28/04/2022
কিভাবে আসবেন ফায়ার সার্ভিসের মাঠে?
যারা ফায়ার সার্ভিসে আবেদন করেছেন কিন্তু মাঠ কোথায় হবে সেটা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য এই পোস্ট।
👉 চলমান নিয়োগ সার্কুলার এর সময় ০২-১১-২০২১ থেকে ২৪-১১-২০২১ তারিখ পর্যন্ত।
👉 মাঠ হবে ৩০০ ফিট পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
( প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে)।
অনেকেই এখানে আসতে গিয়ে চলে যান নারায়ণগঞ্জের মূল শহরে যেখান থেকে আসতে
অনেক টাকা ও সময় অপচয় হয় এবং বর্তমানে
পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আরো বেশি খরচ।
👉 কিভাবে আসবেন :
১. আপনারা যারা আসবেন তারা চলে আসবেন ঢাকা কুড়িল বিশ্ব রোড অতপর কুড়িল বিশ্ব রোড থেকে চলে আসবেন BRTC বাসে করে ভাড়া নিবে ৩০ টাকা অথবা CNG দিয়ে ভাড়া নিবে ৪০ টাকা সময় লাগবে ১০-১৫ মিনিট।
২. গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর আসলেও কেউ নারায়ণগঞ্জের মূল শহরে চলে যাবেন নাহ।
আপনারা চলে আসবেন কুড়িল বিশ্ব রোড এবং ১ নাম্বারে দেয়া নির্দেশনা মোতাবেক চলে আসবেন।
৩. আপনারা যারা দেশের পূর্ব অঞ্চলের জেলা থেকে আসবেন তারা এসে পড়বেন রূপগঞ্জ এর ভুলতা গাউছিয়া বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে BRTC বাস এবং CNG পাবেন ভাড়া লাগবে ৩০-৫০ টাকা।
👉 কোথায় থাকবেন? :
পূর্বাচল এলাকা এখনও তেমন উন্নত হয়নি যার কারণে কোন হোটেল বা মোটেল গড়ে ওঠেনি তাই কেউ হোটেলের আশা করবেন নাহ।
পূর্বাচল ফায়ার স্টেশনের পাশে বাসা বাড়িতে মানুষ থাকার ব্যাবস্থা করে থাকে ( যা ফায়ার সার্ভিসের সদস্যদের কথা মতো ব্যাবস্থা করেছে এই এলাকার মানুষ যাতে পরীক্ষার্থীদের কোন সমস্যা না হয়) যেখানে আপনারা থাকতে পারবেন কোন সমস্যা ছাড়া।
চেস্টা করবেন স্টেশনের পাশের বাসা বাড়িতে থাকার জন্য।
( যাদের খিলক্ষেত, বসুন্ধরা, উত্তরা আত্মীয় বা থাকার জায়গা আছে তারা অইদিকে থেকে যাবেন এবং ভোরে এসে পড়বেন যাতে খরচ অনেক কম লাগবে)
বিঃদ্রঃ আমার বাসা পূর্বাচল ফায়ার সার্ভিসের পাশেই তাই বিষয় গুলো শেয়ার করলাম অনেকেই সমস্যায় পড়ে যান বলে শুনতে পেরেছি।
👉 কোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন।