20/08/2026
মালয়েশিয়ায় পড়তে আসার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন 🇲🇾
মালয়েশিয়ায় আসার পর এমন অনেক শিক্ষার্থীর সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা কোনো ধরনের English Proficiency Certificate ছাড়াই মালয়েশিয়ায় চলে এসেছেন। কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাসে যোগ দেওয়ার সময় গিয়ে জানতে পেরেছেন যে English Proficiency-এর প্রমাণ প্রয়োজন।
তখন তাদের জিজ্ঞেস করলে অনেকেই বলেন—
“ভাইয়া, এজেন্সি বলেছিল English Certificate লাগবে না। ওরাই ম্যানেজ করে দেবে।”
⚠️ এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়।
অনেক এজেন্সির কথার ওপর পুরোপুরি নির্ভর না করে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন তাদের official requirement নিজে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
📌 English Proficiency নিয়ে পরিষ্কার ধারণা রাখুন
মালয়েশিয়ায় পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে English Language/Proficiency requirement বাধ্যতামূলক । সাধারণভাবে গ্রহণযোগ্য পরীক্ষার মধ্যে রয়েছে:
✅ IELTS
✅ PTE
✅ TOEFL
✅ Linguaskill / অন্যান্য স্বীকৃত পরীক্ষা
তবে কোন পরীক্ষাটি আপনার নির্দিষ্ট ইউনিভার্সিটি ও প্রোগ্রাম গ্রহণ করে এবং কত স্কোর প্রয়োজন সেটা অবশ্যই আগে থেকে বিশ্ববিদ্যালয়ের official requirement থেকে নিশ্চিত করবেন।
আর যদি আপনার কাছে গ্রহণযোগ্য কোনো English Proficiency Certificate না থাকে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় English/English Preparatory Course এ এডমিশন নিতে হবে। তবে এটাও বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।
❤️ আমার ব্যক্তিগত পরামর্শ
আপনি যদি মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য আসার পরিকল্পনা করেন এবং এখনো English Proficiency Certificate না থাকে, তাহলে দেশ থেকে আসার আগেই একটি স্বীকৃত English Proficiency Exam দিয়ে আসা সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তগুলোর একটি।
কারণ মালয়েশিয়ায় এসে পরে requirement পূরণ করতে গিয়ে
১. সময় নষ্ট হতে পারে
২. অতিরিক্ত খরচ হতে পারে
৩. ক্লাস শুরু করতে দেরি হতে পারে
৪.অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে পারেন
তাই কোনো এজেন্সি বা অন্য কারও কথার ওপর শুধু নির্ভর না করে—
“আমার ইউনিভার্সিটি কী চায়?”
“আমার প্রোগ্রামের English requirement কী?”
“কোন কোন test গ্রহণযোগ্য?”
এসব বিষয় আগেই পরিষ্কারভাবে জেনে তারপর মালয়েশিয়ায় আসুন।
🎓 বিদেশে পড়তে আসা জীবনের একটি বড় সিদ্ধান্ত। তাই আসার আগে সবকিছু জেনে, বুঝে এবং verify করে আসুন।
একটি ভুল সিদ্ধান্ত যেন আপনার পড়াশোনার শুরুটাই কঠিন করে না দেয়। 🇲🇾❤️
Collected