24/03/2024
প্রসঙ্গঃ গাংনী প্রি-ক্যাডেট & হাইস্কুল
ছোট্ট এক জেলা মেহেরপুর। আয়তনে ছোট হতে পারে, তবে ইতিহাস আর সমৃদ্ধিতে নয়। এর তিনটি উপজেলার মধ্যে গাংনী অন্যতম। এই গাংনী উপজেলায় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের সবার প্রিয় তৎকালীন "গাংনী প্রি-ক্যাডেট & জুনিয়র হাইস্কুল", যা বর্তমানে "গাংনী প্রি-ক্যাডেট & হাইস্কুল" নামে খ্যাত।
আমরা হয়তো গুটিকয়েক বছর পর প্রকৃতির নিয়মে প্রাণপ্রিয় এই আঙিনা ছেড়ে দিই, তবে হৃদয়ের এক কোণে কোনো না কোনো এক জায়গায় প্রি-ক্যাডেটের স্থান সবসময় থাকে। তাই তো একটু ছুটি পেলেই ছুটে চলে যাই চিরচেনা এই ছোট্ট প্রাঙ্গণে...
আমরা বর্তমানে যে যেখানেই কর্মরত/অধ্যয়নরত থাকি না কেনো, আমাদের সবার একটি একক পরিচয় আছে। তা হলো - আমরা " প্রি-ক্যাডেটিয়ান"❤️
এই অভিন্ন " প্রি-ক্যাডেটিয়ান" পরিচয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। একটি পরিবারের সম্পর্ক তৈরি করতে চাই। যেখানে যেকোনো ধরনের প্রয়োজনে- অপ্রয়োজনে আমরা একে অপরের সাহায্য করতে পারি, নিজেদের মধ্যে পরিচিতি বাড়াতে পারি।
বলা বাহুল্য, একজন "প্রি-ক্যাডেটিয়ান" হিসেবে নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা প্রসারিত করা, পরস্পরের যৌথ আলোচনা এবং অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করা কিংবা সকলের মধ্যে সুসম্পর্ক কিংবা বন্ধুত্বের উন্নয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই এসোসিয়েশনের (Alumni Association) প্রয়োজনীয়তা কতোটা তা আমরা সকলেই আজ উপলব্ধি করতে পারি...
এছাড়াও নিজেদের একটা নিজস্ব নেটওয়ার্কিং অথবা স্কুলের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্যও অ্যালামনাই এসোসিয়েশন অপরিহার্য।
এই মর্মে আমরা ঈদ-উল-ফিতরের পর একটি পুনর্মিলনীর ব্যবস্থা করতে চাচ্ছি। যেখানে স্কুল প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা প্রি-ক্যাডেট স্কুল থেকে জেএসসি(JSC), এসএসসি(SSC) কিংবা নির্দিষ্ট / স্বল্প সময়ের জন্য হলেও প্রি-ক্যাডেটে অধ্যয়ন করেছেন- প্রত্যেকে বিশেষভাবে আমন্ত্রিত। আমাদের উদ্দেশ্য সকলের সাথে পরিচিত হওয়া ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা। একমাত্র আপনাদের উপস্থিতিই পারে আমাদের এই আয়োজনে প্রাণ সঞ্চার করতে। আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো উক্তদিন উপস্থিত থাকার জন্য...
📍তারিখ: ১৩ এপ্রিল, ২০২৪ (শনিবার)
📍স্থান: গাংনী প্রি-ক্যাডেট & হাইস্কুল
📍চাঁদা: ২০০ টাকা
📍টাকা জমা দেওয়ার শেষ সময়: ৫ এপ্রিল, ২০২৪
উক্ত অনুষ্ঠানের শুভেচ্ছামূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। যা বিকাশ/নগদের মাধ্যমে আপনারা দিতে পারবেন আগামী ৫ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে।
পুনর্মিলনীতে যারা উপস্তিত থাকতে পারবেন, তারা নিচের দেওয়া ফর্মটি পূরণ করুন।
*(আবশ্যক)*
https://docs.google.com/forms/d/1yeNKEgMoXBw4WyhEd-oV3XneuerwBmuIaIgKt4tXHwE/edit?chromeless=1
আরও বিস্তারিত জানতে কিংবা পরবর্তী আপডেট পেতে নিচের গ্রুপ /পেইজে যুক্ত হয়ে যান :-
ফেসবুক গ্রুপ:
https://m.facebook.com/groups/1560418761423212/?ref=share&mibextid=NSMWBT
ফেসবুক পেইজ:
https://www.facebook.com/profile.php?id=61555574888590&mibextid=ZbWKwL
আসুন আরও একবার স্কুলের সেই পুরোনো আড্ডায় ফিরে যাই। প্রাণের টানে এক হই দেশের বিভিন্ন প্রান্তে বিছিন্ন হয়ে থাকা সমস্ত "প্রি-ক্যাডেটিয়ান"।
যেকোনো প্রয়োজনে:
01716761041 - জালাল আহমেদ স্যার
01724130864- সারজুল ইসলাম স্যার
01642639975 -মো:সাদেকিন সানজিদ
01874437506 - ফারহান সাদিক
01972515288- আল ইমরান তানিম