Jorepukuria Secondary School

Jorepukuria Secondary School Jorepukuria, Gangni, Meherpur. website: www.myjss.edu.bd
EIIN: 118213 http://jorepukuriahs.edu.bd

৬০ বছরের উজ্জ্বল দিগন্ত: ফিরে দেখা স্মৃতির আঙিনায় *প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,**আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।*সময়ের চ...
06/06/2026

৬০ বছরের উজ্জ্বল দিগন্ত: ফিরে দেখা স্মৃতির আঙিনায়

*প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,*
*আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।*

সময়ের চাকা ঘুরে আমাদের ভালোবাসার বিদ্যাপীঠ *"জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়"* পার করেছে গৌরবের ৬০টি বছর! ১৯৬৭ থেকে ২০২৭— এই দীর্ঘ পথচলায় কতশত স্মৃতির গল্প জমা হয়েছে স্কুলের প্রতিটি ইটে, ক্লাসরুমের বেঞ্চে, আর সেই চিরচেনা খেলার মাঠে।

শৈশবের সেই সোনালী দিনগুলো, বন্ধুদের আড্ডা, শিক্ষকদের স্নেহভরা শাসন আর টিফিনের ঘণ্টার সেই আনন্দ— আজও কি মনে পড়ে? ব্যস্ত জীবনের ভিড়ে আমরা হয়তো অনেকেই অনেক দূরে হারিয়ে গেছি, কিন্তু হৃদয়ের টান রয়ে গেছে সেই আগের মতোই।

আমাদের এই প্রাণের বিদ্যাপীঠের *হীরক জয়ন্তী উৎসব* উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতে এবং সবাইকে এক সুতোয় বাঁধতে শুরু হয়েছে অফিশিয়াল তথ্য সংগ্রহ কার্যক্রম।

# # # 🔗 যেভাবে আপনার তথ্য প্রদান করবেন:

নিচের অফিশিয়াল লিংকে (https://age60.myjss.edu.bd) ক্লিক করে খুব সহজেই আপনার তথ্য দিয়ে আমাদের এই মহতী উদ্যোগকে সফল করুন

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন কমিটি গঠন  অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রাণ...
02/06/2026

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন কমিটি গঠন

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রাণের বিদ্যাপীঠ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর আসন্ন হীরক জয়ন্তী (৬০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এই ঐতিহাসিক আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের গৌরবময় পথচলা, অসংখ্য কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। একই সঙ্গে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

হীরক জয়ন্তী উদযাপনকে সফল ও সার্থক করতে গঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।

সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান—এই মহৎ আয়োজনে সম্পৃক্ত হয়ে বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হোন।

📌 হীরক জয়ন্তী উদযাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিবন্ধন কার্যক্রম খুব শীঘ্রই জানানো হবে।

সবার সহযোগিতা, অংশগ্রহণ ও দোয়া কামনা করছি।

#জোড়পুকুরিয়া_মাধ্যমিক_বিদ্যালয়
#হীরক_জয়ন্তী_২০২৭


#গৌরবের_৬০_বছর

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যো...
31/05/2026

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে হীরক জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও উৎসব পরিচালনা কমিটি (প্রস্তুতিমুলক) গঠন করা হয়েছে।

উপস্থিত সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

এডমিন: Abdul Halim

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যো...
27/05/2026

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আগামী ২০২৭ সালে আয়োজন করা হবে “হীরক জয়ন্তী উৎসব ও গ্র্যান্ড পুনর্মিলন”।

প্রিয় বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক, সহপাঠী ও শৈশবের সেই সোনালি দিনগুলোকে ঘিরে আবারও একত্রিত হওয়ার এই আয়োজনকে সফল, জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে সকল প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ৩১শে মে ২০২৬ (রোজ রবিবার) সকাল ১০ ঘটিকায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হবে, যেখানে “অনুষ্ঠান পরিচালনা কমিটি” গঠনসহ পুনর্মিলন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। উক্ত সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

হীরক জয়ন্তী উৎসব বিষয়ে সকল প্রাক্তন শিক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীকে অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সকলের সম্মিলিত অংশগ্রহণে প্রাণের বিদ্যালয়ে ফিরে আসুক স্মৃতিময় এক মহামিলনের উৎসব।

অভিনন্দন!!"নতুন কুড়িঁ স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬" জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মার্শাল আর্ট টিম জেলা চ্যাম্পিয়ন হয়ে...
22/05/2026

অভিনন্দন!!
"নতুন কুড়িঁ স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬" জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মার্শাল আর্ট টিম জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তায়কোয়ান্ড ইভেন্টের শারিয়া ওয়াদুদ প্রথম স্থান অর্জন করে (গোল্ড মেডেল) এবং নাহিদ ইসলাম জুডো ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ।

21/05/2026


চলমান এসএসসি পরীক্ষা ২০২৬ , প্রাকটিক্যাল (ব্যবহারিক) পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে।
০৭/০৬/২০২৬ তারিখ : পদার্থ ও রসায়ন
০৮/০৬/২০২৬ তারিখ : জীববিজ্ঞান ও উচ্চতর গণিত
০৯/০৬/২০২৬ তারিখ : কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

ভূমি মেলা ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা । 💐💐
21/05/2026

ভূমি মেলা ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা । 💐💐

15/05/2026
খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন। ১৪/০৫/২০২৬ খ্রি.প্রধান অতিথিঃ জনাব মোঃ আব্দুল্...
14/05/2026

খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন। ১৪/০৫/২০২৬ খ্রি.
প্রধান অতিথিঃ জনাব মোঃ আব্দুল্লাহ হারুন, মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ।
বিশেষ অতিথিঃ জনাব তাজোত্তর আকরাম, অতিরিক্ত জেলা প্রশাসক, মেহেরপুর।
বিশেষ অতিথিঃ জনাব আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, গাংনী, মেহেরপুর।

Address

Jorepukuria, Meherpur
Gangni
7110

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801713913076

Alerts

Be the first to know and let us send you an email when Jorepukuria Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jorepukuria Secondary School:

Shortcuts

Share

Category