English LinguaLift Academy

English LinguaLift Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English LinguaLift Academy, Tutor/Teacher, Gazipur.

22/08/2025

What is meaning of "Come what may"?

16/07/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

Collected

12/07/2025

“Ly” নিয়ে বিভ্রান্তি!
সবচেয়ে বেশি ব্যবহৃত 60 টি “ly”যুক্ত adjective দেয়া হলো:
Beastly (অমানবিক), Costly (ব্যয়বহুল), Cowardly (কাপুরুষোচিত), Crassly (অমার্জিতভাবে), Daily (দৈনন্দিন) (both adjective & adverb), Deadly (মারণ), Early (আগে / প্রারম্ভিক), Elderly (বৃদ্ধ), Enormously (অত্যন্ত), Fatherly (পিতৃসুলভ), (both adjective & adverb), Friendly (বন্ধুসুলভ), Gangly (হাড্ডিসার ও লম্বা), Gentlemanly (ভদ্রলোকসুলভ), Ghastly (ভয়ঙ্কর), Ghostly (ভূতের মতো), Godly (ধার্মিক), Goodly (মাঝারি বা বড় মাপের), Greatly (অত্যন্ত), Heavenly (স্বর্গীয়), Holy (পবিত্র), Homely (সরল / সাদাসিধে), Humanly (মানবীয়ভাবে), Kingly (রাজার মতো), Leisurely (আস্তে / আরামে), Lively (প্রাণবন্ত), Lonely (নিঃসঙ্গ), Lovely (চমৎকার), Maidenly (কুমারীসুলভ), Manly (পুরুষোচিত), Masterly (দক্ষ), Matronly (মাতৃসুলভ), Miserly (কৃপণ), Monthly (মাসিক), Motherly (মাতৃসুলভ), Nightly (রাতের / প্রতি রাতের), Painterly (চিত্রশিল্প-সদৃশ), Poorly (দুর্বলভাবে), Portly (গরুভরত দেহবিশিষ্ট), Priestly (পুরোহিতসুলভ), Princely (রাজকীয়), Saintly (সাধুসুলভ), Scholarly (বিদ্বানসুলভ), Shapely (গঠনের দিক থেকে আকর্ষণীয়), Silly (বোকা), Sisterly (বোনের মতো), Slatternly (অগোছালো), Stately (গাম্ভীর্যপূর্ণ), Timely (সঠিক সময়ে হওয়া), Ugly (কুৎসিত), Ungainly (অগোছালো / বিশ্রী), Unruly (অবাধ্য), Unsightly (দৃষ্টিকটু), Unseemly (অনুচিত), Unworldly (জাগতিক নয় এমন), Vastly (ব্যাপকভাবে), Weekly (সাপ্তাহিক), Womanly (নারীসুলভ), Worldly (পার্থিব), Yearly (বাৎসরিক)

এগুলো মুখস্ত করতে হবে নতুবা ভালোভাবে দেখে রাখতে হবে | তা না হলে ইংরেজি শেখায় অপূর্ণতা থেকে যাবে |

ধরো এই দুইটি নিয়ম তুমি জানো –

Adjective + ly = Adverb, অর্থাৎ adjective এর সাথে “ly” যুক্ত হলে, শব্দটি adverb হয় | যেমন: nicely (ভদ্রভাবে / সুন্দরভাবে)

Noun + ly = Adjective, অর্থাৎ noun এর সাথে “ly” যুক্ত হলে শব্দটি, adjective হয় | যেমন: friendly (বন্ধুসুলভ)

এখন ধরে জিজ্ঞেস করা হলো –
“Daily” এটি কোন Parts of Speech?
a) adjective b) adverb
নিশ্চয়ই তুমি উপরের দুইটি নিয়ম অনুযায়ী জানার চেষ্টা করবে যে “ly” কার সাথে লাগানো হয়েছে “Noun” এর সাথে নাকি “Adjective” এর সাথে | সে অনুযায়ী বলার চেষ্টা করবে শব্দটি হয় Adverb নতুবা adjective |

কিন্তু উপরে লেখা রয়েছে “Daily” শব্দটি Adjective হতে পারে আবার Adverb ও হতে পারে |

আবার ধরো আরেকটি প্রশ্ন করা হলো:
Q: She does the same thing daily. এখানে “daily” শব্দটি কি?
a) adjective b) adverb
সঠিক উত্তর: adverb
কারণ, subject(She) + transitive verb (does) + object (the same thing), এরপর নিয়ম অনুযায়ী adverb word “daily” বসেছে |

আবার এমনও প্রশ্ন হতে পারে:
Q: I want a daily routine. এখানে “daily” শব্দটি কি?
a) adjective b) adverb
সঠিক উত্তর: adjective
কারণ, Determiner (article) + adjective + noun, অর্থাৎ Noun “routine” এর পূর্বে “daily” বসায় শব্দটি অবস্থানগত কারণে adjective হয়েছে |

যাহোক, এমন অনেক উপমা-উদাহরণ দেওয়া যাবে উপরে শব্দগুলো ব্যবহার করে |
তাই উপরে উল্লেখিত শব্দসমূহ ব্যবহারে তুমি যদি বিভ্রান্তির মধ্যে পড়তে না চাও, তাহলে শব্দগুলো দেখে নাও, sorry মুখস্থ করে নাও |
শব্দগুলো মূলত Adjective | তবে দুই-একটি ব্যতিক্রম আছে যেগুলো আমি ব্র্যাকেটে () লিখে দিয়েছি |

24/06/2025
17/06/2025

Choice the correct sentence.
a. I be a doctor.
b. If I was a king.
c I is the 9th letter.
d. I go to home.

01/06/2025

সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা কারখানার শ্রমিক মাস শেষে বেতন পায় সর্বোচ্চ ১৫ হাজার টাকা । মাঝে মাঝে শুধু কাজ তদারকি করা সুপারভাইজার মাস শেষে বেতন পায় ৪০ হাজার টাকা । অন্যদিকে এসি রূমে আরামে বসে কাজের হিসাব রাখা আর মাঝে মাঝে ফাইলে স্বাক্ষর করা ম্যানেজার বেতন পায় ৮০০০০ প্লাস ।

এ বৈষম্য গড়ে দেয় শিক্ষাগত যোগ্যতা । যার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা যত বেশি, কর্মক্ষেত্রে তার পরিশ্রম এবং পারিশ্রমিক তত বেশি । কারণ তারা দৈহিক নয়, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও ক্ষমতার অধিকারী । দৈহিকের চেয়ে বুদ্ধিবৃদ্ধিক যোগ্যতা অধিক মূল্যবান, লোহা আর সোনা যেমন ।

আসলে পরিশ্রম যা করার দরকার উচ্চ শিক্ষিতরা ছাত্রজীবনে করে আসে । তাই কর্মজীবনে তাদের পরিশ্রম কম । অন্যদিকে ছাত্রজীবনে যারা পরিশ্রম কম করে আসে, তাদেরকে কর্মজীবনে পরিশ্রম বেশি করতে হয়, পারিশ্রমিকও কম পেতে হয় । এটাই দুনিয়ার অনস্বীকার্য্য নিয়ম ।
Copy

07/03/2025

এইচএসসি পরীক্ষায় যত পার্সেন্ট পাশ, ঢাবি’র বি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রায় তত পার্সেন্ট ফেল !

মাত্র ৯১.১৫% !

কি বুঝলেন?

Address

Gazipur
3706

Alerts

Be the first to know and let us send you an email when English LinguaLift Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category