15/04/2020
★★★ Freelancing কী?
=> অাপনার কম্পিউটার কর্ম দক্ষতার ভিত্তিতে অনলাইনের বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজের মাধ্যমে উপার্জন করাকেই Freelancing বলে। অার যে এই উপার্জনটি করে থাকে, তাকেই Freelancer বলে।
★★★ Freelancing শিখতে কি কি প্রয়োজন?
=> একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও ইংরেজীতে দক্ষতা থাকতে হয়।
★★★ অনেকের একটাই প্রশ্ন অামি কিভাবে Freelancer হতে পারি?
=> অাপনি চাইলেন অার হয়ে গেলেন সেটা Freelancing না। অাপনার টাকা উপার্জন করতে প্রয়োজন তার জন্য অবশ্যই অাপনাকে শ্রম দিতে হবে এবং কোন একটি বিষয়ে ভাল মনোযোগ থাকতে হবে। অার যে বিষয়ের উপর বিশেষ মনোযোগ থাকবে সে বিষয়ের দক্ষতার ভিত্তিতে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারলেই অাপনি Freelancer হতে পারবেন।
★★★ Freelancing এর মার্কেট প্লেস কোন গুলো?
=> Professional Freelancer দের মার্কেট-প্লেস গুলো হচ্ছে Freelancer.com, Fiverr & Upwork. Non-Professional Freelancer দের মার্কেট প্লেস যখন যেটাতে ভাল পেমেন্ট থাকে সেই মার্কেট-প্লেসে দৌড়ায়।
★★★ কি কি বিষয়ের উপর এই দক্ষতা নেয়া যায়?
=> সাধারনত Digital Marketing (CPA/Affiliate), Data Entry, Graphics Design (Logo, Business Card & Banner), SEO, Web Design & Development এই সকল বিষয়ের মধ্যে যে কোন একটি বা একাধিক বিষয়ে দক্ষতা নেওয়া দরকার।
♠ মূলকথাঃ- অামি মনে করি অাপনাকে ধাপে ধাপে সব বিষয়ের উপর ধারনা নিতে হবে,
তবেই অাপনি Pro Freelancer হতে পারবেন।
অবশ্যই মনে রাখবেন অাপনি দক্ষ না হতে পারলে অার সময় না দিতে পারলে কখনোই অাপনার দ্বারা অনলাইন থেকে উপার্জন করা বা Freelancer হওয়া সম্ভব নয়। যদিও অাপনার চেষ্টা অার অধ্যবসায়ই পারে অাপনাকে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে। যদি অধৈর্য্য হন তবে এই জায়গায় সময় নষ্ট করবেন না।
"জীবনে সবকিছু শেখার জন্য নিবেন,
উপার্জনের জন্য নয়..."
অাপনাদের যে কোন তথ্য বা সাহায্যের জন্য কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।