19/09/2021
#বিপণনের_মৌলিক_ধারণা #পর্ব_২
💠◑ বিপণন অর্পন ( Marketing Offering )
গত পোস্টে আমরা বিপণনের মৌলিক ধারণা গুলো থেকে একটি মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল, প্রয়োজন,অভাব এবং চাহিদা।
▫️আজকে আমরা বিপণনের আরেকটি মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব সেটা হলো, বিপণন অর্পন।
◾২. বিপণন অর্পনঃ- ভোক্তার সন্তুষ্টিবিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বিপণন অর্পন বলে।
~~এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন," Marketing offer is some combination of products, services, information, or experiences offered to a market to satisfy a need or want. " ( মার্কেটিং বা বিপণন অর্পন হলো প্রয়োজন বা অভাবের সন্তুষ্টিবিধানের জন্য পণ্য, সেবা,তথ্য বা অভিজ্ঞতার সমন্বয় যা বাজারে উপস্থাপন করা হয় )। নিম্নে বিপণন অর্পণের বর্ণনা দেয়া হলোঃ-
▪️ক. পণ্যঃ- পণ্য হলো ভোক্তাদের মনোযোগ আকর্ষণ,গ্রহন,ব্যবহার বা ভোগের জন্য যা উপস্থাপিত হয় এবং যা তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টিবিধান করতে পাড়ে।
~~এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন," A product is anything that can be offered to a market for attention, acquisition, use, or Consumption that might satisfy a want or need." ( অভাব মোচনের ক্ষমতাসম্পন্ন যা কিছু বাজারে মনোযোগ আকর্ষণ, মালিকানা গ্রহন, ব্যবহার বা ভোগের জন্য উপস্থাপিত হয় তাই পণ্য )।
▪️খ. সেবাঃ- যা অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টিবিধান করে তাকে সেবা বলে।
~~এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন," Service is any activity or benefit that one party can offer to another that is essentially intangible and does not result in the ownership of anything. " ( সেবা হলো কোন কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষ কে প্রধান করতে পাড়ে, যা অবশ্যই অস্পর্শনীয় এবং মালিকানায় কোন পরিবর্তন আসে না )।
▪️গ. অভিজ্ঞতাঃ- কোন বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে অভিজ্ঞতা বলে।
~~Cambridge International Dictionary অনুযায়ী " Experience is knowledge or skill which is obtained from doing, seeing or feeling things." যেমনঃ- অভিজ্ঞতার কারণে একটি কোম্পানির বিপণন ব্যবস্থাপককে অন্য একটি কোম্পানি অধিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে উচ্চতর পদে নিয়োগ দান করে।
>>বিঃদ্রঃ বিপণনের বাকী মৌলিক ধারণা নিয়ে আগামী পোস্টে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
18/09/2021
#বিপণনের_মৌলিক_ধারণা
.
🌊 মার্কেটিং বা বিপণন সম্পর্কে ধারণা লাভের জন্য বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। Philip Kotler & Gary Armstrong তাঁর "The Principles of Marketing" বইতে মার্কেটিং এর সাথে সম্পর্কিত বিভিন্ন মৌলিক ধারণা উল্লেখ করেছেন।
- তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে।
🔹🔹ওনারা ৫ টি মৌলিক ধারণা উল্লেখ করেছেন, তা হলোঃ-
১. প্রয়োজন,অভাব এবং চাহিদা।
২. বিপণন অর্পণ।
৩. ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি।
৪. বিনিময় এবং সম্পর্ক।
৫. বাজার।
💠 প্রথমে আমরা প্রয়োজন,অভাব এবং চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করবঃ
▪️ক. প্রয়োজনঃ- ভোক্তা যখন কোন কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তার অনুভূতিকেই প্রয়োজন বলে। এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন, " Human needs are states of felt deprivation. " (বঞ্চিত মনে করার অনুভুতিকেই প্রয়োজন বলে )।
মানুষের প্রয়োজন বিভিন্ন রকমের হতে পারে।
যেমনঃ-
◑ শারীরিক প্রয়োজন হচ্ছে অন্ন,বস্র, চিকিৎসা।
◑ সামাজিক প্রয়োজন হচ্ছে একএে বসবাস করা।
◑ ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে জ্ঞান অন্বেষণ, আত্নপ্রকাশ ইত্যাদি।
▪️খ. অভাবঃ- প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে।
এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন," Wants are the from human needs take as they are shaped by culture and individual personality. " ( সংস্কৃতি এবং ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে মানুষের প্রয়োজন যে রুপ ধারণ করে তাকে অভাব বলে )।
~~উদাহরণ হিসেবে বলা যায়- ক্ষুধা লাগলে একজন বাংলাদেশী খাদ্য হিসাবে ভাত,মাছ,মাংস,ডাল খেতে পছন্দ করে। অন্য দিকে একজন আমেরিকান বার্গার,ফ্রেন্স ফ্রাই,কোক ইত্যাদি খেতে চায়।
▪️গ. চাহিদাঃ- ভোক্তার অভাব যখন ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে।
এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন," Demands are human wants that are backed by buying power. " ( অভাব যখন ক্রয়ক্ষমতার শর্ত পূরন করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয় ) ।
চাহিদা তখনই হবে যখন -
◑ কোন পণ্য পাওয়ার ইচ্ছে থাকবে।
◑ ঐ ইচ্ছে পূরণের আর্থিক সামর্থ্য থাকবে।
◑ উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা ও কর্তৃত্ব থাকবে।
~~উদাহরণ হিসেবে বলা যায় - নিঃস্ব ব্যক্তির বাড়ি ক্রয়ের ইচ্ছা আর ধনী কৃপণের গাড়ি ক্রয়ের ইচ্ছা কোনটাই চাহিদা নয়। কারণ নিঃস্ব ব্যক্তির যেমন বাড়ি ক্রয়ের সামর্থ্য নেই তেমনই ধনী কৃপণের অর্থ ব্যয়ের ইচ্ছা নেই।
>>বিঃদ্রঃ- মৌলিক চাহিদা গুলো থেকে আজকে একটি চাহিদা নিয়ে আলোচনা করা হলো আগামী পর্বে বাকী চাহিদা গুলো নিয়ে আলোচনা করা হবে।
17/09/2021
#বিপণন_কাকে_বলে?
?
🧊সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান,শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে মার্কেটিং বা বিপণন বলে।
এক্ষেএে গতিশীল পরিবেশ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার ধারণা সৃষ্টি, বন্টন,প্রসার ও মূল্য নির্ধারণের মাধ্যমে সন্তোষজনক বিনিময় সম্পর্ক ত্বরান্বিত করার প্রচেষ্টা গ্রহন করা হয়।বিপণনের একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়' যার মাধ্যমে ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা হয়।
এ প্রসঙ্গে Philip Kotler & Gary Armstrong বলেন, "Marketing is the Process by which companies create value for customers and build strong customer relationship in order to capture value from customers in return." অর্থাৎ,(মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে )।
Bovee, Houston & Thill বিপণন সম্পর্কে মতামত ব্যক্ত করেন যে, " Marketing is the process of developing and exchanging ideas, goods and services that satisfy customer and Organizational needs, using the principles of pricing, promotion and distribution." অর্থাৎ,( মার্কেটিং হচ্ছে ধারণা, পণ্য ও সেবার উন্নয়ন এবং বিনিময় প্রক্রিয়া যা মূল্য নির্ধারণ, প্রসার ও বন্টনের নীতিমালা ব্যবহারের মাধ্যমে ক্রেতাসাধারণ ও প্রতিষ্ঠানের প্রয়োজনের সন্তুষ্টিবিধান করে থাকে)।
15/09/2021
#বিপণন_পরিচিতি:
's introduce with marketing
মার্কেটিং বা বিপণন কে একটি গতিশীল সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান পণ্য ও সেবার ভ্যালু সৃষ্টি এবং বিনিময়ের মাধ্যমে তাদের পারস্পরিক প্রয়োজন ও অভাব মেটানোর প্রচেষ্টা চালায়। অনেকে মনে করেন বিপণন বা মার্কেটিং কেবল বিক্রয় বা প্রসারমূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে মার্কেটিং একটি ব্যাপক বা বিস্তৃত ধারণা। ভোক্তাদের প্রয়োজন ও অভাব চিন্তিত করে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত উপায়ে তা যথাযথভাবে পূরণ করার সাথে সম্পৃক্ত সকল কার্যক্রমকে বিপণন বলে। বিপণনের একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়' যা দ্বারা ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টিবিধান করা হয়। বিনিময়ের মাধ্যমে ব্যক্তির সন্তুষ্টিবিধান এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য, মূল্য,বন্টন ও প্রসারের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে বলা হয় মার্কেটিং বা বিপণন। বিপণনের সকল কার্যক্রম মূলত ভোক্তা বা ক্রেতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
17/06/2021
I'm here to start a new journey. To learn, share and many other things I have to do.So, please, be with me and support me to view my videos on FB and Youtube. Thank you.
🔮My channel link is here -
https://www.youtube.com/channel/UCpWunJqVcEsnkppN6F6jCjg
Learn with M.H.D - YouTube
The videos which will share on this channel are mostly base on study, gaining knowledge, info. about study and etc. which are maimly based on learning. Thank...