেই একটা achievement।
তাও কাজে লাগলো না।
Meta একা গত ১ বছরে ফায়ার করেছে ১৬,০০০+
Amazon — ৩০,০০০
Microsoft — ১৫,০০০
আর যে ৬,০০০ পজিশনের জন্য interview চলছিল?
"ওগুলাও আর দরকার নেই। AI করবে।" — Meta বলেছে সরাসরি।
মানে একদিনে ১৪,০০০ জব — ধোঁয়া।
এখন আরেকটা জিনিস শুনো, একটু গায়ে কাঁটা দেবে।
Meta এখন তাদের বাকি employees-দের keystroke track করছে। মানে তুমি keyboard-এ কী টাইপ করছো, কীভাবে করছো — সব রেকর্ড।
কেন?
যাতে সেই data দিয়ে AI-কে আরো ভালো করে train করা যায়।
তারপর? সেই AI দিয়েই তোমাকে replace করা হবে।
মানে তুমি নিজেই তোমার replacement তৈরি করছো। Daily. 9-to-5.
এখন তুমি যদি ভাবো — "আমি job করবো, সেইফ থাকবো" —
ভাই, সেই "সেইফ জোন"-টা আর নেই।
আগামী ৫-১০ বছরে average কোম্পানির সাইজ ১০-২০ গুণ ছোট হয়ে যাবে। কারণ AI আর automation।
তাহলে করার কী আছে?
AI-কে enemy ভাবা বন্ধ করো। এটাকে তোমার leverage বানাও।
যে skills গুলো AI দিয়ে automate হচ্ছে — সেগুলো শেখার পেছনে জীবন নষ্ট করো না।
বরং শেখো — AI দিয়ে কীভাবে value তৈরি করতে হয়।
এমন কিছু বানাও, এমন কিছু অফার করো — যেটা তোমাকে time আর financial freedom দেবে। কোনো একটা ইমেইলের উপর তোমার সকাল নির্ভর করবে না।
University শেষ করে "ভালো job" খোঁজার race-এ নামার আগে একবার ভাবো —
সেই job-টা কি ৫ বছর পরেও থাকবে?
সময় এখনো আছে। পরে নাও থাকতে পারে। 🎯
12/03/2026
22/02/2026