19/10/2025
🌟 ইন্টারভিউ বোর্ডে ১৫ মিনিটেই কিভাবে অন্যদের থেকে আলাদা হবেন আপনি?
পাবলিক বাসে ঝুলতে ঝুলতে ইন্টারভিউ দিতে আপনি হাজির। ইন্টারভিউ বোর্ডের সামনে টেবিলে তিনজন সিরিয়াস মানুষ, গম্ভীর মুখ, হাতে কফি আর সামনে আপনার সিভি।
আপনি আপনি অনুমতি নিয়ে রুমে ঢুকে বসতেই প্রশ্ন —
🗣️ “So, tell me about yourself.”
এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেয় আপনি“Average applicant " না " Welcome to our team."
চলুন দেখি —
👉 ইন্টারভিউয়ের সময় এই ১০টি বিষয় আপনাকে অন্যদের থেকে আলাদা করে আপনার জায়গাটা করবে পাকা। 👇
১. প্রথম ৩০ সেকেন্ডেই ভাইব তৈরি করুনঃ
যখনই আপনি রুমে ঢুকছেন —
একটা মুসকি হাসি, চোখে আত্মবিশ্বাস। এই ছোট্ট মুহূর্তটাই অনেক সময় পুরো ইন্টারভিউর টোন সেট করে দেয়।
প্রথম ৩০ সেকেন্ডে যদি আপনি পজিটিভ ভাইব দিতে পারেন,
তাহলে পরের ১৫ মিনিট আপনার নিয়ন্ত্রণে থাকবে। 😎
২. সিটে মুখস্থ না করে, নিজের মতো করে বলুনঃ
ইন্টারভিউয়ার আপনার সিভি আগেই পড়েছেন।
তারা দেখতে চান সেই সিভির পেছনের মানুষটা কেমন।
অক্ষরে অক্ষরে মুখস্থ বলবেন না, নিজের ভাষায় গল্পের মতো করে বলুন।
৩️. 👀 Eye Contact = কনফিডেন্সের সাইলেন্ট সিগন্যালঃ
আপনার কথা যত সুন্দরই হোক, যদি চোখে ভয় থাকে বা দৃষ্টি এদিক-ওদিক ঘোরে, তাহলে বোঝা যায় আপনি ভেতরে কাঁপছেন। চোখে মুখে আত্মবিশ্বাস রাখুন!
৪.“আমি জানি না”বলাটা কোন দুর্বলতা নয়ঃ
যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন,
বলুন —
💬 “I’m not sure about this, but I would love to learn more.”
এই লাইনটা বোঝায় আপনার মধ্যে Learning Attitude আছে। এটাই পেশাদারিত্ব।
৫. মুখে হাসি রাখুন -এটা দামি স্কিলঃ
ইন্টারভিউর সময় মুখে একটুখানি হাসি রাখুন। সব প্রশ্নের উত্তর সিরিয়াস মুখে দিলে মনে হবে আপনি রোবট! 🤖
একটা মিষ্টি হাসি অনেক দূর নিয়ে যায়।
৬. প্রশ্ন করুন, কারণ ভালো ক্যান্ডিডেট প্রশ্ন করেঃ
ইন্টারভিউ শেষে যদি তারা বলে -“Any questions?”
আপনি বলুন 👇
💬 “Yes, I’d love to know how your company measures team success?”
এই প্রশ্নটা দেখায় আপনি শুধু চাকরি চান না, বরং কোম্পানির কালচারের অংশ হতে চান। 🌱
৭. নিজেকে সেল করুন, কিন্তু অহংকার নয়ঃ
বলতে পারেন-
💬 “I believe I can add real value to your team.”
এই লাইন দেখায় আপনি আত্মবিশ্বাসী, কিন্তু ওভার কনফিডেন্ট নন।
৮. টেকনিক্যাল স্কিলের সাথে হিউম্যান টাচ রাখুনঃ
💬 “I enjoy helping my teammates when they get stuck.”
তখন বোঝা যায় আপনি শুধু নিজের কাজ না, টিমকেও গুরুত্ব দেন।
৯. ড্রেস আপ: স্মার্ট কিন্তু ন্যাচারালঃ
ইন্টারভিউ মানে ফ্যাশন শো নয়! একটু ফর্মাল, একটু ন্যাচারাল লুক রাখুন। যে পোশাকে আপনি কনফিডেন্ট থাকেন সেটাই পরুন।
🧠 Remember: Clean, Simple, Confident look = Professional vibe.
১০. শেষে Thank you দিয়ে সুন্দরভাবে ক্লোজ করুনঃ
যেভাবেই ইন্টারভিউ শেষ হোক,
একটা “Thank you for your time” বললে অনেক বড় ইমপ্রেশন পড়ে।
এটা শুধু ভদ্রতা নয় — বরং রেসপেক্টের সিগন্যাল।
ইন্টারভিউ মানে কোনো যুদ্ধ নয়, এটা একধরণের Conversation যেখানে আপনাকে প্রমাণ করতে হবে-
আপনি শুধু চাকরি খুঁজছেন না, আপনি নিজের ক্যারিয়ার গ্রোথ খুঁজছেন।
💎 আপনার Body language, Confidence, Knowledge
এই তিনটি জিনিসই বোঝাবে-
আপনি “Next employee” নন, বরং কোম্পানির জন্য “Next asset.” 🌟
আশা করি এটা ফলো করলে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে।।