মানুষের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। মিথ্যা এতটাই সাধারণ হয়ে গেছে যে, এখন সেটাই সত্য বলে মনে হচ্ছে। আগেকার মানুষ সত্যের ওপর অটল থাকত, আর এখনকার মানুষ মিথ্যার ওপর ভরসা করে। মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যা দিয়েই শেষ হয়। মিথ্যাই সঙ্গী, মিথ্যাই আশ্রয়।
এই মিথ্যা ধ্বংস করছে সব কিছু। নিজের ঈমান, নিজের পরিবার, সমাজ ও আইন— সবকিছু যেন এক মুঠোয় চেপে ধরে দুমড়ে-মুচড়ে দিচ্ছে।
শেষ জামানায় মানুষ সামান্য বিষয়েও মিথ্যার আশ্রয় নেবে। তাদের মিথ্যা বলা দেখে মনে হবে, সত্য মিথ্যার আড়ালে হারিয়ে গেছে। এত বেশি মিথ্যার প্রচলন ঘটবে যে, কেউ কাউকে বা কেউ কারো কথা আর বিশ্বাস করতে পারবে না।
আজকাল মানুষ তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি করে। সামান্য বিষয়কেও বড় ইস্যু বানায়। এমনভাবে আলোচনা করে, যেন সেটাই তাদের প্রধান দায়িত্ব। অথচ তারা ভুলেই গেছে—কেন তাকে সৃষ্টি করা হয়েছে, কেন তাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে।
দেখুন না, একজন তরমুজ বিক্রেতা কী বলল, সেটাই এখন হট টপিক! মানুষ এত বেশি আলোচনা করেছে যে, বিষয়টি সবার মুখে মুখে ছড়িয়ে গেছে।
এটাই শেষ জামানার লক্ষণ। মানুষ নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে তুচ্ছ বিষয় নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়ে ঠুনকো বিষয়েই ডুবে থাকবে।
Md Kawsar Ahmed
fb post
16/01/2025
Want your school to be the top-listed School/college in Gazipur?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Dhaka
Gazipur
1740