02/12/2021
Class Routine (1/2, 2/2, 3/2)
School of Science and Technology is one of the six schools of Bangladesh Open University.
The main objective of this school is to provide a platform for teaching, learning and research in the field of science and technology and to create scientific and technically skilled manpower in the Country.
02/12/2021
Class Routine (1/2, 2/2, 3/2)
30/11/2021
24/08/2021
প্রাথমিকভাবে মনে হতে পারে যে আইপি ঠিকানা এবং ম্যাক ঠিকানাগুলি অপ্রয়োজনীয় কারণ উভয়ই নেটওয়ার্কযুক্ত ডিভাইসগুলির অনন্য শনাক্তকারী, কিন্তু এগুলি আসলে বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে এবং খুব ভিন্ন উপায়ে দৃশ্যমান। ম্যাক ওএসআই মডেলের লেয়ার 2 এ কাজ করে এবং আইপি লেয়ার 3 এ কাজ করে।
ম্যাক অ্যাড্রেসগুলি সাধারণত একটি ডিভাইস থেকে পরবর্তী ডিভাইসে প্যাকেটগুলি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কারণ ডেটা একটি নেটওয়ার্কে ভ্রমণ করে। এর মানে হল যে আপনার কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাডাপ্টারের MAC ঠিকানাটি কেবল পরবর্তী ডিভাইস পর্যন্ত সীমাবদ্ধ। যদি আপনার একটি রাউটার থাকে, তাহলে আপনার মেশিনের MAC ঠিকানাটি এর চেয়ে বেশি যাবে না। যখন আপনার কম্পিউটার x.x.x.x কিছু আইপি ঠিকানায় একটি প্যাকেট পাঠাতে চায়, তখন প্রথম চেকটি হল গন্তব্যের ঠিকানাটি কম্পিউটারের মতো একই আইপি নেটওয়ার্কে আছে কিনা। যদি x.x.x.x একই নেটওয়ার্কে থাকে, তাহলে গন্তব্য আইপি সরাসরি পৌঁছানো যাবে,অন্যথায় প্যাকেটটি কনফিগার করা রাউটারে পাঠাতে হবে। তাহলে কি দেখছেন কি হচ্ছে? MAC ঠিকানাটি পরবর্তী ডিভাইসে ডাটা প্যাকেট পায় কিন্তু চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য IP ঠিকানা প্রয়োজন
Eid Mubarak Everyone
Facebook Account Disable!
ইদানিং অনেকের ফেইসবুক আইডি Disable হচ্ছে! আইডি কাড সহ বিস্তারিত অনেক ডকুমেন্ট সাবমিট করে আইডি ফিক্স হচ্ছে না! Disable করে দিচ্ছে!
করোনা ভাইরাস এর কারনে এখন ফেইসবুক বট ব্যবহার করতেছে বেশি! যার জন্য সামন্য ভুল করলেই আইডি disable করে দিচ্ছে!
কিছু টিপস দিচ্ছি এইগুলা ফলো করলে আপনার আইডি disable হবে না!
১. কপিরাইট আছে বা হয় এমন কিছু যেমন কোনো খেলার ছবি, screenshot, video, audio and article শেয়ার করবেন না।
২. কাউকে গালি দিয়ে কমেন্ট করবেন না।
৩. Su***de করবেন বা এইটা means করে এমন কোনো শব্দ ব্যবহার করে পোস্ট বা কমেন্ট করবেন না।
৪. অতিরিক্ত কমেন্ট , পোস্ট এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।
৫. আইডি প্রোফাইলে নিজের রিয়েল ছবি ব্যবহার করুন।
৬. সামনে কুরমানি ইদ আসছে! তাই পশু কুরবানির কোনো ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন।
৭. অনেক সময় বিভিন্ন বিষয়ে পোস্ট করার সময়, গুগল থেকে ছবি ডাউনলোড করে পোস্ট করি! এইটা করা থেকে বিরত থাকুন।
17/07/2021
Visit: www.bou.ac.bd
01/07/2021
বাউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হুমায়ুন আখতার সত্য প্রকাশে নির্ভিক বাংলাদেশ চ্যানেল 24
উইন্ডোজ ১১ নিয়ে রিসেন্টলি বেশ কিছু প্রশ্ন পেয়েছি। যেমন:
💠অফিসিয়াল iso কই পাবো?
💠যেটা পাওয়া যাচ্ছে সেটা কি ইনস্টল করবো? এটা কি সেফ?
💠এটা কি ফ্রি?
💠ইনসাইডার প্রিভিউ আর Leaked Build এ পার্থক্য কী?
💠TPM কী জিনিস? আমার পিসিতে আছে কি না কীভাবে বুঝবো?
💠অ্যান্ড্রয়েডের অ্যাপ চলবে?
💠আমার প্রসেসর কি সাপোর্টেড? ভবিষ্যতে Requirement পরিবর্তন হবে?
💠আমার উইন্ডোজ ১১ চালানোর শখ হয়েছে। বর্তমান সিস্টেমের কোনো পরিবর্তন না করে কি সম্ভব উইন্ডোজ ১১ চালানো?
🔷অফিসিয়ালি এখনও রিলিজ হয় নি। তাই iso অফিসিয়াল পাচ্ছেন না। যেগুলো দেখতেছেন, সবই Insider Preview অথবা আগের লিকড ভার্সন। এগুলো যে আনঅফিসিয়াল তা নয়, ব্যাপারটা অনেকটা এরকম... এগুলো অফিসিয়ালি অফিসিয়াল নয়। লেটেস্ট ভার্সন 22000.51.
🔷যেহেতু মাইক্রোসফট এখনও জনসম্মুখে তাদের ওয়েবসাইটে ডিরেক্ট আপলোড করেনি মানে আপনি MediaCreationTool দিয়ে পাচ্ছেন না, কাজেই খুব বেশি আগ্রহ না থাকলে নতুন ভার্সনে না যাওয়াই ভালো। কারণ Insider Preview এখনও Stable না। অনেক ড্রাইভার কাজ নাও করতে পারে। অনেক সফটওয়্যারও নাও চলতে পারে। মূলত আপনি Insider এ গেলে পরীক্ষামূলক ফিচারগুলো পাবেন যেগুলো এখনও Final না। ভবিষ্যতে আসতেও পারে, নাও আসতে পারে। Insider ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত ফিডব্যাক নিয়ে মাইক্রোসফট সেগুলো improve করার চেষ্টা করে।
🔷মাইক্রোসফট একটা বিজনেস প্রতিষ্ঠান। অবশ্যই ফ্রিতে দিবে না। তবে এখন পর্যন্ত Windows 10 ব্যবহারকারীদের ফ্রিতেই দিচ্ছে। ওয়েবসাইটে বলাও আছে যে Windows 10 ব্যবহারকারীরা ফ্রিতে আপগ্রেড পাবেন।
🔷Leaked Build যেটা ছিলো সেটায় অনেক কিছুই ছিলো না। Leaked Build মূলত 21996.1 ভার্সনটাকে বলা হয়েছিলো। নতুন ভার্সন (Insider Preview) 22000.51.
🔷TPM বা Trusted Platform Module একটি সিকিউর Cryptoprocessor যা কিনা একই সাথে Hardware ও সফটওয়্যার লেভেলে সুরক্ষা দেয়। উইন্ডোজ ১১ TPM 2.0 চেয়েছে যদিও TPM 1.2 তেও ইনস্টল করা যাবে।
ক্রিপ্টোগ্রাফিক Keys তৈরি, জমা রাখা এবং এগুলো ব্যবহার limit করতে TPM ব্যবহৃত হয়। ম্যানুফ্যাকচারিং এর সময়ে এর মধ্যে সিক্রেট RSA key বার্ন করা হয়ে থাকে যার মাধ্যমে Hardware Authentication করা যায়। নতুন মডেলের ল্যাপটপগুলোতে ব্যাটারি পরিবর্তন করলেই খেয়াল করা যায়। একদম অফিসিয়ালটা না লাগালে ব্যাটারির অবস্থা দেখা যায় না। আমার নিজের HP Pavilion এ আমি এ ব্যাপারটা খেয়াল করেছি। মজার ব্যাপার হচ্ছে TPM 2010 সালেই একজন সিকিউরিটি রিসার্চার (Christopher Tarnovsky) crack করতে সক্ষম হয়েছিলেন। আরও মজার ব্যাপার হচ্ছে যে কোম্পানি আপনার ল্যাপটপে TPM দিয়েছিলো তারা কিন্তু TPM এর সিক্রেট RSA key জানে। কাজেই ম্যানুফাকচারার চাইলে এ সিকিউরিটি ব্রেক করতে পারবে। TPM দিয়ে আরও অনেক কিছুই করা যায় বা অনেক কিছুতেই (যেমন: Bitlocker) TPM এর ব্যবহার শুরু হয়েছে। বিস্তারিত জানতে Google করুন।
আপনার পিসিতে TPM আছে কি না জানার জন্য Windows Key + R চেপে সেখানে tpm.msc লিখে Enter দিবেন। সেখানেই দেখতে পাবেন ভার্সন ও অন্যান্য তথ্যাদি।
🔷সব অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে এমন কথা কেউ বলেনি। Amazon Store এ যেসব অ্যান্ড্রয়েড অ্যাপ থাকবে, সেগুলো Windows 11 এ চলবে। 22000.51 এ এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করেনি বাই ডিফল্ট।
🔷মাইক্রোসফট এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী মোটামুটি Intel এর 8th Gen এবং তার পরের সব প্রসেসর এবং AMD এর 2nd Gen এবং তার পরের সব প্রসেসর সাপোর্টেড৷ তবে আশার কথা হচ্ছে 22000.51 অনেক পুরাতন প্রসেসরেও সাপোর্ট করেছে যেগুলোতে করার কথা নয়। কাজেই আশা করা যায় পুরাতন প্রসেসরগুলোর জন্যও মাইক্রোসফট Requirement এ পরিবর্তন আনবে। প্রসেসরের লিস্ট দেখতে কমেন্টে দেখুন। মাইক্রোসফটের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। দেখে নিন আপনার প্রসেসর সাপোর্ট করবে কি না। উইন্ডোজ ১০ কিন্তু ২০২৫ এর অক্টোবর পর্যন্ত মাইক্রোসফট সাপোর্ট করবে।
🔷অবশ্যই সম্ভব। আমি নিজে VMWare এ Windows 11 ইনস্টল করেছি। এতে করে আমার বর্তমান অপারেটিং সিস্টেমের কোনো পরিবর্তন করা দরকার হয়নি। আপনার খুব বেশি ইচ্ছে হলে আমার মতো সেফ সাইডে থাকতে পারেন। উইন্ডোজ ১১ ও চালিয়ে দেখলেন, উইন্ডোজ ১০ ও থাকলো। Virtualbox এও করা যায় একই পদ্ধতিতে। VMWare এ কীভাবে ইনস্টল করবেন সেটার প্রসিডিউর একটা ভিডিয়োতে আমি দেখিয়েছি। সেটার লিংক কমেন্টে থাকবে।
অনেক বকবক করলাম। ভুল তথ্য থাকলে ভুল ধরিয়ে দিবেন আশা করি। এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।
Author: Estia Ahmed
Attention Please!
এখন থেকে গ্রুপে সরাসরি কোনো ছবি দিয়ে পোস্ট করা যাবে না।
শুধু টেক্সট পোস্ট করতে পারবেন!
যদি কোন পিকচার শেয়ার করতে হয় তাহলে প্রথমে এই সাইটে [
https://imgbb.com] গিয়ে পিকচার আপলোড করবেন।
এই সাইটে কোনো পিকচার আপলোড করলে একটা লিংক দিবে সেই লিংক দিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন!
Upload Image — Free Image Hosting Free image hosting and sharing service, upload pictures, photo host. Offers integration solutions for uploading images to forums.
সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম এর শাস্তি কি?
👉ব্যক্তিগত মুহুর্তের কোনো আপত্তিকর ছবি বা ভিডিও কেউ যদি না জানিয়ে গ্রহণ,ধারন এবং কোনো ইলেক্ট্রনিক বা ইন্টারনেট মাধ্যমে বা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেয় তাহলে উক্ত ঘটনার পরিপেক্ষিতে আপনি আমাদের বাংলাদেশের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ (সংশোধনী ২০১৩) এর ৫৭(২) ধারায়, আইনি ব্যবস্থা গ্রহন করতে পারবেন। এর শাস্তি ৭ থেকে ১৪ বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।
👉আর সাথে যদি প্রমান পাওয়া যায় যে, উক্ত ছবি বা ভিডিওতে থাকা আক্রান্ত ব্যক্তি ধর্ষনের শিকারও হয়েছেন সেক্ষেত্রে ‘নারী ও শিশু নির্যাতন আইন,২০০০-এর ৯(১) ধারায়’ও আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট দরকার হবে।
👉যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী পর্নোগ্রাফী নির্মাণ,সংরক্ষন,বাজারজাতকরণ,বহন.,ক্রয়,বিক্রয়,ধারণ বা প্রদর্শন নিষিদ্ধ সেহেতু উক্ত ভিডিও.র কন্টেন্টের ভিত্তিতে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২-এর ৮(২) ধারা.অনুযায়ীও আইনি ব্যবস্থা গ্রহন করা সম্ভব।
তাই সোস্যাল মিডিয়াতে কোন ধরনের অন্তরঙ্গের মুহুর্তের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন এবং সোস্যাল মিডিয়াকে নিজের ভবিষ্যত প্লাটফর্ম হিসেবে সাবধানতা অবলম্ভন করুন।
আর আমাদের রেগুলার সতর্কতামুলক পোষ্ট এবং পড়াশোনা রিলেটেড সকল ধরনের রিসোর্স কোর্স পেতে আমাদের গ্রুপে আপনার পরিচিত বন্ধু বান্ধবকে ইনভাইট করুন।
25/02/2021
ড. নাসিম বানু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত প্রো-উপাচার্য নিযুক্ত হওয়ায় BOUCC এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
20/02/2021
DUET Campus