Fazlur Rahman High School, Gafargaon

Fazlur Rahman High School, Gafargaon Pukhuria, Gafargaon, Mymensingh EIIN:111551

10/05/2024

এই পেইজটি সক্রিয় করার জন্য কিছু মডারেটর নেওয়া হবে। যারা মডারেটর হতে আগ্রহী তারা কমেন্ট এ জানান। প্রার্থীকে অবশ্যই বর্তমানে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।

আজ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি. ব্যাচ ২০২১ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হ...
08/11/2021

আজ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি. ব্যাচ ২০২১ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মুশফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকমণ্ডলী ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ পাঁচ বছরের মায়া কাটিয়ে আজ তাঁরা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তাদের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন তাঁরা ভাল ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে।

আলহামদুলিল্লাহ। আনন্দের সাথে জানাচ্ছি যে, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সাকিবুল হক ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ...
07/11/2021

আলহামদুলিল্লাহ। আনন্দের সাথে জানাচ্ছি যে, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সাকিবুল হক ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে। তার এই কৃতিত্বের জন্য আমরা গর্বিত। ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতেও তার এ সফলতা অব্যাহত থাকবে।

Annual Exam Syllabus (Class 6 to 9)
19/10/2021

Annual Exam Syllabus (Class 6 to 9)

ভ্রমণকালে অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর একাংশঃ
28/09/2021

ভ্রমণকালে অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর একাংশঃ

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন প্রিয় জামাল উদ্দিন স্যার বাইক এক্সিডেন্টে মারাত্মক ভা...
04/07/2021

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন প্রিয় জামাল উদ্দিন স্যার বাইক এক্সিডেন্টে মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সবাই স্যারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন।
(আমীন)

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "জনাব আলাউদ্দিন স্যার" যিনি অত্র বিদ্যালয়কে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আশা র...
21/06/2021

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "জনাব আলাউদ্দিন স্যার" যিনি অত্র বিদ্যালয়কে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আশা রাখি উনার দূরদর্শিতায় বিদ্যালয় আরো অনেক দূর এগিয়ে যাবে।

গত ১৭ই ডিসেম্বর ২০২০ তারিখে,  গফরগাঁও উপজেলা বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্র...
27/01/2021

গত ১৭ই ডিসেম্বর ২০২০ তারিখে, গফরগাঁও উপজেলা বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র ও শিক্ষকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ১৭/১২/২০২০ ইংগফরগাঁও উপজেলা পরিষদ আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে প্রায় 15 টি স্কুল। তার মধ্যে ফজলুর রহমান উচ্চ বি...
17/12/2020

আজ
১৭/১২/২০২০ ইং

গফরগাঁও উপজেলা পরিষদ আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে প্রায় 15 টি স্কুল। তার মধ্যে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও অন্যতম। আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে প্রায় নয়টি প্রজেক্ট সম্পন্ন করে। চমৎকার সব প্রজেক্ট উপস্থাপন করে অনেক প্রসংশা
কুড়ায় আমাদের স্কুল। তাই প্রজেক্টে সাহায্য কারী সকল শিক্ষার্থীদের ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।❤

দিন-রাত অক্লান্ত পরিশ্রমের পরে অবশেষে বিজ্ঞান মেলার প্রজেক্ট বানানো সম্পন্ন হল।প্রজেক্টের নামঃ১. হাইড্রলিক লিফট ২. ভুমিক...
16/12/2020

দিন-রাত অক্লান্ত পরিশ্রমের পরে অবশেষে বিজ্ঞান মেলার প্রজেক্ট বানানো সম্পন্ন হল।
প্রজেক্টের নামঃ
১. হাইড্রলিক লিফট
২. ভুমিকম্প এলার্ম
৩.জলের ঘনত্বের পরীক্ষা
৪,পানি (ও অল্প পরিমান পেট্রোল) দিয়ে আগুন জালানো
৫,বাবল মেকার
৬, ইলেক্ট্রিক হ্যান্ড স্যানিটাইজার
৭,ফুসফুসের কার্যপ্রণালী
৮,পানির উপর বাতাসের চাপের প্রভাব
৯,বেকিং পাউডার ও ভিনেগারের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দিয়ে বেলুন ফুলানো।

বানিয়েছে যারাঃ
Mushfiq Ahamed Rafid
Woliul Islam
Arup Mollik
Ariyen Hasan Sohel
Mustak Ahmed Ratul
Md Jahangir Alam
মোঃ শাহাদাত কবির

সার্বিক পরিচালনায়ঃ
Hamayet Ullah Sir

নামাজের উপকারিতা      "হুজুরে আকরাম (সা:) বলেন, নামাজের সময় একজন ফেরেশতা পাঠানো হয় যিনি ঘোষনা করতে থাকেন যে, হে আদম সন...
11/11/2020

নামাজের উপকারিতা

"হুজুরে আকরাম (সা:) বলেন, নামাজের সময় একজন ফেরেশতা পাঠানো হয় যিনি ঘোষনা করতে থাকেন যে, হে আদম সন্তান! তোমরা উঠ এবং জাহান্নামের ঐ আগুনকে (যা তোমরা গোনাহের দ্বারা নিজেদের উপর প্রজ্জলিত করেছ) নিভিয়ে দাও। ফলে দ্বীনদার লোকেরা উঠে অজু করে ও জোহরের নামাজ আদায় করে। যার ফলে ফজর থেকে জোহর পর্যন্ত কৃত সব পাপ মাফ হয়ে যায়। তারপর আসরের সময় মাগরিবের সময় এশার সময় এরকম হতে থাকে। এশার পর লোকজন শুয়ে পরে। তবে কিছু লোক সৎকাজে অর্থাৎ নামাজ, ওজিফা ও জিকিরে মগ্ন হয়, আর কিছু লোক মন্দকাজে অর্থাৎ জিনা, চুরি, অন্যায়্কাজে লিপ্ত হয়ে যায়। " -(তিবরানী)

ফায়দা: বিভিন্ন হাদীসের কিতাবে অনেকবার বর্ণিত হয়েছে, আল্লাহপাক নামাজের কারণে গোনাহসমূহ মাফ করে দেন। নামাজের ভিতর যেহেতু এস্তেগফার আছে তাই ছাগিরা ও কবীরা উভয় গোনাহই মাফ হয়ে যাবে আশা করা যায়। তবে এই শর্তের উপর যে, নিজের পাপের জন্য আন্তরিক ভাবে অনুতপ্ত হতে হবে। বিখ্যাত সাহাবী হজরত সালমান (রা:) বলেন,এশার পর মানুষ তিন ভাগে ভাগ হয়ে যায়। একদল এই রাতকে পুণ্য অর্জনের অপূর্ব সুযোগ বলে মনে করেন। আরামের বিভোর হয়ে যায় তারা তখন নামাজে আত্মনিয়োগ করেন। ফলে এই রাত তাদের জন্য পরম মঙ্গলময় হয়ে যায়। দ্বিতীয়দলের জন্য এইরাত চরম আজাব ও বিপদস্বরুপ আসে। কারণ রাতের নির্জনতার সুযোগে তারা বিভিন্ন পাপকাজে জড়িত হয়। তৃতীয়দলের জন্য রাত তেমন মঙ্গলজনকও নয় আবার বিপদসংকুলও নয়। কারন তারা এশার নামাজের পরে শুয়ে পরে। এতে কোন লাভও নেই আবার কোন ক্ষতিও নেই। -(তিবরানী)

Address

গফরগাঁও//রসুলপুর রোড
Gaffargaon

Alerts

Be the first to know and let us send you an email when Fazlur Rahman High School, Gafargaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category