Harez Ali High School Online Education Platform

Harez Ali High School Online Education Platform Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Harez Ali High School Online Education Platform, School, Gazipur.

26/07/2023
08/06/2023

#হিটস্ট্রোক 🌞🌞
গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারও হিট স্ট্রোক হতে পারে।

🌞হিট স্ট্রোক কাদের বেশি হয়?
✓ শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়।
✓ যাঁরা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন, তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যেমন: কৃষক, শ্রমিক, রিকশাচালক।
✓ শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

🌞হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?
✓ শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রিº ফারেনহাইট ছাড়িয়ে যায়।
✓ ঘাম বন্ধ হয়ে যায়।
✓ ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।
✓ নিশ্বাস দ্রুত হয়।
✓ নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।
✓ রক্তচাপ কমে যায়।
✓ খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।
✓ প্রস্রাবের পরিমাণ কমে যায়।
✓ রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

🌞প্রতিরোধের উপায় কী?
✓ হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো।
✓ যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।
✓ বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।
✓ বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।
✓ প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।
✓ তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
✓ রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি পান করতে হবে।

খাদ্য ও পুষ্টি আলাপ

14/10/2022

#ডিম🥚
আজ বিশ্ব ডিম দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয় বিশ্ব ডিম দিবস। ডিম একটি পরিপূর্ণ আদর্শ খাবার। আমিষ জাতীয় খাবারের অন্যতম একটি উৎস হচ্ছে ডিম।
একটি ডিমে প্রোটিন আছে প্রায় ছয় গ্রাম, যাতে রয়েছে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় নয়টি অ্যামিনো অ্যাসিড। ডিমে রয়েছে অতি মূল্যবান ওমেগা-৩, যা হৃৎপিণ্ডকে কার্যকর রাখতে সাহায্য করে। কোলিন ডিমের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা গর্ভবতী মায়ের মস্তিষ্কজনিত জটিলতা দূরীকরণে সহায়তা করে, গর্ভাবস্থায় শিশুর মেধা ও স্মৃতি বৃদ্ধিতে সহায়তা করে। ডিমে আছে ফলিক অ্যাসিড অথবা ফোলেট, যা ত্রুটিপূর্ণ সন্তান জন্মদানের ঝুঁকি কমায়।এ ছাড়া রয়েছে সেলেনিয়াম, যা মানুষের মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং ক্যানসার, বিশেষত প্রোস্টেট ক্যানসার রোধে সহায়তা করে। ডিমে রয়েছে ৫ গ্রাম কোলেস্টেরল, যার প্রায় ৩.৫ গ্রাম উপকারী ও ভালো কোলেস্টেরল, যা মানুষের দৈনন্দিন কার্যক্রমে প্রয়োজন, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ডিমে রয়েছে লিউটিন ও জিয়াজ্যান্থিন, যা চোখের ছানি পড়া রোধে সহায়তা করে। ডিমে রয়েছে ভিটামিন ডি যা হাঁড়ের সুস্বাস্থ্যের জন্য ভালো।

☆কাঁচা ডিম খাওয়া উচিত নয়, এতে সালমোনেলা–জাতীয় ব্যাকটেরিয়ায় আক্রান্তের ঝুঁকি থাকে।

পুষ্টি বিষয়ক আরও তথ্য জানতে #খাদ্য_ও_পুষ্টি_আলাপ এর সাথেই থাকুন 🌸🌼☘

"হারেজ আলী উচ্চ বিদ্যালয় "তালটিয়া (মিরের বাজার),  ৪২নং ওয়ার্ড, গাজীপুর মহানগর ২০২১শিক্ষাবর্ষে  ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন...
24/12/2020

"হারেজ আলী উচ্চ বিদ্যালয় "
তালটিয়া (মিরের বাজার), ৪২নং ওয়ার্ড, গাজীপুর মহানগর ২০২১শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
ভর্তি ফরম ২০/১২/২০২০ ইং তারিখ থেকে বিতরণ চলছে।
বিস্তারিত জানতে বিদ্যালয় অফিসে যোগাযোগ করুন।

"দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়।।"🇧🇩🇧🇩সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা  🇧🇩🇧🇩
16/12/2020

"দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়।।"🇧🇩🇧🇩

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩

Address

Gazipur
MERERBAZAR,PUBAIL-1721

Telephone

+8801309108947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harez Ali High School Online Education Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Harez Ali High School Online Education Platform:

Shortcuts

Share

Category