The School of Learning Quran And Arabic Language.

The School of Learning Quran And Arabic Language.

Share

নুরানি এবং ক্বারিআনা পদ্ধতিতে কুরআন শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়।

The School of Learning Quran And Arabic language পেইজে আন্তর্জাতিক মানের হাফেজ এবং আলেমগণ দ্বারা কুরআন এবং আরবি ভাষা শিখানো হয়। আমাদের কোর্স সমূহ হচ্ছে বেসিক কুরআন লার্নিং কোর্স,এডভান্স কুরআন লার্নিং কোর্স, হিফয কোর্স এবং আরবি ভাষা শিক্ষা কোর্স।

25/05/2022

••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?

*** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”

সুনানে তিরমিযি ১১৬০
ছহীহুল জামে ৫৩৪

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”

ছহীহুল বোখারি ৫১৯৩
ছহীহ মুসলিম ১৪৩৬
সুনানে আবু দাউদ ২১৪১
নাসাঈ

*** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”

তাবরানী ১০৮৬
সুনানে তিরমিযি ৩৬০
হাকেম
সিলসিলা ছহীহা ২৮৮

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”

ছহীহুল বোখারি ৫১৯৫
ছহীহ মুসলিম ২৪১৭
দারেমী ১৭২০
সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫

*** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”

নাসাঈ কুবরা ৯১৩৫
বাযযার ২৩৪৯
তাবরানী
হাকেম ২৭৭১
বাইহাক্বী ১৪৪৯৭
সিলসিলাহ ছহীহা ২৮৯

*** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”

ছহীহুল জামে ৫২৫৯
তাবরানী

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”

মুসনাদে আহমদ ১৯০০৩
নাসাঈ
হাকিম
বায়হাক্বী

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”

তিরমিযি ১১৭৪
ইব্নে মাজাহ ২০১৪

*** মা- বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র ৩ দিন পর্যন্ত । পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে ৪ মাস ১০ দিন ।

সূরা আল বাক্বারা ২৩৪
ছহীহুল বোখারি ১২৮০
ছহীহ মুসলিম ৩৮০২

25/05/2022

💞 #স্ত্রীকে ভালোবাসুনঃ

স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না, কখনও বলতে যাবেন না তুমি দেখতে কালো/ঠোঁটটা বেশি মোটা/শারীরিক গটন নিয়ে খোটা দিবেন না।

কখনও রান্নার ভুল ধরবেন না, একটু লবন কম হলেই বলবেন, যা তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না।

এটা রাসূল (সাঃ) এর সুন্নত। সবসময় প্রশংসা করুন, গালি দেবেন না, গালমন্দ করবেন না।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভালো রান্নার চেষ্টা করেছে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সকাল বেলায় তকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপনারই জন্য সাজগোজ করবে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে। কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ, এজন্য তাকে বলুন সে সুন্দর।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে এমন কোনো উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার মধ্যে কোন বদ অভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে, প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদ অভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।

💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে, আমি তো তোমার সাথেই আছি।

আপনি বেশি বেশি বলুন,
"আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি"।

তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও।
(বুখারী ৩৩৩১, মুসলিম ৪৭)।

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম
যে তার স্ত্রী'র কাছে উত্তম (তিরমিজি

24/05/2022

♦️♦️ভর্তি চলছে! ভর্তি চলছে! ♦️♦️
♦️♦️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।
ডেমো ক্লাস কেনো করবেন?
♦️♦️ ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।
♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?
♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?
♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?
♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।
🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )
💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔘 নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔘 ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸
🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔘 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔘 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔘 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।
✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
♦️আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
♦️ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।
◾ আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।
মোবাইল ঃ ০১৯৬৮২৫৪০৭১

21/05/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন নারী নিজে বিয়ে করার উদ্দেশ্যে যেন অন্য নারীর তালাক না চায়। কেননা, তার জন্য (তাকদীরে) যা নির্ধারিত আছে তাই সে পাবে।


সহিহ বুখারী, হাদিস নং ৬৬০১
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

আবূ হুরাইরা (রাঃ)

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ঈমান সত্তর বা ষাটের অধিক শাখাবিশিষ্ট; যার উত্তম (ও প্রধান) শাখা ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই) বলা এবং সবচেয়ে ক্ষুদ্র শাখা পথ হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা।” (মুসলিম ১৬২নং)

হাদিস সম্ভার, হাদিস নং ২০
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِي عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ أفْضَلُ الجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائرٍ رواه أَبُو داود والترمذي وَقالَحديث حسن

আবূ সাঈদ খুদরী (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “অত্যাচারী বাদশাহর নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ।” (আবূ দাঊদ ৪৩৪৬, তিরমিযী ২১৭৪, ইবনে মাজাহ ৪০১১)

হাদিস সম্ভার, হাদিস নং ১৫৯৫
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

বুরাইদাহ (রাঃ)

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে জাতিই যাকাত প্রদানে বিরত থেকেছে, সে জাতিকেই আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন।” (ত্বাবারানীর আউসাত্ব ৪৫৭৭, ৬৭৮৮, হাকেম ২৫৭৭, বাইহাকী ৬৬২৫ অনুরূপ, সহীহ তারগীব ৭৬৩)

হাদিস সম্ভার, হাদিস নং ৯২০
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

عَنْ أَبيْ ذَرٍّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَكْثَرُونَ هُمُ الأَسْفَلُونَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا وَكَسَبَهُ مِنْ طَيِّبٍ

আবূ যার্র (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “ধনবানরা কিয়ামতের দিন সর্বনিম্ন মানের হবে। তবে সে নয়, যে তার মাল দান করবে এবং তার উপার্জন হবে পবিত্র।” (ইবনে মাজাহ ৪১৩০, ইবনে হিব্বান ৩৩৩১, সিলসিলাহ সহীহাহ ১৭৬৬)

হাদিস সম্ভার, হাদিস নং ৯৪৩
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

আবূ সা‘ঈদ খুদ্‌রী (রাঃ)

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) – বলেছেনঃ প্রত্যেক সাবালকের জন্য জুমু‘আর দিন গোসল করা ওয়াজিব।

সহিহ বুখারী, হাদিস নং ৮৯৫
হাদিসের মান: সহিহ হাদিস

18/05/2022

আবূ হুরায়রা (রাঃ)

তিনি বলেন, আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যখন সালাত শুরু হয়, তখন দৌড়িয়ে গিয়ে সালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সালাতে ধীর-স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামা‘আতের সাথে সালাত যতটুকু পাও আদায় কর, আর যা ছুটে গেছে, পরে তা পূর্ণ করে নাও।

সহিহ বুখারী, হাদিস নং ৯০৮
হাদিসের মান: সহিহ হাদিস

17/05/2022

🌿মন ভালো করে নামাজ 🌿

🌿টেনশন দূর করে নামাজ 🌿

🌿মন পবিত্র করে নামাজ🌿

🌿মানুষত্ব শিখায় নামাজ 🌿

🌿ভাতৃত্ববোধ শেখায় নামাজ🌿

🌿কল্যাণ বয়ে আনে নামাজ 🌿

🌿প্রশান্তি বয়ে আনে নামাজ🌿

🌿সময়ের সৎব্যবহার শেখায় নামাজ🌿

🌿অনুগত্য শিখায় নামাজ🌿

🌿আল্লাহর প্রতি অগ্রসর করে নামাজ🌿

🌿মুমিনের জন্য মেরাজ নামাজ🌿

🌿খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ🌿

🌿সবচেয়ে ভালো বন্ধু নামাজ🌿

🌿জান্নাতের চাবি নামায🌿

🌿আল্লাহর দেওয়া উপহার নামাজ🌿

🌿নবীর চোখের শীতলতা নামাজ🌿

🌿আল্লাহর রাজির জন্য নামাজ🌿

🌿ঐক্যের জন্য নামাজ🌿

🌿রিযিক প্রশস্ত করে নামাজ🌿

🌿কবরের আলো নামাজ 🌿

🌿ডান হাতে আমলনামা আসার কারণ নামাজ🌿

🌿হাশরের মাঠে হিসেবে সবার আগে নামাজ🌿

🌿পুলসিরাত পার করাবে দ্রুত নামাজ🌿

🌿বিনা হিসেবে জান্নাতের কারন হবে নামাজ🌿

🌿আসুন
আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ 🌿
🌿আদায় করার চেষ্টা করি 🌿
🌿আল্লাহ তাআলা আমাদেরকে
🌿পাঁচ ওয়াক্ত নামাজ 🌿
🌿পড়ার তৌফিক দান করুন।আমিন

17/05/2022

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বর্ণনা করেন যে, তিনি (দীর্ঘিদিন) বাইরে ছিলেন। পরে ফিরে আসলে তাঁর সম্মুখে গোশ্ত পেশ করা হল। তিনি বললেনঃ এটি কি আমাদের কুরবানীর গোশ্ত? এরপর তিনি বললেনঃ এটি সরিয়ে দাও, আমি তা খাব না। তিনি বলেন, এরপর আমি উঠে গেলাম এবং বেরিয়ে গিয়ে আমার ভাই আবূ ক্বাতাদাহ ইবনু নু’মান- এর নিকট এলাম। আবূ ক্বাতাদাহ (রাঃ) ছিলেন আমার বৈপিত্রেয় ভাই এবং তিনি ছিলেন বদরী সহাবী। (তিনি বলেন) অতঃপর বিষয়টি আমি তাকে জানালে তিনি বললেনঃ তোমার অনুপস্থিতির সময় এরূপ বিধান চালু হয়েছে।

সহিহ বুখারী, হাদিস নং ৫৫৬৮
হাদিসের মান: সহিহ হাদিস

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajabari, Sreepur, Dhaka Bangladesh, 1200 Gazipur, Dhaka Division
Gazipur