St. Bernard's School, Parawan, Mathbari, Gazipur

St. Bernard's School, Parawan, Mathbari, Gazipur St. Bernard's School, Establish in 2018 by Brothers of Holy Cross, Bangladesh.

08/04/2025

সম্মানিত শিক্ষক অভিভাবক ও স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আবহাওয়ার তারতম্য ও উচ্চ তাপমাত্রা ও প্রখর রোদের কারণে আমাদের কোমল মতি শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার কথা বিবেচনা করে আগামীকাল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম সকাল ৭:৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।। স্কুল ছুটি হবে সকাল ১১:৪০ মিনিটে। তাই সকল শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হচ্ছে। সকলের সার্বিক মঙ্গল কামনায়-
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল

04/04/2025

সম্মানিত শিক্ষক, অভিভাবক ও স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী শুভেচ্ছা নিবেন। আশা ও বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে ভালো আছেন। পবিত্র মাহি রমজান ও পবিত্র ঈদুল ফিতর এর দীর্ঘ ছুটির পর সবাই অপেক্ষায় আছেন স্কুল খোলার। দীর্ঘ ছুটির পর আগানী ৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।। তাই সকল শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হচ্ছে। যে সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে বিভিন্ন বকেয়া রয়েছে তাদেরকে অতি সত্ত্বর বিদ্যালয়ের সকল বকেয়া পরিশোধ করতে বলা হচ্ছে।
সবার সার্বিক মঙ্গল কামনায়
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল

11/02/2025

একটি মানবিক আবেদন
সম্মানিত শিক্ষক অভিভাবক ও স্নেহের ছাত্র-ছাত্রী আপনারা অবগত আছেন সেন্ট বার্ণার্ড স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী অদ্রিজা সরকার গত ৭/২/২০২৫ খ্রি: বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার সাথে সংঘর্ষে মারাত্বক ভাবে আহত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে আমাদের সন্তানসম তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আগামীকাল স্কুলে এসে আপনারা আপনাদের অনুদান শিক্ষক নিপা রাণী সরকার এ-র কাছে জমা দিবেন একই সাথে আপনার সন্তানকেও উৎসাহিত করবেন সে যেন তার কালকের টিফিনের টাকাটা তাদের সহপাঠীর জন্য ত্যাগস্বীকার করে সে টাকাটা দান করেন।এতে করে আপনার সন্তান একজন বড় মনের মানুষ হবে ও অন্যের দুঃখে পাশে দাঁড়াতে শিখবে।।
আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনি নিজে এবং আপনার সন্তানকে রাস্তা পারাপারে সচেতন করে তুলুন।। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন।।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল।

10/02/2025

সম্মানিত শিক্ষক অভিভাবক ও স্নেহের ছাত্র-ছাত্রী আগামীকাল ১১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার "মাঘী পূর্ণিমা" উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১২ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ৯ঘটিকায় যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম উনুষ্ঠিত হবে।। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন।।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল

Sell Postছবি আঁকতে হয় ছবি আঁকার সঠিক নিয়ম মেনে তাহলে ছবি জীবন্ত হয়ে উঠে।।
09/02/2025

Sell Post
ছবি আঁকতে হয় ছবি আঁকার সঠিক নিয়ম মেনে তাহলে ছবি জীবন্ত হয়ে উঠে।।

09/02/2025

সম্মানিত শিক্ষক,অভিভাবক ও স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি: হতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯ ঘটিকা হতে বিদ্যালয়ের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে। তাই সকলকে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবে বলা হচ্ছে।
সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল

07/02/2025

সুখবর৷৷ সুখবর৷৷ সুখবর
" সৃষ্টির মাঝে স্রষ্টার অন্বেষণ"
অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে সেন্ট বার্ণার্ড স্কুলে নতুন করে নতুন আঙ্গিকে সেন্ট বার্ণার্ড আর্ট একাডেমি শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ছবি আঁকা ও নাচ দিয়ে সব বয়সী আর সবার জন্য উন্মুক্ত বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের আয়োজন করা হচ্ছে।। আগ্রহীদেরকে স্কুলের অফিসে যোগাযোগ করার জন্য্য আহ্বান করা হচ্ছে।। ছবি আঁকার প্রধান প্রশিক্ষক ব্রাদার শ্যামল জেমস্ গমেজ সিএসসি।। [ অনার্স - ঢাকা,মাস্টার্স -চেন্নাই, ইন্ডিয়া] আর নাচের জন্য প্রধান প্রশিক্ষক 'নৃত্য ও চিত্র শিল্পী শাওন আলবার্ট গমেজ।।সহকারী নৃত্য শিল্পী সুষ্মিতা গ্লোরিয়া ক্রুশ।। বিস্তারিত জানার জন্য স্কুলের অফিসে যোগাযোগ করুন।।

Holy Cross Education - 5.2.2025 🌸Thank you so much Respected  Br.Ripon James Gomes CSC  (Provincial)  for your nice Conv...
06/02/2025

Holy Cross Education - 5.2.2025 🌸

Thank you so much Respected Br.Ripon James Gomes CSC (Provincial) for your nice Conversation .
Had a great time with our Teachers &Students😊

06/02/2025

শ্রদ্ধেয় শিক্ষক অভিভাবক ও স্নেহের ছাত্র-ছাত্রী শুভেচ্ছা নিবেন। অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামি ১৩ই ফেব্রুয়ারী ১লা ফাল্গুন আয়োজন করতে যাচ্ছে। আশারাখছি শিক্ষক অভিভাবক ও স্নেহের ছাত্র-ছাত্রীরা সকলে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহন করবেন।
আপনাদের সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
সেন্ট বার্ণার্ড স্কুল।

অভিভাবক সমাবেশ ২০২৫
02/02/2025

অভিভাবক সমাবেশ ২০২৫

02/02/2025
22/01/2025

নবপ্রাণে নব আনন্দে প্রশান্তি

Address

Parawan, Nagari, Kaligonj
Gazipur
1463

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Bernard's School, Parawan, Mathbari, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St. Bernard's School, Parawan, Mathbari, Gazipur:

Shortcuts

Share

Category