23/08/2026
⚠️ সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি
সম্প্রতি আমাদের নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কার্যক্রমের প্রচারণায় ব্যবহৃত আমাদের ক্লাসের ছবি ও অনুরূপ ডিজাইন অন্য একটি প্রতিষ্ঠানের প্রচারণায় দেখতে পাওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে আমাদের কাছে জানতে চাচ্ছেন।
বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, প্রচারণায় ব্যবহৃত ছবিগুলোর মধ্যে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের ছবি রয়েছে, অথচ ঠিকানা ও প্রতিষ্ঠানের পরিচয় ভিন্নভাবে দেওয়া হয়েছে। এমনকি ব্যবহৃত মোবাইল নম্বরের শেষ কয়েকটি সংখ্যার সঙ্গেও আমাদের নম্বরের মিল থাকায় অনেকের মধ্যে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এ কারণে আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি—
কোনো প্রচারণা দেখে বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও অফিসিয়াল যোগাযোগের মাধ্যম যাচাই করে ভর্তি বা যোগাযোগের সিদ্ধান্ত নেবেন।
আমাদের ব্যবহৃত ছবি, প্রশিক্ষণ কার্যক্রম ও প্রচারণা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
বিষয়টি পরিষ্কার করা এবং সম্মানিত সকলকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই এই পোস্টের উদ্দেশ্য।
সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করছি।
জাযাকুমুল্লাহু খাইরান।