⭕এক নজরে বাংলা বর্ণমালা⭕️
➖স্বরবর্ণ - 11টি
➖ব্যঞ্জনবর্ণ - 39 টি
➖মৌলিক স্বরধ্বনি - 7 টি
➖যৌগিক স্বরধ্বনি -২টি
➖যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২৫টি।
➖হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
➖দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
➖মাত্রাহীন - 10 টি
➖অর্ধমাত্রা - 8 টি
➖পূর্ণমাত্রা - 32 টি
➖কার - 10 টি
➖স্পর্শবর্ণ - 25 টি
➖বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি(স্বরবর্ণ ১১টি
+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
➖বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
➖বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
➖বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
➖বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
➖বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি
(স্বরবর্ণ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
➖বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
➖বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি।যেমন: ন, ম, য, র ল, ব
➖বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি
(ক থেকে ম পর্যন্ত)
➖বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি
(“ক” বর্গীয়ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
➖বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয়ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
➖বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি(“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
➖বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
➖বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি
বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের
৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি
বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
➖বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি
বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
➖বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি(প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
➖বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ,ষ, স, হ)
➖বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব,য, র, ল)
➖বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
➖বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
➖বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি২ টি (ড়, ঢ়)(সংগৃহীত)
Civil Study Zone With JHB
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Study Zone With JHB, Education, Gazipur.
ম্যাট ফাউন্ডেশন এর কাজে করনীয়
---_---------------_-----------_---------------
ম্যাট ফুটিং:
যখন একটি কম্বাইন্ড ফুটিং কাঠামোর নিন্মস্থ সকল ক্ষেত্রফলকে আবৃত করে কাঠামোর মূল দেওয়াল বা কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন তাকে ম্যাট বা র্যাফট ফুটিং বলে।
ম্যাট ফাউন্ডেশন এর কাজের সময় যেসব জিনিস খেয়াল রাখতে হবে।।।
১. ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. Casting করতে হবে।
২. ৫ থেকে ৭দিন কিউরিং করতে হবে।
৩. Double Net ব্যাবহার করা হলে, নিচের নেটে লং বার নিচে শর্ট বার উপরে, উপরের নেটে শর্ট বার নিচে লং বার উপরে।
৪. দুইটি নেট ব্যাবহার করলে এদের মাঝে রিইনফোর্সমেন্ট চেয়ার ব্যাবহার করা শ্রেয়।
৫. ল্যাপিং এর ক্ষেত্রে ড্রয়িং অনুসরন করতে হবে।
৬. প্রত্যেক পার্শ্বে ক্লিয়ার কভার ৩'' অথবা ড্রয়িং ফলো করতে হবে।
৬. বারগুলোর ডায়া এবং স্পেসিং চেক দিতে হবে।
৭. পাইলের রড বের হয়ে থাকলে তা কেটে দিতে হবে অথবা বেসমেন্ট রডের সাথে বেকে দিয়ে কাস্টিং এ যেতে হবে।
৮. R.C.C. Wall থাকলে ওয়াল এর রড গুলো বা মাটাম ড্রয়িং অনুযায়ী চেক করতে হবে। ওয়াল এ দুইটি লেয়ার এ রড ব্যাবহার করার জন্য সেপারেটর দিতে হবে। অবশ্যই ফেসবার ব্যাবহার করতে হবে।
৯. কাস্টিং কংক্রিটের Max Stress ১:১.৫:৩ অনুপাতে ৩৫০০PSI এ প্রয়োগ করতে হবে।'
১০. ঢালাই এর ২৪ ঘন্টা পর থেকে কিউরিং শুরু করতে হবে।
মাটি পরিক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
1️⃣সয়েল টেস্ট কাকে বলে?
2️⃣ সয়েল টেস্ট কত প্রকার কী কী?
3️⃣আদর্শ পেনিট্রেশন পরীক্ষা পদ্ধতি।
4️⃣কেন সয়েল টেস্ট করবেন?
5️⃣সয়েল টেস্ট করার সময় কী কী বিষয়ে সতর্ক থাকবেন।
6️⃣ N-Value অনুসারে ভারবহন ক্ষমতা কত?
7️⃣কত কাঠা জমিতে কতটি বোর হোল করতে হবে?
1️⃣নং এর উত্তরঃ - সয়েল টেস্ট’ কথাটির অর্থ হলো মাটি পরীক্ষা করা। সয়েল টেস্ট বলতে বিয়ারিং ক্যাপাসিটি’ বা মাটির ‘ভারবহন ক্ষমতা’ বুঝায়। ফাউন্ডেশন গভীর না অগভীর হবে তা নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপর।যে কোন ধরনের স্থাপনা যেমন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন,স্কুল-কলেজ,মসজিদ, মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, মার্কেট, কারখানা, গার্মেন্টস, গুদাম ঘর, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদির জন্য সয়েল টেস্ট করা অপরিহার্য।ভবন ধসে পড়ার যতগুলো মৌলিক কারণ আছে তার মধ্যে সঠিকভাবে মাটি পরীক্ষা না করা অন্যতম।তাই স্হাপনার নিরাপত্তার জন্য সয়েল টেস্টের রিপোর্টের ভিত্তিতেই স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত।
2️⃣ নং এর উওরঃ সয়েল টেস্ট প্রধানত দুই প্রকার যথা :-
(১)ফিল্ড টেস্ট
(২)ল্যাব টেস্ট
(১)ফিল্ড টেস্ট সমূহ হলো:-
ক।প্লেট লোড বিয়ারিং টেস্ট :-ইহা সাধারণত যন্ত্র পরিচালিত পদ্ধতি যা দ্বারা মাটির যে কোন স্তরে চূড়ান্ত বিয়ারিং ক্যাপাসিটি এবং মাটির সংকোচন মাপা যায়। এই টেস্টের ফলাফল দ্বারা বিয়ারিং ক্যাপাসিটির সত্যতা যাচাই করা যায়।
খ।আদর্শ পেনিট্রেশন পরীক্ষা (Standard Pe*******on Test):-গতিশীল অথবা স্থির লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্যই এই পরীক্ষা করা হয়ে থাকে।
(২)ল্যাব টেস্ট সমূহ :
ক।ময়েশ্চার কনটেন্ট টেস্ট
খ। প্লাস্টিসিটি টেস্ট
গ। আপেক্ষিক গুরুত্ব টেস্ট
ঘ।ঘনত্ব টেস্ট
ঙ।কনসোলিডেশন টেস্ট
চ। ডাইরেক্ট শেয়ার টেস্ট
3️⃣নং এর উওরঃ আদর্শ পেনিট্রেশন পরীক্ষা পদ্ধতি হলো:-আমরা জানি আদর্শ পেনিট্রেশন পরীক্ষার মাধ্যমে সাধারণত বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় করা হয়।আদর্শ পেনিট্রেশন পরীক্ষার জন্য প্রথমেই আমরা ৫৫ থেকে ১৫৫ মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি গর্ত করে নিবো। পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্প্লিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করবো। যার ভেতরের ব্যাস ৫০ মিলিমিটার এবং বাহিরের ব্যাস ৩৫ মিলিমিটার। এবং এর দৈর্ঘ্য ৬০০ মিলিমিটারের কম নয়। ড্রিল রডের সাথে স্প্লিট স্পুন নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্হাপন করবো। তারপর ৬৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে ৬০০ মিলিমিটার প্রবেশ করাবো। হাতুড়িকে ৭৫০ মিলিমিটার উপর হতে মিনিটে ৩০ বার ফেলবো। প্রথম ১৫০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসেব করবো না। পরবর্তী ৩০০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসেব করবো। এই ৩০০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স বলে।
4️⃣নং এর উওরঃ সয়েল টেস্ট করার কারণ:- নিমার্ণ কাজের ডিজাইন করার পূর্বেই সয়েল টেস্ট করতে হবে । কারণ ফাউন্ডেশন ডিজাইন এর জন্য এটি একটি অপরিহার্য পূ্র্বশর্ত। ফাউন্ডেশনের ধরণ সম্পর্কেও সয়েল টেস্ট এর মাধ্যমে ধারণা পাওয়া যায়।সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশন ডিজাইন অসম্ভব। সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে স্থাপনা সেটেল করা বা দেবে যাবার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে ক্র্যাক বা ফাটল সৃষ্টি করে স্থাপনার জন্য ক্ষতি বা হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতে পারে। আবার যে সব এলাকায় মাটি দূর্বল সেখানে সঠিকভাবে পাইলিং ডিজাইন করার জন্য সয়েল টেস্ট প্রয়োজন। ভূমিকম্পের প্রভাব প্রতিরোধে সঠিকভাবে পাইলিং করতে হয়। তাই সয়েল টেস্ট অপরিহার্য।
5️⃣নং এর উওরঃ সয়েল টেস্ট করার সময় যে বিষয় গুলো সতর্ক থাকবেন:-
১। হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে
২। ড্রপিং ৭৫০ মিলিমিটার উচ্চতা থেকে হচ্ছে কিনা।
৩। আলাদা আলাদ প্যাকেট নমুনা মাটি সংরক্ষণ করছে কিনা।
৪।N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করছে কিনা।
৫। ড্রিলিং রডের উপর ১৫০ মিলিমিটার পর পর দাগ দেয়া হয়েছে কিনা।
৬।এডাপটরের বাল্বটা ঠিক মতো কাজ করছে কিনা ।
6️⃣নং এর উওরঃ N - Value এর মান অনুসারে ভারবহন ক্ষমতা :-
১।N-Value এর মান ২ বা এর কমলে বুঝতে হবে মাটি খুবই নরম। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২ টন।
২। N-Value এর মান ২ - ৫ হলে বুঝতে হবে নরম মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২ - ৫ টন।
৩ ।N-Value এর মান ৫-৯ হলে বুঝতে হবে মধ্যমানের মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ৫-১০ টন।
৪।N-Value এর মান ৯-১৭ হলে বুঝতে হবে শক্ত মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ১০-২০ টন।
৫।N-Value এর মান ১৭-৩৩ হলে বুঝতে হবে মাটি খুবই শক্ত। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২০-৪০ টন।
৬।N-Value এর মান ৩৩ এর উপরে হলে বুঝতে হবে মাটি খুবই কঠিন। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ৪০ টনের উপরে।
7️⃣নং এর উওরঃ কত কাঠা জমিতে কতটি বোর হোল করতে হবে :-
১।তিন কাঠা জমির জন্য ৩ টি বোর হোল।
২। ৩-৫ কাঠা জমির জন্য ৫ বোর হোল।
৩।৫-১০ কাঠা জমির জন্য ৮ টি বোর হোল করতে হবে।
26/02/2022
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ মিলিয়ন(Million) = ১০০০ হাজার= ১০ লক্ষ = ১,০০০,০০০ = ১+৬ শূন্য
১ বিলিয়ন(Billion) = ১০০০ মিলিয়ন = ১০০ কোটি= ১,০০০,০০০,০০০ = ১+৯ শূন্য
১ ট্রিলিয়ন(Trillion) = ১০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি= ১,০০০,০০০,০০০,০০০ = ১+১২ শূন্য
১ কোয়াড্রিলিয়ন(Quadrillion) = ১০০০ ট্রিলিয়ন=১০০০ লক্ষ কোটি= ১ + ১৫ টা শূন্য
১ কুইন্টিলিয়ন(Quintillion) = ১০০০ কোয়াড্রিলিয়ন = ১০ হাজার কোটি কোটি=১+১৮ টা শূন্য
সেক্সটিলিয়ন(Sextillion) = ১ এর পর ২১ টা শূন্য
সেপটিলিয়ন(Septillion) = ১+২৪ শূন্য
অক্টিলিয়ন(Octillion) = ১+২৭ শূন্য
ননিলিয়ন(Nonillion) = ১+৩০ শূন্য
ডেসিলিয়ন(Decillion) = ১ + ৩৩ শূন্য
আনডেনিলিয়ন(Undecillion) = ১+৩৬ শূন্য
ডুওডেসিলিয়ন(Duodecillion) = ১+৩৯ শূন্য
ট্রেডেসিলিয়ন(Tredecillion) = ১+৪২ শূন্য
কোয়াটোওরডেসিলিয়ন(Quattuordecillion) = ১+৪৫ শূন্য
কুইনডেসিলিয়ন(Quindecillion) = ১+৪৮ শূন্য
সেক্সডেসিলিয়ন(Sexdecillion) = ১+৫১ শূন্য
সেপ্টেনডেসিলিয়ন(Septendecillion) = ১+৫৪ শূন্য
অক্টোডেসিলিয়ন(Octodecillion) = ১+৫৭ শূন্য
নভেমডেসিলিয়ন(Novemdecillion) = ১০^৬০
ভিজিন্টিলিয়ন(Vigintillion) = ১০^৬৩
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Gazipur