09/05/2026
💫মে মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে এই পেইজ Like/Follow করে রাখুন।
09/05/2026
💫মে মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ
04/05/2026
📍জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স—ডিগ্রি—মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মাবলিঃ(বিস্তারিত)
✔️ভর্তি বাতিলের জন্য দুটি পদ্ধতি রয়েছে।
১. কলেজের মাধ্যমে ভর্তি বাতিলঃ
🔹নিজ কলেজ বা ডিপার্টমেন্টে সরাসরি যোগাযোগ করুন।
🔹কলেজ কর্তৃপক্ষ যদি দায়িত্ব নেয়, তাহলে রেজিস্ট্রেশন নম্বর/এডমিশন রোল নম্বর এবং নির্ধারিত ফি দিয়ে ভর্তি বাতিল সম্পন্ন করতে পারবেন।
🔹ভর্তি বাতিলের পরে, কলেজে জমাকৃত সকল কাগজপত্র (রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ইত্যাদি) সংগ্রহ করতে পারবেন।
২. নিজে অনলাইনে ভর্তি বাতিলঃ (কলেজ দায়িত্ব না নিলে)
🔸যেকোনো কম্পিউটার দোকান অথবা নিজে NU Student Portal (student login) থেকে আবেদন করতে পারবেন। তবে এর আগে, অবশ্যই:
🔸কলেজের সকল বকেয়া পরিশোধ করতে হবে।🔸কলেজের কাছ থেকে কলেজ ফরওয়ার্ডিং সংগ্রহ করতে হবে।
🔸এরপর ভর্তি বাতিলের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং ৩-৭ দিন অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য।
💠নিজে ভর্তি বাতিলের করণীয় ধাপসমূহ:
১. কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করুন।
(রেজিস্ট্রেশন ইস্যু না হলে, Admission Form-এর Student Copy)
▪️কলেজ থেকে অধ্যক্ষের স্বাক্ষর ও সিলসহ একটি কলেজ ফরওয়ার্ডিং চিঠি সংগ্রহ করুন।
২. NU Student Portal - এ আবেদন ওয়েবসাইটে যান: Student Registration অপশনে ক্লিক করে একাউন্ট খুলুন। রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনে Admission Roll ব্যবহার করে লগইন করুন। একাউন্টে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন।
Academic Service মেনু থেকে Admission Cancel অপশনে ক্লিক করুন। ভর্তি বাতিলের পেজ আসবে।
কলেজ ফরওয়ার্ডিং ও রেজিস্ট্রেশন কার্ড / এডমিশন ফর্ম স্ক্যান করে PDF আকারে আপলোড করুন। সংক্ষিপ্ত ভর্তি বাতিলের কারণ লিখে সাবমিট করুন।
💸এরপর ভর্তি বাতিলের ফি (৫০০ টাকা) পেমেন্ট করুন।
৩. ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩-৭ দিনের মধ্যে NU কর্তৃক ভর্তি বাতিলের লেটার ও মূল সনদ উত্তোলনের অনুমতিপত্র ইস্যু করা হবে।
প্রাপ্ত চিঠিটি প্রিন্ট করে কলেজে জমা দিলে, কলেজে জমাকৃত সকল কাগজপত্র (সনদপত্রসহ) সংগ্রহ করতে পারবেন।
✔️এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
04/05/2026
💫অফিসিয়াল নোটিশ~অনার্সে ক্লাস শুরু হবে ০২ জুন ২০২৬ তারিখ থেকে।
📍আজকে যারা অনার্সে চান্স পেয়েছেন। তাদের কলেজে ভর্তি হতে হবে—০৫ মে থেকে ১৭ মে এর মধ্যে।
গতকাল অনার্স ৪র্থ বর্ষের প্রথম দিনের পরীক্ষায় সারাদেশে নকলের অভিযোগে ২৫+ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
এবার মনে হচ্ছে শাস্তির তালিকাও বড় হতে যাচ্ছে।
💫শেষ বর্ষে এসে শুধু শাস্তি নয়, জীবন থেকেই ২-৩ বছর পিছিয়ে যাবেন। এতটুকু বলবো—ন*কলের চেয়ে ফেল করে পরীক্ষা দেওয়া উত্তম।
01/05/2026
এবার নক'ল ধরার মিশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি! পরীক্ষায় অব্যবস্থাপনা, উপাচার্যের চরম অসন্তোষ।
💫মানোন্নয়ন নিশ্চিত করতে—পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
01/05/2026
ডিগ্রী (পাশ) ২য় বর্ষের পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলাম আজ। কক্ষে প্রবেশ করে দেখলাম ছোট এই বাবুকে নিয়ে রুমেই এক পরীক্ষার্থী। তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবুকে বাইরে রেখে আসেননি কেন? উনি বললো আসলে আমার বাসা ঠাকুরগা। ডিগ্রি ভর্তির সময় চাকুরী জনিত কারণে এখানে ভর্তি হয়েছি। এখন আর এখানে থাকা হয়না। পরীক্ষার জন্য আপত বাসা ভাড়া নিয়ে আছি। আমার সাথে পরীক্ষা কেন্দ্রে কেউ আসেনি। তাই বাবুকে আমার সাথেই রাখি, স্যার। তাতে কোন সমস্য হয়না। পরীক্ষা শুরু পর লক্ষ্য করলাম বাবুটি তার মায়ের পাশে শান্তভাবে বসে আছে। একটু পরপর বেঞ্চের আসপাশে হাটতেছে, বিস্কিট ও পানি খাচ্ছে আবার এসে ওর মায়ের পাশে বসছে, ওর মা লিখতেছে তা দেখছে। কাউকে কোন রকম ডিস্টার্ব করছে না। কিছুক্ষনের মধ্যে ঘুমায় গেল বেঞ্চে। মাথাটা ওর মায়ে উরুতে। প্রায় দু-ঘন্টা পর ঘুম থেকে উঠে কোন কান্নাকাটি কিছুই নাই। একটু কান্নার মতো ভাব করলেই ওর মা মাথাটা টেনে একটু চুমু খেলেই আবার ঠিক। বর্তমান যুগে এ বয়সের বাচ্চা এতো শান্ত আর মায়ের অনুগত,অনেকটা অবাক হওয়ার মতোই।
আমি মা ও মেয়ের ভালবাসা দেখে মুগ্ধ।
ছবিটি পরীক্ষার একদম শেষ মুহূর্তের, বাবুটি দরজার পাশে এভাবে শান্তভাবে বসে ছিল।
01/05/2026
ন'কলের জন্য ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার।
💫আজকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় ময়মনসিংহের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখার সময় নক'লের জন্য একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
প্রাইমারি শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সংসদে তিনি বলেন—প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ, ড্রেস, জুতা দেওয়ার ব্যবস্থা করছি। শিক্ষকদের সম্মানি বাড়ানোর ব্যবস্থা করছি। এখন মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
30/04/2026
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীদের ইন-কোর্স পরীক্ষার নম্বর আগামী ০৪/০৫/২০২৬ থেকে ১৩/০৫/২০২৬ তারিখের মধ্যে অনলাইনে এন্ট্রি সম্পন্ন করা হবে।
💫যারা ইনকোর্স দেয়নি/নম্বর এন্ট্রি হবে না—তারা পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন না।
30/04/2026
💫Breaking~প্রিলিমিনারী টু মাস্টার্সের পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হলো।
🗞️ফরম পূরণ শুরু হবে ০৫/০৫/২০২৬ হতে ০৪/০৬/২০২৬ পর্যন্ত।
🔸ফরম পূরণ করতে পারবে ২০২২-২৩ সেশন নিয়মিত ও প্রাইভেট এবং ২০২১-২২ ও ২০২০-২১ ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা।
~ব্রেকিং~
প্রিলিমিনারী টু মাস্টার্সের ফরম পূরণের নোটিশ প্রকাশ।
💫ফরম পূরণ করতে পারবেন: ০৫/০৫/২০২৬ হতে ০৪/০৬/২০২৬ পর্যন্ত।