29/06/2025
ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়ার চূড়ান্ত দিকনির্দেশনা-
“তুমি কোথায় যেতে চাও, তার উপর নির্ভর করে তোমার প্রস্তুতি আজই শুরু হওয়া উচিত।”
STEP 1: নিজেকে জিজ্ঞাসা করুন — আমি কী হতে চাই?
এটা না বুঝে সামনে এগোনো মানেই অন্ধভাবে হাঁটা।
তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি:
1. সরকারি চাকরি করতে চাও?
2. প্রাইভেট সেক্টরে দ্রুত চাকরি করতে চাও?
3. উচ্চশিক্ষা নিতে চাও?
4. নাকি নিজের পায়ে দাঁড়াতে চাও উদ্যোক্তা হয়ে?
🏛️ ১. সরকারি চাকরি: (Sub-Assistant Engineer)
◾এইটা কেন বেছে নেবেন?
◾চাকরির নিরাপত্তা ✅
◾সম্মান ✅
◾নির্দিষ্ট সময় পর প্রমোশন ✅
◾সরকারি সুযোগ-সুবিধা ✅
যেখানে চাকরি পাবেন:
👉BREB (পল্লী বিদ্যুৎ)
👉BPDB (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)
👉DESCO, DPDC, WASA, LGED, PWD
👉RHD, Titas Gas, WZPDCL, MES
👉Railway
প্রস্তুতির ধরন:
👉সাধারণ জ্ঞান (BCS টাইপ)
👉গণিত ও পদার্থ (SSC/HSC লেভেল)
👉Basic Electrical & Circuit
👉আগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন
👉Computer Basics (MS Word, Excel, PowerPoint)
আবশ্যিক প্রস্তুতি সময়:
ডিপ্লোমা ৬ষ্ঠ পর্ব থেকে শুরু করলে সবচেয়ে ভালো
🏭 ২. প্রাইভেট সেক্টরে চাকরি (Industry Job)
◾এইটা কেন বেছে নেবেন?
◾দ্রুত চাকরি পাওয়া যায়
◾বাস্তব কাজ শেখার সুযোগ
◾কিছু বছর পর বড় কোম্পানিতে পরিবর্তন সম্ভব
◾অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়ে
চাকরির ধরণ:
👉Electrical Maintenance Technician
👉Project Site Supervisor
👉Quality Control Inspector
👉Panel Board Operator
👉Electrical Safety Auditor
প্রস্তুতির ধরন:
👉Industrial Wiring & Safety
👉PLC & Automation
👉AutoCAD Electrical & SLD
👉MCB, DB, Transformer বিষয়ক প্র্যাকটিক্যাল স্কিল
👉ফিল্ডে কাজ করার অভ্যাস
👉Communication & Reporting Skill
পোর্টফোলিও গড়ে তুলুন:
👉Internship সার্টিফিকেট
👉Academic Project Report
👉Practical ছবিসহ কাজের রেকর্ড
🎓 ৩. উচ্চশিক্ষা (BSc in EEE)
◾এইটা কেন বেছে নেবেন?
◾Assistant Engineer পদে আবেদন করা যাবে
◾স্কলারশিপের সুযোগ
◾গবেষণা ও শিক্ষকতার রাস্তা
◾সরকারি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে Direct Entry
পথ:
👉DUET (ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য Dedicated University)
👉IUT, BUET Affiliated Programs
👉Private Universities (Credit Transfer সুবিধা সহ)
👉বিদেশে উচ্চশিক্ষা (Germany, China, Turkey, Japan)
প্রস্তুতির ধরন:
👉GPA ≥ 3.00+
👉DUET Admission Preparation
👉ইংরেজিতে দক্ষতা (IELTS/TOEFL বিদেশে আগ্রহীদের জন্য)
👉প্রজেক্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট লেখার অভ্যাস
💼 ৪. নিজেই কিছু করতে চাই (Entrepreneurship)
◾এইটা কেন বেছে নেবেন?
◾স্বাধীনতা ✅
◾নিজের Terms & Time ✅
◾বড় কিছু করার স্বপ্ন ✅
◾লোকাল সমস্যা সমাধান করার সুযোগ ✅
চেষ্টা করা যায় এমন কাজ:
👉IPS/সোলার সেটআপ সার্ভিস
👉বাড়ি-দোকানের Electrical Consultancy
👉DB Board Installation + Fault Repair
👉Small Product Manufacturing (Emergency Light, Solar Fan)
👉YouTube/page-based কোচিং বা গাইড
প্রস্তুতির ধরন:
👉Trade License & NID-based ব্যবসা শুরু
👉স্কিল বাড়ানো (AutoCAD, Electrical Design, Marketing)
👉একটি ছোট টিম গঠন করা
👉YouTube / Social Media মার্কেটিং শেখা
👉দাম ঠিক করা, কাস্টমার হ্যান্ডলিং শেখা
📚 STEP 2: একাডেমিক স্কিলের পাশাপাশি কী স্কিল আয়ত্তে আনতে হবে?
স্কিল কেন দরকার:
🔷Wiring, Load Calculation কাজের হাতেকলমে দক্ষতা বাস্তব অভিজ্ঞতা।
🔷AutoCAD Electrical Drawing, SLD, Planning
🔷🔌 Electrical Safety & Earthing ফিল্ডে নিরাপদ কাজের জন্য ট্রেনিং,
🔷💬 Communication & Reporting চাকরিতে Report লিখতে হয় Practice with seniors
🔷💻 Basic Computer Skills Excel, Word, Email
🎯 STEP 3: এখনই পরিকল্পনা করুন — সময় ভাগ করুন!
পর্যায় সময়কাল করণীয়
১ম–৩য় পর্ব শুরু থিওরি + প্র্যাকটিকাল ভালোভাবে আয়ত্ত
৪র্থ–৫ম পর্ব মাঝপথ স্কিল ডেভেলপমেন্ট শুরু, পোর্টফোলিও তৈরি
৬ষ্ঠ–৭ম পর্ব প্রস্তুতি Job/DUET/Business যে দিক ঠিক করবেন, সেই প্রস্তুতি পুরোদমে
৮ম পর্ব বাস্তবতা ইন্টার্নশিপকে জীবনের প্রথম চাকরির মতো গুরুত্ব দিন
✅ অভিজ্ঞদের অনুরোধ করছি, কোনো কিছু সংশোধন থাকলে কমেন্ট করে সহযোগিতা করবেন।
পরিশেষে বলবো -
“ডিপ্লোমা Electrical মানে শুধু পাশ না—চাকরি, স্কিল, আত্মনির্ভরতা—সবকিছু একসাথে গড়ার সুযোগ।
তবে সেটা কেবল তখনই সম্ভব, যখন আপনি এখনই নিজেকে তৈরি করতে শুরু করবেন।”
🔵 কোন কাজ কোথায় কিভাবে শিখবেন তা জানতে চাইলে আপনার কমেন্ট করুন
©পলিটেকনিক নোটিশ বোর্ড