27/02/2023
Army Nursing College Admission Circular AFMI ( #আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি)
আর্মি নার্সিং কলেজ ৩ টি।
AFMI/Dhaka Army Nursing College (60)
Rangpur Army Nursing College (50)
Cumilla Army Nursing College (40)
উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজই স্বায়ত্তশাসিত। তবে, AFMI সরকারি (তেমন খরচ নেই) এবং কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ বেসরকারি (পড়তে মোটামুটি ৪-৫ লাখ টাকা লাগে কোর্স সম্পন্ন করতে)।
আবেদনের সময়সীমাঃ
পরীক্ষার্থী অথবা তার গার্ডিয়ান AFMI ক্যাম্পাস, ঢাকা সেনানিবাস, কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ও রংপুর আর্মি নার্সিং কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে, তা পূরণ করে কলেজ অফিসে জমা দিতে হবে।
উল্লেখ্য, সরকারি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা আলাদা এবং উপরে উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজ ও আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে।
উল্লেখ্য, ৩ টি আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে অনলাইনে কিছু করতে হবে না। সরাসরি, কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।
# শুধুমাত্র female students'রা আবেদন করতে পারবেন, male students'দের আর্মি নার্সিং কলেজে পড়ার সুযোগ নেই।
# বয়স 17 হতে 22 বছর হতে হবে।
# SSC 2019/2020 এবং HSC 2021/2022 সালে পাস হতে হবে। এর বাইরে হলে হবে না।
# বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 7.00 থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর নিচে থাকা চলবে না।
# উচ্চতাঃ ১.৫৪৯ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি ন্যূনতম AFMI এর ক্ষেত্রে তবে কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে ৫ ফুট+ হলে আবেদন করা যাবে।
# ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম বা ৮৮ পাউন্ড নূন্যতম বা তার বেশি।
# বুকের মাপঃ
স্বাভাবিক ০.৬৬ মিটার বা ২৬ ইঞ্চি ন্যূনতম
প্রসারিতঃ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ন্যূনতম
# অবিবাহিতা হতে হবে এবং কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিতা থাকতে হবে।
√ যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ
বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাধারণ জ্ঞান
√ মোটঃ 100 নম্বর
√ পরীক্ষার পদ্ধতিঃ mcq (100 mcq = 100 marks)
√ পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
√ পরীক্ষা কেন্দ্রঃ AFMI-ঢাকা সেনানিবাস, কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাস, রংপুর আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাস।
পরীক্ষার তারিখ:
AFMI, Army Nursing College-Cumilla, Rangpur Army Nursing College-Rangpur