ইঞ্জিনিয়ার প্রভাষক মোঃ ফজলুল হক
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
I gained 78 followers, created 5 posts and received 11 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
17/07/2025
২০২৫ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।
ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
14/07/2025
বারি হাইস্পীড রোটারী টিলার
(BARI High-speed Rotary Tiller)
কৃষি প্রধান বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। বর্তমানে দেশের প্রায় ৯৮% জমি প্রায় সাড়ে সাত লক্ষ পাওয়ার টিলার (৮২%) ও ১৬০০০০ ট্রাক্টর (১৬%) দিয়ে চাষাবাদ করা হচ্ছে। পাওয়ার টিলার কৃষকের নিকট একটি জনপ্রিয় কৃষিযন্ত্র। বারি হাইস্পীড রোটারী টিলার প্রচলিত পাওয়ার টিলার অপেক্ষাও উন্নতমানের শুকনা জমি চাষের যন্ত্র। প্রচলিত পাওয়ার টিলার দিয়ে জো সম্পন্ন জমি চাষ করতে যেখানে ৪-৫ টি চাষের প্রয়োজন হয়, হাইস্পীড রোটারী টিলার দিয়ে সেখানে ১-২টি চাষই যথেষ্ট। এ যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, নরম জমি অর্থাৎ যে জমির উপর দিয়ে হেঁটে যেতে পায়ে কাদা লাগে না, এমন জমি চাষ দিয়ে আগাম ফসল করা সম্ভব। এছাড়া, এই হাইস্পীড রোটারী টিলার দিয়ে জমি চাষ করলে মাটি ভালোভাবে গুঁড়া হয়, ফসলের পরবর্তী পরিচর্যা করা সহজ হয় এবং ফলনও ভাল হয়। দেশে প্রচলিত যে কোন পাওয়ার টিলারের (ডংফেং ও সাইফেং) পিছনে রোটারী টিলারটি সংযোজন করে ব্যবহার করা যায়। যন্ত্রটি দেশের বিভিন্ন এলাকায় বিশেষত পেঁয়াজ, রসুন চাষের এলাকায় জমি চাষের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে কৃষকের মাঠে প্রায় ১৮০০০ (আঠারো হাজার) বারি হাইস্পীড রোটারী টিলার ব্যবহৃত হচ্ছে।
বৈশিষ্ট্যঃ
* এই টিলার দিয়ে জো সম্পন্ন জমিতে এক বা দুটি চাষ দিয়ে স্বল্প সময়ে জমি তৈরি করে জমিতে ফসল আবাদ করা যায়
* যন্ত্রের রোটারী বেড শ্যাফট উচ্চ গতিতে ঘুরে বিধায় জমির ঢিলা খুব ছোট হয় ও মাটি ভাল গুঁড়া বা মিহি হয়
* হাইস্পীড রোটারী টিলারে প্রচলিত টিলারের তুলনায় প্রায় শতকরা ৫০ ভাগ সময় ও অর্থ সাশ্রয় হয়
* যন্ত্রটি ১২-১৬ অশ্বশক্তি সম্পন্ন পাওয়ার টিলারের পেছনে সংযোগ করে চালানো যায়
* ডংফেং ও সাইফেং উভয় প্রকার পাওয়ার টিলারের পেছনে যন্ত্রটি সংযোগ করে চালানো যায়
* পেঁয়াজ, রসুন, আলু, বাদাম, গাজর ইত্যাদি ফসল উৎপাদনের জন্য মিহি জমি তৈরিতে অধিক উপযোগী
যন্ত্র তৈরির উপকরণঃ
রোটারি টাইন, শ্যাফট, এমএস এ্যাঙ্গেলবার, এমএস বার, এমএস শিট, পাইপ, চেইন, স্প্রোকেট, নাট-বোল্ট, ইত্যাদি।
যন্ত্রের বিবরণঃ
সার্বিক মাপ (দৈর্ঘ্য প্রন্থ উচ্চতা): ১৩১০ মিমিx৯৩০ মিমি×৫২০ মিমি
রোটারী বেডের সংখ্যা: ৪৮ টি
চাষের প্রন্থতা: ১২০০ মিমি
* আজ চাষের গভীরতা: ৭০-৮০ মিমি
* টিলারের রোটারী ব্লেড শ্যাফটের ঘূর্ণন গতি প্রতি মিনিটে ৪৫০-৫৫০ বার
* শক্তির উৎস : ১২-১৬ অশ্বশক্তির পাওয়ার টিলার
* ওজন: ১২০ কেজি।
কার্যপ্রণালীঃ
পাওয়ার টিলারের পেছনের রোটাভেটর খুলে সেখানে হাইস্পীড রোটারী টিলারটি নাট বোল্টের সাহায্যে লাগান হয়। চাষের গভীরতা নির্ধারক বারের সাহায্যে চাষের গভীরতা নির্ধারিত হয়। অতঃপর টিলারের ইঞ্জিন চালু করে জমির এক পাশ থেকে চাষ শুরু করতে হয়। সাধারণত দ্বিতীয় গিয়ারে রেখে কিছুটা নিম্ন গতিতে (১.২০ কিমি/ঘন্টা) চালালে চাষ ভাল হয়। যন্ত্রটি স্বাভাবিক গতিতে হেঁটে চালাতে হয়, বসে চালানোর ব্যবস্থা নেই। জমির শেষ প্রান্তে পৌঁছানোর আগেই ঘোরাতে হয়। ঘোরানোর জন্য স্টিয়ারিং ধরতে হবে এবং হাতলের সাহায্যে যন্ত্রের পিছনের অংশ অর্থাৎ টিলারটি উঁচু করে ঘুরাতে হবে, এগিয়ে যাবার জন্যে ধীরে চলতে হয় এবং ঘোরা শেষে পুনরায় চাষের জন্য টিলার নামিয়ে ক্লাচ চালু করতে হয়। এভাবে জমির এক প্রান্ত থেকে চাষ শুরু করে অন্য প্রান্তে শেষ করতে হয়।
কার্যকারিতাঃ
* কার্যক্ষমতা : ০.১০ হেক্টর/ঘণ্টা (২৫ শতক/ঘণ্টা)
* কার্যদক্ষতা : ৯৮%
* জ্বালানী খরচ: ১.২৫ লিটার/ঘন্টা
* চালনা খরচ: হাইস্পীড রোটারী টিলার দিয়ে ৩৪০০ টাকা/হেক্টর (এক চাষ) পাওয়ার টিলার দিয়ে ৬৫০০ টাকা/হেক্টর (৩ চাষ)
@বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কৃষি যন্ত্রপাতি বই থেকে
07/07/2025
বহুনির্বাচনি অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
এইচএসসি পরীক্ষা ২০২৫ [ঢাকা বোর্ড]
21/06/2025
গজারি গড় এর প্রকৃতি পার্ট ২, গোসিংগা, শ্রীপুর, গাজীপুর।
#গোসিংগা #শ্রীপুর #গাজীপুর
21/06/2025
গজারি গড় এর প্রকৃতি পার্ট ১, গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। জঙ্গলী ফুলগুলো জঙ্গলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে।
#জংলিফুল #জঙ্গলীফুল #গোসিংগা #শ্রীপুর #গাজীপুর
গজারি গড় / জঙ্গল / বন এর একাংশ, গোসিংগা, গাজীপুর রাজাবড়ী থেকে গোসিংগা রোড, গোসিংগা, শ্রীপুর, গাজীপুর।ভাওয়াল গোড়ালী বন
অধ্যায় ৩ (২য় অংশ): ডিজিটাল ডিভাইস
==========================
খ অর্থাৎ ২ মার্কের প্রশ্ন:
==========================
1. বুলিয়ান ধ্রুবক বলতে কী বুঝার? (Alim 19)
2. বুলিয়ান অ্যালজেবরার ভিত্তিগুলো ব্যাখ্যা কর। (Alim 18)
3. বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় - ব্যাখ্যা কর। (Com 24)
4. বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয় - ব্যাখ্যা কর। (May 24)
5. 1 + A = 1 ব্যাখ্যা কর। (Ctg 24)
6. কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা কর। (Raj 17)
7. বাইনারি 1 + 1 ও বুলিয়ান 1 + 1 এক নয় - বুঝিয়ে লেখ। (Syl 17)
8. বাইনারি 1 + 1 ও বুলিয়ান 1 + 1 একই নয় - ব্যাখ্যা কর। (Alim 23)
9. P + 1 = 1 ব্যাখ্যা কর। (Ctg 23)
10. সত্যক সারণীর সাহায্যে ডি-মরগ্যানের উপপাদ্য প্রমাণ কর। (Syl 23)
11. ডি-মরগ্যান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুলের মধ্যে বিনিময় সাধন করে - ব্যাখ্যা কর। (Raj 23)
12. ২ চলকের জন্য ডি-মরগ্যানের ১ম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও। (Jes 23)
13. 1 + 1 + 1 = 1 ব্যাখা কা। (Ctg 19)
14. 1 + 1 = 1 ব্যাখ্যা কর। (Dha 19)
15. "Output হলো Input-এর যৌক্তিক বিপরীত" - ব্যাখ্যা কর। (May 23) (Com 17)
16. OR গেইটের তুলনায় X-OR গেইট এর সুবিধা - ব্যাখ্যা কর। (Bor 17)
17. ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? (Bon 23)
18. NAND গেইটটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেইটে রুপান্তরিত হয় ব্যাখ্যা কর। (Jes 24)
19. NAND Gate দ্বারা OR Gate (May 24) (Din 19)
20. চার ইনপুট বিশিষ্ট OR Gate বাস্তবায়নে কয়টি NOR গেইটের প্রয়োজন? ব্যাখ্যা কর। (Bor 24)
21. পাঁচ ইনপুটের অ্যান্ড গেইট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেইট প্রয়োজন? বুঝিয়ে লেখ। (Syl 19)
22. নর গেইটের সকল ইনপুট একই হলে গেইটটি মৌলিক গেইট হিসেবে কাজ করে - বুঝিয়ে লেখ। (Set A 18)
23. NOR গেইট একটি সার্বজনীন গেইট - ব্যাখ্যা কর। (Alim 17)
24. XOR সকল মৌলিক পেইটের সমন্বিত গেইট - ব্যাখ্যা কর। (Bon 16)
25. A (A + A) = A ব্যাখ্যা কর। (Raj 24)
26. F = AB + AC + BC সরল ফর (Raj 19)
27. M (M + N) = M ব্যাখ্যা কর। (Com 19)
28. "কোডেড ডেটাকে আনকোডেড ডেটার রূপান্তর করা সম্ভব।” - ব্যাখ্যা কর। (Dha 23)
29. কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা কর। (Ctg 19)
30. কোডেড ডেটাকে আনকোডেড ডেটার রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা কর। (Jes 19)
31. কোন বর্তনীর ২n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটলুট হয়? ব্যাখ্যা কর। (Din 23)
32. যান্ত্রিক ভাষাকে মানুষের বোঝানোর উপাযোগী লজিক সার্কিট ব্যাখ্যা কর। (Dha 17)
33. এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে - বুঝিয়ে লেখ। (Set B 18)
34. OR Gare "চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে" - ব্যাখ্যা কর। (Jes 16)
35. ফুল-অ্যাডারের ব্লকচিত্র অঙ্কন কর। (Alim 19)
36. "রেজিস্টার ও মেমরি এক নয়” - ব্যাখ্যা কর। (Din 24)
37. রেজিস্টারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। (Alim 18)
38. চারবিট রেজিস্টারে চারটি ফ্লিপ-ফ্লপ থাকে বুঝিয়ে লিখ। (Syl 17)
39. একটি 4 - বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে - ব্যাখ্যা কর। (Bor 19)
19/06/2025
এইচএসসি পরীক্ষা ২০২৫ এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু মুহুর্ত ক্যামেরায় ধারণ করা।
তোমাদের সুন্দর দিনের অপেক্ষায় রইলাম
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Joydebpur
Gazipur
GAZIPURSADAR1700
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
21/06/2025