Nondon Study Center

Nondon Study Center নন্দন পাঠকেন্দ্র:
পারিবারিক উদ্যোগে ?

nondon StudyCenter
নন্দন পাঠকেন্দ্র

পূর্বনাম: রেমাশ গ্রন্থ সম্ভার। বর্তমান নাম: নন্দন পাঠকেন্দ্র। এই গণপাঠাগারটি এখনো 'রেমাশ গ্রন্থ সম্ভার' নামেই পরিচিত। গাজীপুর জেলার শ্রীপুরে এটি অবস্থিত। রয়েছে প্রায় হাজার দু'য়েক বইয়ের সংগ্রহ। সাহিত্যের বই, বিজ্ঞানগ্রন্থ, ধর্মপুস্তক, পাঠ্যপুস্তক প্রায় সব ধরনের বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। গণগ্রন্থাগারটি বিকেল ৪.০০ টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মু্ক্ত

থাকে।
গণগ্রন্থাগারটিতে নিয়মিত বই দান করেন এরকম দাতা রয়েছেন অনেক। আপনার অনাদরে অবহেলায় পড়ে থাকা বইটি কিংবা কোনো বইয়ের অতিরিক্ত কপিটি এখানে দান করে আপনিও হতে পারেন এই গণগ্রন্থাগারটির একজন।
--------------------------------------------------------------------
বই পাঠাতে যোগাযোগ:
ফোন: ০১৯১২২৪০৭৩৩ (ইমন রেজা)
ইমেইল: [email protected]
--------------------------------------------------------------------
সরাসরি বই পাঠানোর ঠিকানা:
নন্দন পাঠকেন্দ্র / রেমাশ গ্রন্থ সম্ভার
পোঃ ভিটিপাড়া
গাজীপুর-১৭৪৩।

13/10/2024

আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।

আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি ?

আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমরা আমাদের সঙ্গীদের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারন আমাদের আত্মার গুন্জন হু হু করে বলে
আমরা একআত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে।
আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।

পনের শত বছর ধরে সভ্যতার উথ্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুন্জন একদিন মধুমক্ষিকার মত গুন্জন তুলবে।
আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখয়বয়ে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।
🛑
আমাদের মিছিল
আল মাহমুদ

কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার অধিকারকে কৃষির সব সেক্টরেই পরিকল্পনামাফিক খর্ব করা হয়েছে, হচ্ছে, হয়ে চলেছে। ধানচাষীসহ প্রায় ...
04/10/2019

কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার অধিকারকে কৃষির সব সেক্টরেই পরিকল্পনামাফিক খর্ব করা হয়েছে, হচ্ছে, হয়ে চলেছে। ধানচাষীসহ প্রায় সকল কৃষিখাতেই একই অবস্থা। পেঁয়াজচাষী কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির নিমিত্তে কোনো উদ্যোগ বা ঘোষণার আগেই আমরা দেখতে পাচ্ছি, মিয়ানমার থেকে পেঁয়াজবোঝাই ট্রলার আসছেই।
সরকারের ঘোষণা দেয়া উচিত, আগামী বছর আর পেঁয়াজ আমদানি করা হবেনা, দেশেই উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়াতে না পারলে ৭০ ভাগ দিয়েই কাজ চালাতে হবে।

আমি রন্ধনশিল্পী না হয়েও নিশ্চয়তা দিয়ে এটা বলতে পারি যে, ৩টির জায়গায় ২টি পেঁয়াজ দিয়ে রান্না করলে তাতে রান্নার স্বাদ একটুও কমেনা। সূতরাং, দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি পেঁয়াজ ব্যবহারে পরিমিত হোন।

বাংলাদেশ নির্বাচন কমিশনে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ৪০টি। মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ০...
18/10/2018

বাংলাদেশ নির্বাচন কমিশনে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ৪০টি। মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ০১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (নিবন্ধন নম্বর: ১৪) -এর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে। সে হিসেবে বাকী থাকে ৩৯টি।
নিবন্ধনের ক্রমিক অনুসারে দলগুলোর একটা তালিকা, ব্রাকেটে দলীয় প্রধানের নাম (বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে। ২৯ ও ৩৯ নম্বরে কেউ নিবন্ধিত নেই):

০১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি (অলি আহমদ, বীর বিক্রম)
০২. জাতীয় পার্টি - জেপি (আনোয়ার হোসেন মঞ্জু)
০৩. বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)- (দিলীপ বড়ুয়া)
০৪. কৃষক শ্রমিক জনতা লীগ (বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম)
০৫. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মুজাহিদুল ইসলাম সেলিম)
০৬. বাংলাদেশ আওয়ামী লীগ (শেখ হাসিনা)
০৭. বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি (বেগম খালেদা জিয়া)
০৮. গণতন্ত্রী পার্টি (ব্যারিষ্টার মোঃ আরশ আলী)
০৯. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (অধ্যাপক মোজাফফর আহমদ)
১০. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (রাশেদ খান মেনন)
১১. বিকল্পধারা বাংলাদেশ (অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী)
১২. জাতীয় পার্টি (হুসেইন মুহম্মদ এরশাদ)
১৩. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (হাসানুল হক ইনু এমপি)
১৫. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (আ স ম আবদুর রব)
১৬. জাকের পার্টি (মোস্তফা আমীর ফয়সল)
১৭. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (কমরেড খালেকুজ্জামান)
১৮. বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (ব্যারিষ্টার আন্দালিভ রহমান)
১৯. বাংলাদেশ তরিকত ফেডারেশন (সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী)
২০. বাংলাদেশ খেলাফত আন্দোলন (মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী রহ.)
২১. বাংলাদেশ মুসলিম লীগ (বেগম জুবেদা কাদের চৌধুরী)
২২. ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) (শেখ ছালাউদ্দিন ছালু)
২৩. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মাওলানা শায়েখ আবদুল মোমিন)
২৪. গণফোরাম (ড. কামাল হোসেন)
২৫. গণফ্রন্ট (মোঃ জাকির হোসেন)
২৬. প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) (ড. ফেরদৌস আহমদ কোরেশী)
২৭. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ (জেবেল রহমান গাণি)
২৮. বাংলাদেশ জাতীয় পার্টি (প্রফেসর তাসমিনা মতিন)
২৯. নেই
৩০. ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী)
৩১. বাংলাদেশ কল্যাণ পার্টি (মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক)
৩২. ইসলামী ঐক্যজোট (মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী)
৩৩. বাংলাদেশ খেলাফত মজলিস (প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান)
৩৪. ইসলামী আন্দোলন বাংলাদেশ (মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীরসাহেব চরমোনাই)
৩৫. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (আল্লামা এম, এ, মান্নান)
৩৬. জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (অধ্যাপিকা রেহানা প্রধান)
৩৭. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (সাইফুল হক)
৩৮. খেলাফত মজলিস (মাওলানা মোহাম্মদ ইসহাক)
৩৯. নেই
৪০. বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (এ.এইচ.এম. কামরুজ্জামান খান)
৪১. বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) (আব্দুর রাজ্জাক মুল্লাহ্ রাজু শিকদার)
৪২. বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (এস এম আবুল কালাম আজাদ)

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ বছর আগে, ২০১৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার ঘটনার...
10/10/2018

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ বছর আগে, ২০১৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার ঘটনার মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া এ মামলার আসামি ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত দেশে ঋণখেলাপির সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬৫৮ জন। তাঁদের কাছে অনাদায়ি অর্থের পরিম...
19/09/2018

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত দেশে ঋণখেলাপির সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬৫৮ জন। তাঁদের কাছে অনাদায়ি অর্থের পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি টাকা।

মাওয়া, শিবচর ও জাজিরায় চলছে স্বপ্ন বাস্তবায়নের উৎসব।পুরোদমে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতু নির্মাণের সব কাজ তদারকি ক...
19/09/2018

মাওয়া, শিবচর ও জাজিরায় চলছে স্বপ্ন বাস্তবায়নের উৎসব।পুরোদমে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতু নির্মাণের সব কাজ তদারকি করছে সেনাবাহিনী। সরকারের পরিকল্পনামাফিক আগামী ২০১৮ সালের শেষের দিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে পদ্মা সেতুর। এ সেতু নিয়ে দেশের মানুষের আগ্রহ অনেক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও উপাত্ত থেকে "এক নজরে পদ্মা সেতু" তৈরি করেছে নন্দন স্টাডি সেন্টার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক জরিপ অনুযায়ী, দেশে প্রতি ১০০টি পরিবারের মধ্যে অন্তত ১৪টি পরিবারের প্রধান এখন না...
19/09/2018

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক জরিপ অনুযায়ী, দেশে প্রতি ১০০টি পরিবারের মধ্যে অন্তত ১৪টি পরিবারের প্রধান এখন নারী যা ১৪ শতাংশের কিছু বেশি।
দশ বছর আগে নারী প্রধান পরিবারের হার ছিল ১০ শতাংশের মতো।

বেকারত্বও রাজস্ব আয়ের উৎস!
19/09/2018

বেকারত্বও রাজস্ব আয়ের উৎস!

27/01/2014

Listen to Dilip@Bengali / Nemantrann Recitation by Satinath Mukhopadhyay | Explore the largest community of artists, bands, podcasters and creators...

26/01/2014

Titli movie songs by Srikanta Acharya..

26/01/2014

Awesome.....

26/01/2014

Listen to shamikroy / 02. Ekhon Onek Raat by Anupam Roy | Explore the largest community of artists, bands, podcasters and creators of music & a...

Address

Sreepur Gazipur
Gazipur
1743

Telephone

+8801511240733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nondon Study Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nondon Study Center:

Shortcuts

Share