তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা তেঁতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা

26/05/2026

🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ছুটির বিজ্ঞপ্তি 🌙

​আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

​তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত অভিভাবক ও সুধীমহলকে জানানো যাচ্ছে যে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পবিত্র উৎসব "ঈদুল আযহা" উপলক্ষ্যে মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামী ২৫ মে (রোজ সোমবার) থেকে ৫ জুন (রোজ শুক্রবার) বাদ মাগরিব পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

​🍒 খুশির আমেজ ও লিচু উৎসব!

​ছুটির ঘোষণা আসতেই মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নেমে আসে আনন্দের ঢল। ঈদের এই অনাবিল আনন্দকে আরও বাড়িয়ে দিতে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু ও মিষ্টি লিচু বিতরণ করা হয়। ফল পেয়ে খুদে হাফেজদের মুখের সেই নিষ্পাপ হাসি ও আনন্দ-উল্লাস ছিল সত্যি দেখার মতো! আলহামদুলিল্লাহ।

​"প্রিয় শিক্ষার্থীদের এই আনন্দঘন মুহূর্তগুলো তাদের পড়ালেখার ক্লান্তি দূর করে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।"

​মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

​✨ ঈদ মোবারক! ✨

নিরাপদে কাটুক সবার ছুটির দিনগুলো।

চলছে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা​আলহামদুলিল্লাহ, তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশ...
02/05/2026

চলছে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা

​আলহামদুলিল্লাহ, তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

​গত ৩০ শে এপ্রিল থেকে আরবী অর্থাৎ কুরআন শরীফ, আমপারা, কায়দা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আমাদের ২০২৬ সনের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীরা তাদের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করছে।

হে আল্লাহ! আমাদের এই প্রণপ্রিয় শিক্ষার্থীদের ইলমে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। তাদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিন। পরীক্ষার প্রতিটি ধাপে তারা যেন সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, সেই কামনাই করি।

​সকল শিক্ষার্থীর জন্য রইল অনেক অনেক স্নেহ ও শুভকামনা।

শিক্ষা সফর ২০২৬: আনন্দ ও শিখন একসাথে! 🌳​আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে তেতুলিয়াচালা তাহফিজুল কোর...
22/04/2026

শিক্ষা সফর ২০২৬: আনন্দ ও শিখন একসাথে! 🌳

​আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা আয়োজন করতে যাচ্ছে এক আনন্দঘন 'ইলমী সফর'।

​আমাদের প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি কাটাতে এবং প্রাকৃতিক পরিবেশে বিনোদনের মাধ্যমে কিছু শেখার সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন।

​📍 গন্তব্য: গ্রীন অরণ্য পার্ক, ভালুকা।

📅 তারিখ: ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)।

​এই সফরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগনরা অংশগ্রহণ করবেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই সফরকে নিরাপদ ও আনন্দময় করুন। আমীন।

​🚩 আয়োজনে: তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা

কালিয়াকৈর, গাজীপুর।

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ​আলহামদুলিল্লাহ, তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসার...
01/02/2026

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ
​আলহামদুলিল্লাহ, তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর শীতের কষ্ট লাঘব করার লক্ষ্যে একটি বিশেষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
​এই মানবিক কর্মসূচিটি বাস্তবায়ন করেছে ইপিক গার্মেন্টস।
এত্র ​মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ৫০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
​দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এই আমাদের প্রত্যাশা। সবাই দোয়া করবেন।

01/02/2026

ইপিক গার্মেন্টস এর পক্ষ থেকে তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং এত্র এলাকার ৫০০শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি -

আজকের মুল আকর্ষণ শিক্ষার্থীদের প্রদর্শনী জন্য প্রস্তুতি গ্রহন করছে সকলেই দোয়া করবেন যেন শিক্ষার্থীরা সুন্দর ভাবে প্রদর্শ...
18/12/2025

আজকের মুল আকর্ষণ শিক্ষার্থীদের প্রদর্শনী জন্য প্রস্তুতি গ্রহন করছে
সকলেই দোয়া করবেন যেন শিক্ষার্থীরা সুন্দর ভাবে প্রদর্শনী দেখাতে পারে।

আলহামদুলিল্লাহ- আল্লাহ তায়ালার মেহেরবানিতে আজ আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে শিক্ষার্থীের আনন্দ এবং স্বতঃস্ফূর্ত প্র...
18/12/2025

আলহামদুলিল্লাহ-
আল্লাহ তায়ালার মেহেরবানিতে আজ আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে শিক্ষার্থীের আনন্দ এবং স্বতঃস্ফূর্ত প্রিয় মাদ্রাসা সাজানো গুছানোর কার্যক্রম চলমান।

আমাদের  মাদরাসায় আজকের ইংরেজি পরীক্ষার কিছু মনোমুগ্ধকর দৃশ্য…পরিশ্রম ও মনোযোগে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ।দ...
08/12/2025

আমাদের মাদরাসায় আজকের ইংরেজি পরীক্ষার কিছু মনোমুগ্ধকর দৃশ্য…
পরিশ্রম ও মনোযোগে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ।
দোয়া রইলো তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য 🤲✨

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে ✨ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল–২০২৫📍 স্থান: মাদরাসার মাঠ, তেঁতুলিয়াচালা, কা...
07/12/2025

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে
✨ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল–২০২৫

📍 স্থান: মাদরাসার মাঠ, তেঁতুলিয়াচালা, কালিয়াকৈর, গাজীপুর
📅 তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫ ইং
🕓 সময়: বাদ আছর
📌 বার: বৃহস্পতিবার

⭐ প্রধান বক্তা
হাফেজ মাওলানা আব্দুল মালেক ধলেশ্বরী
কেন্দ্রীয় মহাসচিব, তালিমুদ্দীন ওয়ায়েজেন পরিষদ বাংলাদেশ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মারকাজুল উলুমিল কোরআন মাদরাসা, টাঙ্গাইল

🌟 ওয়ায়েজেনে কেরাম
• মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী
যুগ্ম মহাসচিব, তালিমুদ্দীন ওয়ায়েজেন পরিষদ বাংলাদেশ

• হাফেজ মাওলানা মুফতি আসলাম খান
খতিব, ডুবাইল কেন্দ্রীয় জামে মসজিদ, দেলদুয়ার, টাঙ্গাইল

• হাফেজ মাওলানা আলমগীর হোসাইন সাইদী
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাছ্ছিরে কোরআন, বাসাইল, টাঙ্গাইল

• মাওলানা দিলখোলাশা জাহিদ খান
বিশিষ্ট লেখক ও প্রচার সম্পাদক, মির্জাপুর উপজেলা,
তালিমুদ্দীন ওয়ায়েজেন পরিষদ বাংলাদেশ

🎙️ সভাপতিত্ব করবেন
প্রফেসর মোঃ আজিজুল হক
🎗️ প্রধান অতিথি
জনাব মোঃ মজিবুর রহমান
🔹 প্রধান পৃষ্ঠপোষক
মোঃ মাসউদুর রহমান (দারগ আলী)
🔸 উদ্বোধক
আলহাজ্ব ড. মোঃ বখতিয়ার
🔹 পৃষ্ঠপোষক
মোঃ কেরামত আলী

🌸 আরো উপস্থিত থাকবেন

🔸 স্থানীয় আলেম–ওলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

🔹 মহিলাদের জন্য পর্দাসহ ওয়াজ শোনার সু-ব্যবস্থা রয়েছে।

🤲 আসুন, পরিবার–পরিজনসহ উপস্থিত থেকে অন্তরকে পরিশুদ্ধ করি, ঈমানকে নবায়ন করি।

সকলকে মহফিলে আন্তরিক আমন্ত্রণ করা হলো ।

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা📝 বার্ষিক পরীক্ষা ২০২৫ — চলমানআলহামদুলিল্লাহ!আজ আমাদের মাদরাসায় শিশু, ১ম, ২য় ও ৩য় শ্...
06/12/2025

তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা
📝 বার্ষিক পরীক্ষা ২০২৫ — চলমান

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের মাদরাসায় শিশু, ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

পরীক্ষাকালীন শিক্ষার্থীদের মনোযোগ, অধ্যবসায় এবং শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।
তাদের এই আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও সুন্দর অগ্রগতির পথ তৈরি করবে।

আমরা দোয়া করি—
আল্লাহ তাআলা আমাদের সব শিক্ষার্থীকে দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে পরিপূর্ণতা দান করুন, সফলতার পথে এগিয়ে নিন। আমিন।

📸 নিচে আজকের পরীক্ষার কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হলো।

Address

তেঁতুলিয়াচালা, কালিয়াকৈরে, গাজীপুর
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when তেতুলিয়াচালা তাহফিজুল কোরআন মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category