SOUQ

SOUQ

Share

উচ্চমানের পণ্যের নির্ভরযোগ্য অনুসন্ধান

23/03/2026

ইনশাআল্লাহ
খুব তাড়াতাড়ি আমাদের পথচলা শুরু হবে।

20/03/2026

মারনুন এর পক্ষ থেকে সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

18/03/2026
17/07/2024

ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহির রজিউন।
ছারছীনা দরকার শরীফের পীর সাহেব হুজুর আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে গেছেন।
আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

19/06/2024

মধ্য রাতে বরিশালের দুই লঞ্চের পাল্লা।

18/08/2022

ডিমের হালি
ঢাকায় ৫৫ টাকা কলকাতায় ২৫ টাকা রাওয়ালপিন্ডিতে ৩১ টাকা

06/08/2022

✅ বড়ো পরিবর্তন আসছে বিসিএস পরীক্ষায়❗

🔶 ৩০ নভেম্বরের মধ্যেই ৪৫তম সার্কুলার প্রকাশ।
🔶 সার্কুলারে উল্লেখ থাকবে নন-ক্যাডারের পদ সংখ্যা।
🔶 দৈবচয়ন পদ্ধতিতে হবে আসন বিন্যাস।
🔶 ৪৫তম বিসিএস থেকে রেজিস্ট্রেশন সম্পন্নের পর পরই টাকা পরিশোধের সুযোগ থাকছে না।

🟠 কমিশন সূত্র জানায়, প্রার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একটি কনফারমেশন (নিশ্চিতকরণ) বার্তা পাবেন। একইসঙ্গে তাকে জানিয়ে দেওয়া হবে যে, কবে টাকা পরিশোধ করতে পারবেন তিনি। ফলে কেউ অসদুপায় অবলম্বনের উদ্দেশ্যে একসঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করেও একসঙ্গে টাকা পরিশোধ করতে পারবেন না।

সোর্সঃ- বাংলাদেশ প্রতিদিন

27/07/2022

তাহলে প্যারাসিটামলের উপর চাপ কমলো!!

25/07/2022

আমার কোনো বন্ধু নেই
- সাদাত হোসাইন
আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।
সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।
বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিলো।
দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে। গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে 'আমি দিচ্ছি, আমি দিচ্ছি' যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, 'এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন', বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ,
এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ,
তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
প্রবল দহন দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়,
তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই।

একলা দুপুর উপুড় হলে বিষাদ ঢালা নদীর মতন,
একলা মানুষ ফানুশ হলে, নিরুদ্দেশ এক বোধির মতন,
হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই।

আমার কোনো বন্ধু নেই।
আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,
ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,
নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।

আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।

২৫/০৭/২২

Want your school to be the top-listed School/college in Fulbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Fulbaria