25/05/2026
📢 নোটিশ
দারুল উলূম বাইতুন নাঈম মাদরাসা ও এতিমখানা
লতিফপুর, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এতদ্বারা দারুল উলূম বাইতুন নাঈম মাদরাসা ও এতিমখানার ২০২৬ শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
🌙 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
📅 ২৫-০৫-২০২৬ (সোমবার) থেকে ০৫-০৬-২০২৬ (শুক্রবার) পর্যন্ত মাদরাসার সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে, ইনশাআল্লাহ।
📚 ০৬-০৬-২০২৬ (শনিবার) থেকে মাদরাসার সকল কার্যক্রম যথারীতি চালু হবে, ইনশাআল্লাহ।
⚠️ বিশেষ নির্দেশনা:
নাজেরা ও হিফজ বিভাগের সকল ছাত্রকে ০৫-০৬-২০২৬ (শুক্রবার) আসরের নামাজের পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
━━━━━━━━━━━━━━━
উক্ত বন্ধে ছাত্র-ছাত্রীদের করণীয়:
1️⃣ পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবে।
2️⃣ পর্দার বিধান যথাযথভাবে পালন করবে।
3️⃣ পিতা-মাতার সাথে উত্তম আচরণ করবে।
4️⃣ প্রতিদিন রুটিন অনুযায়ী পূর্বের পাঠগুলো অধ্যয়ন করবে।
5️⃣ অশ্লীলতা, ঝগড়া-বিবাদ ও খারাপ কাজ থেকে বিরত থাকবে।
6️⃣ গান-বাজনা, সিনেমা, অশ্লীল অনুষ্ঠান এবং মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে।
━━━━━━━━━━━━━━━
👨👩👧 উক্ত বন্ধে অভিভাবকদের করণীয়:
1️⃣ উপরোক্ত নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবেন এবং সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ খেয়াল রাখবেন।
2️⃣ ০৬-০৬-২০২৬ (শনিবার) সকাল ৮:০০ মিনিটের মধ্যে আপনার সন্তানকে মাদরাসায় উপস্থিত করবেন।
━━━━━━━━━━━━━━━
✍️ মুহতামিম
হযরত মাওলানা মুফতী মোজাম্মেল হোসাইন সাহেব (দা: বা:)
23/02/2026
🌙 রমজানে দানের ফজিলত ও আহ্বান 📢
আসসালামু আলাইকুম,
পবিত্র রমজান উপলক্ষে, দারুল উলূম বাইতুন নাঈম মাদ্রাসা ও এতিমখানা-র এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।
এই মাসে দান-সদকার সওয়াব আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ (সা.) রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। বিশেষ করে এতিম, অসহায় ও শিক্ষার্থীদের সাহায্য করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।
💳 দান পাঠানোর তথ্য
👤 Account Name: Darul Ulum Baitun Naim Madrasha and Eateemkhana
🏦 Bank Name: Islami Bank Bangladesh Limited
🏢 Branch: GANAKBARI BRANCH
🔢 Account Number: 20502830201986410
🔁 Routing Number: 125261632
🌍 SWIFT Code: IBBLBDDH
📱 Bikash: 01975619281
🌟 আসুন, রমজানের বরকত অর্জনে এগিয়ে আসি।
আপনার দান কবুল হোক এবং আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আমিন।
https://www.facebook.com/DarulUlumBaitunNaimMadrashaandEateemkhana2021
20/01/2026
বাইতুন নাঈম মাদরাসার বুকে আজ এক নীরব গর্ব।
কোনো হৈচৈ নয়—আলহামদুলিল্লাহ বললেই যথেষ্ট 🤍
এই প্রথম
দারুল উলূম বাইতুন নাঈম মাদ্রাসা
ইকরা নূরানী তা‘লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর অধীনে
তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেয়।
মাত্র ৯ জন শিক্ষার্থী,
কিন্তু ফলাফলে ভরপুর বার্তা—
🌟 ৩ জন A+
🌟 বাকিরা A ও Pass।
এটা শুধু নাম্বার নয়,
এটা উস্তাদের নীরব মেহনত,
অভিভাবকের রাতজাগা দোয়া,
আর বাইতুন নাঈমের বুকে বড় হওয়া স্বপ্নের ফল 🤲
ইনশাআল্লাহ,
আজকের এই ছোট্ট সাফল্যই হবে
আগামীর বড় বিজয়ের শুরু 🌱
✨ #গর্বের_বাইতুন_নাঈম
✨ #আলো_জ্বালানো_শিক্ষার্থী
✨ #কুরআনের_পথে_অগ্রযাত্রা
05/12/2025
আলহামদুলিল্লাহ —
ইলমের পথে আমাদের এই ছোট্ট অগ্রযাত্রা হোক বরকত, নূর ও সফলতায় ভরপুর।
ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড – ২০২৫ এর পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই হৃদয়ভরা দোয়া ও শুভকামনা।
দারুল উলূম বাইতুন নাঈম মাদরাসা–র পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অফুরন্ত মমতা, ভালোবাসা ও দোয়া—
আল্লাহ তাআলা তোমাদের পরিশ্রম ও প্রচেষ্টাকে কবুল করুন, সফলতার সোপানে আরো উচ্চে তুলে নিন। 🤲✨