Tech School

Tech School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tech School, Tutor/Teacher, Gazipur, Dhaka Division, Gazipur.

ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের মোটামুটি সবারই বলতে গেলে লোগো, ব্যানার বা পার্সোনাল বিজনেস কার্ড এর প্রয়োজন...
22/12/2020

ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের মোটামুটি সবারই বলতে গেলে লোগো, ব্যানার বা পার্সোনাল বিজনেস কার্ড এর প্রয়োজন পড়ে। আমরা সবাই জানি এগুলো তৈরি করার জন্য ফটোশপ নামে এক কঠিন বস্তু রয়েছে ।ফটোশপ নাম শুনেই কেমন যেন লাগে খুবই কঠিন একটি বিষয় । যারা ফটোশপের নাম শুনলেই ভয় পান এবং ইনস্ট্যান্ট যেকোনো কিছু ডিজাইনের প্রয়োজন পড়ে তাদের জন্য চমৎকার একটি সাইট হচ্ছে (CANVA)

ক্যানভাতে অসংখ্য টেমপ্লেট রয়েছে শুধু লেখা বা ডিজাইন চেঞ্জ করে নিলেই হয়। ক্যানভাতে এডিটের কাজ ফটোশপের মত অত জটিল নয় এবং আউটপুট ভালো।

ছবি তৈরি করার পাশাপাশি আইডিয়া জেনারেট করার জন্যও ক্যানভা বেশ কার্যকরী। ক্যানভার অসংখ্য টেমপ্লেট দেখে আইডিয়া নিয়ে নিজের মত করে ফটোশপে ছবি বানানো যায়।

Page views কিঃ Page views দ্বারা বুঝানো হয়ে থাকে আপনার কাঙ্খিত ব্লগের পেজ এর মাধ্যমে ভিজিটর কতটি বিজ্ঞাপন দেখতে পেয়েছে। ...
06/12/2020

Page views কিঃ Page views দ্বারা বুঝানো হয়ে থাকে আপনার কাঙ্খিত ব্লগের পেজ এর মাধ্যমে ভিজিটর কতটি বিজ্ঞাপন দেখতে পেয়েছে। ধরুন আপনার ব্লগের একটি পেজে মোট ৩ টি বিজ্ঞাপন রয়েছে, কিন্তু ভিজিটর ঐ পেজের সবগুলি বিজ্ঞাপন দেখেনি অর্থাৎ একটি বিজ্ঞাপন নিচের দিকে থাকার কারনে সেটি ব্রাউজারের উপরে উঠেনি। সে ক্ষেত্রে এখানে আপনারPage views হিসেবে ২ গণনা করা হবে।

 আইটি সেক্টরে যারা কাজ শিখতে আগ্রহি বা ইচ্ছুক তাদের মনে সর্বদা একটি প্রশ্ন ঘুরপাক খায়, তা হচ্ছে কাজ শিখে ইনকাম করতে পারব...
02/12/2020



আইটি সেক্টরে যারা কাজ শিখতে আগ্রহি বা ইচ্ছুক তাদের মনে সর্বদা একটি প্রশ্ন ঘুরপাক খায়, তা হচ্ছে কাজ শিখে ইনকাম করতে পারবো তো?

তাদের কে বলবো আপনি আপনার স্কিল ডেভেলপ করুন। আপনার স্কিল থাকলে তা দিয়ে আউটসোর্সিং ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করতে পারবেন।

বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বা আইটি সংক্রান্ত কাজ রয়েছে। বহু প্রতিষ্ঠানে আলাদা বিভাগও রাখা হয় এসব কাজের জন্য। আইটি সংক্রান্ত যেকোন প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় একজন আইটি ম্যানেজার নিযুক্ত থাকেন। বিশেষ করে ব্যাংকিং, আমদানি-রপ্তানি, আউটসোর্সিং ফার্ম আর প্রযুক্তি কোম্পানিগুলোতে এ পেশার চাহিদা লক্ষণীয়। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা তো বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখেনা। এসকল প্রতিষ্ঠান অনেক উচ্চ বেতনে কর্মি নিয়োগ করে থাকে।
আর এ জন্য দরকার আপনার ভালো দক্ষতা।💊

আমাদের অনেকেরই ধারণা অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না আসলেই কি তাই?খুবই সাধারন কম্পিউটার গুলোতে কোন...
23/11/2020

আমাদের অনেকেরই ধারণা অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না আসলেই কি তাই?

খুবই সাধারন কম্পিউটার গুলোতে কোনো অপারেটিং সিস্টেম থাকেনা। এম্বেডেড সিস্টেমস এ ব্যবহ্রত কম্পিউটার গুলোতে কোন অপারেটিং সিস্টেম নেই। আবার অনেক আগের কম্পিউটার গুলোতেও কোন অপারেটিং সিস্টেম ছিলোনা সেগুলো ম্যাকানিক্যাল কম্পিউটার ছিলো।
অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারে ব্যবহৃত ও প্রযোজনীয় ফাংশন গুলোর সমন্বয় যা প্রায় সবধরনের এ্যপ্লিকেশন ব্যবহার করে থাকে এবং হার্ডওয়্যার এর সাথে সমন্বয় ও নিয়ন্ত্রন করার মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
প্রথম দিকের কম্পিউটার গুলোতে অপারেটিং সিস্টেম না থাকায় সফটওয়্যার গুলোকে সতন্ত্রভাবে হার্ডওয়্যার উপযোগি করতে হত যাতে করে কোন কাজ করা যায়। অন্যান্য ড্রাইভার যেমন পেরিফেরাল ডিভাইস ড্রাইভার উপযোগি করতে হত। এসকল কারণে অপারেটিং সিস্টেম অপরিহার্য হয়ে পড়ল।। কম্পিউটারের তৃতীয় প্রজন্ম থেকে কম্পিউটারে অপারেটিং সিস্টেম এর ব্যবহার শুরু হয়।



Impression কিঃ এটি দ্বারা আপনার ব্লগের প্রত্যেকটিPage View কে বুঝানো হয়ে থাকে। আপনার ব্লগেরPage View, Ad View সহ কোন Ind...
19/11/2020

Impression কিঃ এটি দ্বারা আপনার ব্লগের প্রত্যেকটিPage View কে বুঝানো হয়ে থাকে। আপনার ব্লগেরPage View, Ad View সহ কোন Individual Ad View কেও নির্দেশ করে। সাধারণতImpression তিন ধরনের হয়ে থাকে, যথা- , ও Ad impression.


আমেরিকান সার্ভে কি?আমেরিকান কাজ মানেই সব আধুনিক প্রযুক্তির ব্যবহার। তারা অনলাইনে জড়িপ কাজ করে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যাল...
14/11/2020

আমেরিকান সার্ভে কি?
আমেরিকান কাজ মানেই সব আধুনিক প্রযুক্তির ব্যবহার। তারা অনলাইনে জড়িপ কাজ করে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান তাদের তথ্য সংগ্রহ করার জন্য অনলাইনে জড়িপ কাজ পরিচালনা করে। আমেরিকায় প্রতিদিন লক্ষ লক্ষ জড়িপ কাজ হয়। মানুষের ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ, গাড়ি, বাড়ি, পেশা, পরিবার, দৈনন্দিন আয়-ব্যয়, খাবার, পোশাক, সকল ইলেক্ট্রনিক্স পণ্য, ভ্রমণ, ভবিষ্যত পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বিনোদন, সেবা, আইটিসহ সকল বিষয়ের উপর জড়িপ কাজ সম্পন্ন হয়। তাই ঐ সব প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো তাদের তথ্য সংগ্রহের জন্য বা মার্কেটে তাদের পণ্যর মান যাচাই বাছাই করার জন্য বিভিন্ন সার্ভে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। আর সেই সার্ভে প্রতিষ্ঠানগুলো কোম্পানির হয়ে অনলাইনে অর্থের বিনিময়ে জড়িপ কাজ পরিচালনা করে। এসব জড়িপ কাজে আমেরিকানরা অংশগ্রহণ করে কোম্পানির পণ্য সম্পর্কে তাদের ধারণা বা মতামত দিয়ে থাকে যার বিনিময়ে অংশগ্রহণকারীরা সামান্য পরিমাণ অর্থ পায়। এভাবে মার্কিন কোম্পানিগুলো মার্কেট জড়িপ করে থাকে।

Keyword Research for YouTubeইউটিউবে ভিডিও র‍্যাংক করাতে কিওয়ার্ড অনেক ভূমিকা পালন। আপনি আপনার ভিডিও জন্য যদি সঠিক কিওয়...
10/11/2020

Keyword Research for YouTube
ইউটিউবে ভিডিও র‍্যাংক করাতে কিওয়ার্ড অনেক ভূমিকা পালন। আপনি আপনার ভিডিও জন্য যদি সঠিক কিওয়ার্ড বাছাই করতে না পারেন তাহলে সার্চ রেজাল্টে আপনার ভিডিও দেখাবে না, আর সার্চ রেজাল্টে না দেখালে ভিউ বা সাবস্কারাইবার ও হবে না ।
আপনারা কিওয়ার্ড রিসার্চ অনেকগুলো টুলসের মাধ্যমে করতে পারেন
Ubbersugggest:
Keyword.io:
Keyword planner :
VidIQ:
এগুলোর মাধ্যমে আপনি কাংখিত কিওয়ার্ড খুজে পেতে পারেন। কিন্তু ইউটিউবে র‍্যাংকিং এর জন্য এই কিওয়ার্ড টুলসগুলো আপনাদের খুব বেশি কাজে আসবেনা।
আমরা সবাই যে ভুল করি কিওয়ার্ড টুলস থেকে কপি করে ভিডিও ট্যাগ হিসেবে সিলেক্ট করি৷ কিন্তু আসলে আমরা রিসার্চ করে দেখিনা যে এই কিওয়ার্ড ইউটিউব সার্চ হচ্ছে কিনা বা এই কিওয়ার্ড টি র‍্যাংক হয়েছে কিনা।এর জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে অর্গানিক মাধ্যমে আপনার ভিডিও এর জন্য কিওয়ার্ড খুজে বের করুন।

💥💥এক্সক্লুসিভ প্রতিটি কোর্সের মূল্য মাত্র ১৫০ টাকা। 💥💥   💥💥একসাথে সকল কোর্স নিলে ৩৫০ টাকা মাত্র💥💥👉কোর্স সমুহ : 01.  Outs...
09/11/2020

💥💥এক্সক্লুসিভ প্রতিটি কোর্সের মূল্য মাত্র ১৫০ টাকা। 💥💥
💥💥একসাথে সকল কোর্স নিলে ৩৫০ টাকা মাত্র💥💥

👉কোর্স সমুহ :
01. Outsourcing & SEO :
02. Over View of SEO
03. SEO Course Exclusive
04. SEO Another Video Package
05. Web Site Create
06 . Web Design
07. Web Development & WordPress (special Link )
08. Advance CPA Marketing :
09. Advance Marketing
10. Facebook Marketing
11. Classified Ads Posting+ Map Marketing+ Affiliates Marketing.
12. Digital Marketing
13. YouTube Marketing
14. Graphics Design + 3GB file
15. Graphics Design (Another Course)
16 . Video Editing
17. Google AdSense + Ranking
18. Keyword Research
19. Online Market Place (A-Z)
22. Java Course
23. Android App Tutorial( Create)
24. Android Game Development
25. ASP NET Full Course
26. Blackhat Money Making
27. Ethical Hacking
28. MS Excel Course
29. Basic English for Freelancer
30. Spoken English
31. Some Easy Job
32. IELTS Course
33-35. আকর্ষনীয় বোনাস

👉আমাদের ভিডিও কোর্সের বৈশিষ্ট্যঃ
১/আর আমাদের কোর্সগুলো সফল,দক্ষ ও প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে তৈরি, তাই আমাদের কোর্সের মান নিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত।
২/আমাদের প্রতিটি কোর্স ধারাবাহিক পর্ব আকারে সাজানো, এবং বাংলা ভাষায় তৈরি। তাই যে কেউ সহজে বুঝবে।
৪/আমাদের প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, একদম নতুন থেকে শুরু করে এডভান্স পর্যন্ত। তাই এই কোর্স করলে একই বিষয়ের উপর আবার কোর্স করতে হবে না।
৩/আমাদের কোর্সগুলো লাইভ রেকর্ডেড ভিডিও হওয়ার এইখানে প্রতিটি ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়,যেইখানে আপনি আপনার উত্তরও পেয়ে যাবেন।
৪/আমাদের কোর্সের মধ্যে প্রতিটি কাজ প্রেকটিক্যালি দেখিয়ে দেয়া হয়,যাতে আপনি সহজে বুঝতে পারবেন, কোন অংশ ভাল করে না বুঝলে আপনি বার বার টেনে টেনে দেখার সুযোগ পাচ্ছেন।
৫/অনেকে চাকরি বা অন্যান্য ব্যস্ততার কারণে সময় মিলাতে পারতেছেন না বলে কম্পিউটার কোর্স করতে পারতেছেন না,কিন্তু আমরা আপনাকে সম্পুর্ণ কোর্স এর শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লাস দিয়ে দিচ্ছি এক সাথে, এখন আপনার সময় মত যখন ইচ্ছে বাসাই বসে বসে ভিডিও ক্লাস করতে পারবেন।
যাচ্ছেন,তাই আর কারো সহিযোগিতার প্রয়োজন হবে না।
৭/কাজের মার্কেটপ্লেসে কোথায়,কিভাবে ইনকাম করবেন সবকিছু ভিডিওতে প্রেকটিক্যালি পাবেন।তাই না বুঝার কোন সম্ভাবনা থাকে না।
👉কোর্স যেভাবে পাবেনঃ
সম্পূর্ণ কোর্স ভিডিও আপনি একটি ডাউনলোড লিংকের মাধ্যমে পাবেন,যা আপনাকে দেয়া হবে ইমেইলের অথবা মেসেঞ্জারের মাধ্যমে।আপনাকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে, আপনি আমাদের বিকাশ, রকেট বা নগদ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট এর ১ মিনিটের মধ্যে কোর্স পেয়ে যাবেন।
#বিঃদ্রঃ- ভিডিও কোর্স নিতে চাইলে মেসেজ করুন।
#টেক_স্কুল

ধন্যবাদ❤

ব্রডব্যান্ড হল উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেরট কানেকশন,যার গতি কমপক্ষে ২০০ কিলোবিটস প্রতি সেকেন্ড হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত...
07/11/2020

ব্রডব্যান্ড হল উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেরট কানেকশন,যার গতি কমপক্ষে ২০০ কিলোবিটস প্রতি সেকেন্ড হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে। কো-এক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল,স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রো-ওয়েভ কমিউনিকেশন কিংবা নেটওয়ার্কিং প্রক্রিয়ায় ডাটা স্থানান্তরে সাধারণত ব্রডব্যান্ড ব্যবহূত হয়। ডাটা কমিউনিকেশন স্পিডের তারতম্যের ফলে বিভিন্ন ব্যান্ডের উদ্ভব হয়। আর এসব ব্যান্ড আবার বিভিন্ন গতিসম্পন্ন বিভিন্ন প্রযুক্তিতে ডাটা স্থানান্তরে ব্যবহার হয়ে থাকে।তার মধ্যে কিছু হল ডিএসএল (DSL)।
ডিএসএল (DSL) এর পূর্ন রূপ হলো Digital Subscriber Line, যা কিনা কপার এর টেলিফোন লাইন এর মাধ্যমে সংযোগ দিয়ে থাকে ।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি:রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা অনেক। এর সবচেয়...
06/11/2020

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি:
রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা অনেক। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বের যেকোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোশন বা প্রচার করতে পারবেন।
এর ধরনের মার্কেটিং এ খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি ক্রেতার কাছে পৌঁছে যেতে পারেন। মুহুর্তের মধ্যেই ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। ফলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার পণ‌্যের প্রচারণা বিশ্বব্যপী ছড়িয়ে দিতে সক্ষম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং পলিসি অনুসরণ করে আপনি আপনার টার্গেট করা কাস্টমারদের কাছেই পণ্যের প্রচারণা করতে পারেন। যেমন আপনি যদি নারীদের পোশাক নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে সুযোগ দেবে শুধুমাত্র নারীদের কাছেই আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে।
একইভাবে আপনি যদি বই বিক্রি করতে চান, আপনার ডিসপ্লে করা বইগুলো বইপ্রেমীরাই দেখবে। ফলে আপনার পণ্যের বিজ্ঞাপন ওই সকল লোকদের কাছে পৌঁছানোর সম্ভবনা কম, যারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী নয়।
বাংলাদেশে ব্যবহারের দিক থেকে সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অনেকাংশে এগিয়ে আছে। আর এ সকল প্লাটফরমকে কেন্দ্র করে পণ্য বা ব্যবসা প্রচার করাট এখন অনেক লাভজনক প্রমাণিত হচ্ছে।
এর ফলে, ঘরে বসে থাকা লোকেরাও আপনার প্রচার ও মার্কেটিং করা প্রোডাক্ট এবং সার্ভিস অনেক সহজেই দেখে নিতে পারে। আর এ সবকিছুই হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সুতরাং এটা পরিস্কার যে, আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার জন্য বাস্তব জীবনে কোন দোকান ভাড়া করতে হচ্ছে না এমনকি মানুষের দরজায়-দরজায়ও যেতে হচ্ছে না।
সম্পূর্ণ ভার্চুয়াল বিজনেস স্ট্রাটেজিকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাকে শুধু দেশেই না বরং দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারছেন। এর ফলে একদিকে যেমন আপনার ক্রেতা সমাগম বেশি হচ্ছে, অপরদিকে বিশ্বব্যপী আপনার কোম্পানির জনপ্রিয়তা ছড়িয়ে পরছে। অনলাইন জগতে আপনার সেবার অস্তিত্ব তৈরি হচ্ছে।
এখন বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসার প্রসার ঘটাতে অনলাইন ভিত্তিক এই মার্কেটিং ব্যবস্থার দিকে ঝুঁকে পরছে। তারা তাদের সার্ভিসকে প্রোমোট করার লক্ষ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মত বড় বড় প্লাটফরমের দিক ধাবিত হচ্ছে। আর যারা তাদের হয়ে তাদের প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, তাদের জন্য সৃষ্টি হচ্ছে বিশাল এক কর্মসংস্থানের।
আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দক্ষতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনিও এই প্লাটফর্মটিতে উজ্জ্বল একটি ক্যারিয়ার প্রতিষ্ঠিত করতে পারেন।

http (hyper text transfer protocol) আর https (hyper text transfer protocol secure) এর পার্থক্য বুঝতে গেলে আপনাকে আগে end...
06/11/2020

http (hyper text transfer protocol) আর https (hyper text transfer protocol secure) এর পার্থক্য বুঝতে গেলে আপনাকে আগে end to end এনক্রিপশন কি তা বুঝতে হবে, আমি আপাতত সংক্ষেপে তুলে ধরলাম-
http কানেকশন ব্যাবহার করেআপনি আপনার বন্ধুকে "কেমন আছো?" এই বার্তাটি পাঠালে এটি কমপ্রেসড্ প্লেইন টেক্সট হিসেবে প্রথমে আপনার রাউটার বা ল্যান কানেকশনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কাছে যাবে, সেখান থেকে সংক্ষিপ্ততম মাধ্যমে আপনার বন্ধুর ডিভাইসে ট্রান্সফার হবে। মাঝপথে এই যে "ডাটা ট্রাভেল" চলছে এখানে যে কেউই ইচ্ছা করলে সিম্পল কিছু টুল ইউজ করে আপনার প্রেরণকৃত ডাটা লুফে নিতে পারবে।
https এ আপনার আর সার্ভারে কানেকশন স্টাবলিশ হওয়ার সাথে সাথে SSL সার্টিফিকেট এক্সচেঞ্জ হয়, এই সার্টিফিকেটে আপনার এবং সার্ভারের "পাবলিক কি" দেয়া থাকে। আপনি যা পাঠাবেন তা সার্ভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড হয়ে যাবে, সার্ভার যা ফেরত পাঠাবে তা আপনার পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড হয়ে যাবে। মাঝপথে যারা আপনার ডাটা লুফে নিবে তারা "কেমন আছো?"-র পরিবর্তে এমন কিছু দেখবে।


আমেরিকান সার্ভে সাইটগুলো কিভাবে কাজ করে?আমেরিকান সার্ভে সাইট বা প্রতিষ্ঠানগুলো মূলত অনলাইনে জড়িপ কাজ পরিচালনা করে। তারা ...
02/11/2020

আমেরিকান সার্ভে সাইটগুলো কিভাবে কাজ করে?
আমেরিকান সার্ভে সাইট বা প্রতিষ্ঠানগুলো মূলত অনলাইনে জড়িপ কাজ পরিচালনা করে। তারা অর্থের বিনিময়ে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়। তারপর অনলাইনে প্রয়োজনীয় তথ্যাবলী সম্বলিত প্রশ্নাগুলো তাদের ওয়েবসাইটে ছেড়ে দিয়ে জণগণের জন্য উন্মুক্ত করে দেয় এবং অংশ গ্রহণকারীদের পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ প্রদান করে। তখন ঐ সার্ভে সাইটে একাউন্ট তৈরি করে অংশগ্রহণকারীরা মতামত দিলে বরাদ্ধকৃত অর্থ পেয়ে থাকে যা ডলার হিসেবে গ্রহণ করা হয়।




Address

Gazipur, Dhaka Division
Gazipur
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category