Ovijatra Limited

Ovijatra Limited

Share

Computer Training Institute.

14/09/2022

অভিযাত্রা আইটি

ডিজিটাল মার্কেটিং কি এবং এর বাস্তব কিছু উপকারিতা তুলে ধরা হলো

ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্পেইন্স পরিচালনা করা। যত ধরনের অনলাইন মার্কেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করি সবগুলো মিলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

আবার অন্যভাবে বললে ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে সম্পাদিত মার্কেটিংকে বোঝায়। ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে বিতরণ করা সমস্ত বিজ্ঞাপনের একটি বৃহত্তর শব্দ।

লোকেরা যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুনে এবং কথা বলে, তখন এটা সত্য যে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ইন্টারনেট মাধ্যম সম্পর্কে চিন্তা ভাবনা করে।

যেমন, ইমেইল,সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এবং সার্চ ইঞ্জিন। মূলত, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদির মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনও কিছু।

ডিজিটাল মার্কেটিং অনলাইন ও অফলাইন উভয়ভাবেই হতে পারে।ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই করা যায় এবং উভয় ক্ষেত্রেই, একটি ভাল মসৃণ ডিজিটাল মার্কেটিং কৌশল খুবই গুরুত্বপূর্ণ।

উদাহরন সহ ব্যবসা ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর বাস্তব ব্যাবহার নিয়ে কিছু কথা:

আপনি আপনার প্রোডাক্টের ভিডিও create করে Youtube, Facebook সহ বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করবেন। ভিডিও র দ্বারা user রা বেশি করে আপনার প্রোডাক্টের সঙ্গে রিলেট করতে পারবেন। ফলে আপনার digital marketing এর পথ মসৃণ হয়ে উঠবে।

Career as a digital marketer
এই মন্দার বাজারেও যদি কোনো field এ চাকরির চাহিদা তুঙ্গে সেটা হল digital marketing এ। বর্তমানে ছোটো বড়ো সকল কোম্পানিই বুঝতে পারছে যে প্রতিযোগীতায় টিকে থাকতে গেলে ব্যাবসার জন্য digital marketing কত গুরুত্বপূর্ণ।

কেবলমাত্র টিভি ও নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়ে গেলে এই যুগে আর লাভের মুখ দেখতে হবে না। তাই তারাও ব্যাগ্র হয়ে উঠেছে তাদের কোম্পানিগুলিকে digital marketing এ নিয়ে আসতে। এই জায়গাতেই একজন digital marketer এর ডিমান্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

দেশে বিদেশের IT Company গুলি digital marketer দের hire করেই চলেছে। ভারতে একজন digital marketer এর বার্ষিক ইনকাম গড়ে সাত লক্ষ টাকা। আপনিও digital marketing শিখে এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। যতদিন যাবে digital marketing এর প্রয়োজনিয়তা বাড়বে- কমবে না।

Some Facts on Digital Marketing
১) রিসার্চে দেখা গেছে যে প্রায় ৭০ শতাংশ Internet ব্যাবহারকারী কোনো না কোনো social media র সঙ্গে যুক্ত। এখান থেকে প্রমাণিত হয় যে social media marketing করা এখন কতটা অপরিহার্য।

২) প্রায় ৯০ শতাংশ marketer এর মতে social media marketing তাদের বিজনেসে ইতিবাচক ভূমিকা পালন করতে পেরেছে।

৩) সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে Facebook এর রিচ সবথেকে বেশি।

৪) বর্তমান যুগে প্রায় ৬৫ শতাংশ marketer এটা মনে করে যে digital marketing সাফল্যের মূল চাবিকাঠি।

৫) ব্লগ পোস্টের কোনো ভালো ছবি পাঠকদের ৯৪ শতাংশ বেশি আকৃষ্ট করতে সক্ষম। তাই image optimisation একান্তই জরুরী।

৬) যদি কোনো গ্রাহকের আপনার কোম্পানিকে নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয় গবেষণায় দেখা গেছে সেই গ্রাহক আরও গড়ে ১৫ জনকে আপনার কোম্পানির কথা জানায়।

৭) ৪৪ শতাংশ কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ের কনটেন্ট বাইরে থেকে outsource করে।

৮) Digital marketer দের জন্য সবথেকে কমিউনিকেটিভ মেথড হল email.

৯) Traditional Marketing এর থেকে কনটেন্ট মার্কেটিংয়ে ৬২ শতাংশ খরচ কম। অথচ লাভ এখানে তিনগুণ বেশি।

১০) ইউজাররা আপনার ওয়েবসাইটে মাত্র ১০ সেকেন্ড সময় কাটাবে যদি useful কিছু খুঁজে না পায়।

অভিযাত্রা আইটি
আরো বিস্তারিত জানতে অভিযাত্রা আইটিতে যোগাযোগ করুন।

অভিযাত্রা আইটিতে
আগামী শুক্রবার ১৬/০৯/২০২২ বিকেল ৩ - ৫ টা পর্যন্ত ডিজিটাল মার্কেটিং বিষয়ে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে উক্ত সেমিনারে আপনি বিশেষ ভাবে আমন্ত্রিত

ব্যবস্থাপনা পরিচালক
অভিযাত্রা আইটি
(অভিযাত্রা লিমিটেট এর একটি প্রতিষ্ঠান )
সফিউদ্দিন স্কুল এন্ড কলেজের বিপরীত পাশে টঙ্গী।
মোবাইল: ০১৩২১৬০৮৭২০/০১৩১৪০১৩৩৯৫

09/09/2022

আসসালামু আলাইকুম

অভিযাত্রা লিমিটেড কোম্পানির পেজের সকল বন্ধুদের জানাই অভিযাত্রা লিমিটেড কোম্পানি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে অভিযাত্রা লিমিটেড কোম্পানির
অভিযাত্রা আইটি ফ্রিল্যান্সিংয়ের এর ক্লাস শুরু করেছে এবং অভিযাত্রা আইটির সাপোর্ট টিম তাদের ফ্রিল্যান্সিং কাজে সহযোগিতা করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে।

25/08/2022

চুলের যত্নের ধারাবাহিক আজকের পোষ্ট
১১. তেল দিন নিয়মিত

চুলে নিয়মিত তেল ব্যবহারে শক্ত হয় চুলের গোড়া তবে তা যেন আবার অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত তেল ব্যবহার করলে তা মুছে ফেলতে ব্যবহার করতে হবে অতিরিক্ত শ্যাম্পু যা চুলের জন্য ভালো নয়।

১২. হট অয়েল মাসাজ

চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়।

চাইলে এগুলো একসাথে মিক্স করেও চুলে লাগাতে পারেন।

১৩. চুলে টিজিং পরিহার করুন

টিজিং করে চুলের আয়তন বৃদ্ধি করা গেলেও তা চুলের জন্য ভালো নয়। তাই তা পরিহার করাই উচিত।

১৪. ঠান্ডা পানি দিয়ে চুল পরিষ্কার করুন

গরম পানির ব্যবহার চুলের জন্য ক্ষতিকর, তাই চুল পরিষ্কারের জন্য সবসময় ঠান্ডা পানি ব্যবহার করুন।

শীতকালে অনেকে চুলে গরম পানি ব্যবহার করে থাকে, এটি হেয়ার ড্যামেজের আশঙ্কা বাড়িয়ে দেয়।

১৫. চুল নিয়মিত ব্রাশ করুন

চুল নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

নিয়ম করে দিনে ২-৩ বার হেয়ার ব্রাশ করা চুলের জন্য উপকারী, রাতে ঘুমানোর আগে চুল ব্রাশ করুন।

১৬. চুলে হেয়ার প্যাক ব্যবহার করুন

চুল ভালো রাখার জন্য ধরন বুঝে হেয়ার প্যাক ব্যবহার করুন। চুল শুষ্ক বা মিশ্র হলে ১০ থেকে ১৫ দিন পরপর, আর তৈলাক্ত হলে ১৫ দিন পরপর চুলে প্যাক লাগান।

ঘরে তৈরী প্যাক চুলের সুরক্ষায় বেশি কার্যকরী ।

১৭. অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট নয়

চুলে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট কখনই ব্যবহার করা উচিত নয়। এতে চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য ব্যাহত হয়।

১৮. স্বাস্থ্যকর খাবার

আপনার স্বাস্থ্য আপনার চুলে প্রতিফলিত হয়। আপনি স্বাস্থ্যকর থাকলে, ভাল থাকবে চুল। তাই সুন্দর চুল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া আবশ্যক।

আর তাই আপনার চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, লোহা এবং প্রোটিন এর মত পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করুন।

বেশি বেশি প্রোটিন জাতীয় শাক-সবজি চুল ভালো রাখতে সহায়তা করে, এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করুন।

সুন্দর চুলের জন্য যে খুব ব্যয়বহুল লাইফস্টাইল অথবা প্রোডাক্টস ব্যবহার করতে হয় এমনটা কখনই নয়। শুধু প্রয়োজন নিয়মিত পরিচর্যা আর প্রয়োজন সঠিক পুষ্টির।

এই ১৮ টিপস যদি আপনার কোন উপকারে আসে তবে একটি লাইক ও কমেন্ট করুন এবং অপরের উপকারের জন্য একটি শেয়ার দিন।
পাশাপাশি পরবর্তী টপস্ জানতে এই পেইজে চোখ রাখুন।

20/08/2022

চুলের সমস্যা সমাধানে Hair problem & Best solution আপনাদের কাছে সমাধানের বার্তা নিয়ে আসবে ইনশাআল্লাহ

আসসালামুয়ালাইকুম
আমার ফেসবুক সকল বন্ধুদের
Hair problem & Best solution
নিয়ে নিয়মিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই পেজে প্রদান করা হবে আপনারা চাইলে এই গুরুত্বপূর্ণ তথ্য গুলো মেনে নিলে প্রাকৃতিক ভাবেই চুলের নানাবিধ সমস্যার দীর্ঘ মেয়াদি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তাই আমার পেইজে লাইক দিয়ে সাথে থাকুন এবং শেয়ার দিয়ে অন্যকে উপকার পেতে সাহায্য করুন।

Page: Hair problem & Best solution

https://www.facebook.com/Hair-problem-Best-solution-106594322169291/

Photos from Ovijatra Limited's post 20/05/2022

ডিজিটাল মার্কেটিং এর উপর আজকের ক্লাস

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Office: 51, Tamij Uddin Super Market 3rd Floor, Dhaka/Mymenshing Road, Dattapara, Islampur, Tongi
Gazipur
1712

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00