16/01/2022
ছোট বাচ্চাগুলো দেখতে দেখতে কত দ্রুত বড় হয়ে যায়, আর বড় মানুষগুলো কখন কিভাবে যে বৃদ্ধ হয়ে যায়, তা টেরও পাওয়া যায়না!
আব্বার কালো কুচকুচে দাড়ি গুলো এখনো চোখে ভাসে, বেশি দিন আগের কথা নয় কিন্তু আজ তার একটি দাড়িও আর কালো নেই; সব ধবধবে সাদা।
কিছু দিন বাদে আমার কালো দাড়ি গুলোও পাকতে শুরু করবে।
আজকের বুক টান টান করে হাটা যুবকগুলো দিন কয়েক পড়েই বয়সের ভারে কুজো হয়ে হাটবে। রক্তের গরম তখন আর শরীরে থাকবেনা। ঝাপসা চোখে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকবে মালাকুল মাউত আশার অপেক্ষায়...
তাহলে কিসের এত অহংকার আমার?
আদৌ অহংকার করার মত কি কিছু আমার?
জীবনের সার্থকতা লুকিয়ে আছে রহমানের বান্দা হওয়ার মাঝে। রহমানের বান্দাদের সর্ব প্রথম পরিচয় হলো, তারা হবে নম্র এবং বিনয়ী ।
وَ عِبَادُ الرَّحۡمٰنِ الَّذِیۡنَ یَمۡشُوۡنَ عَلَی الۡاَرۡضِ هَوۡنًا
অর্থঃ আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে।
[সূরা ফুরকান:৬৩]
হে আল্লাহ! আপনি আমাকে আমার চোখে ছোট করে দিন। অহংকার নামক আত্মার মরণব্যাধী থেকে আমি আপনার আশ্রয় চাই, ইয়া রব!
(Collected)