শিশুস্বর্গ

শিশুস্বর্গ A voluntary organization, working for under privileged children. to create their safety circle.

Shishusorgo "শিশুস্বর্গ"
Where each and every alone children feel safe and love to express themselves. To make it real we attempt to raise a counselor for each and every ‘future leader’ of every aspect who has no plateful hand or no proper friendly guardian. Along with we are trying to provide basic needs like food, cloth, medicine for those children’s sustainable education. We designed an education system namely “Amar Pathshala” and improving it with your valuable guideline what really can help them to be educated. We believe, every person has an inner (hidden) spirit to do something for his/her society but some mysterious reason protects them to do that. Shishusorgo is a platform to eliminate your that mysterious thing and expecting your valuable participation and guideline for those guide-less children.

শুদ্ধজলের ফুলবাগান নামে গত ২৬শে মার্চ আমরা কুষ্টিয়া ছেউরিয়াতে, লালন সাঁইজির মাঠে আমাদের ৩য় স্কুলের যাত্রা শুরু করেছি। আগ...
07/05/2025

শুদ্ধজলের ফুলবাগান নামে গত ২৬শে মার্চ আমরা কুষ্টিয়া ছেউরিয়াতে, লালন সাঁইজির মাঠে আমাদের ৩য় স্কুলের যাত্রা শুরু করেছি। আগামী ১৭ মে শিশুস্বর্গের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। আপনার সবাই আমন্ত্রিত।

স্থান: কুষ্টিয়া চারুকলা। ভোটোন গুরুর আয়না মহলের চার তলায়।

If you don't protest against Israel's genocide today, how will you tell your children or grandchildren in the future tha...
30/05/2024

If you don't protest against Israel's genocide today, how will you tell your children or grandchildren in the future that you were civilized?

ওদের কথা ভেবেই আমরা শিশুস্বর্গ পরিবার বান্দরবান লামায় নির্মাণ করতে যাচ্ছি একটি সময়োপযোগী ও আধুনিক আন্তর্জাতিক মান সম্পন্...
18/11/2023

ওদের কথা ভেবেই আমরা শিশুস্বর্গ পরিবার বান্দরবান লামায় নির্মাণ করতে যাচ্ছি একটি সময়োপযোগী ও আধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন আবাসিক শিশু আশ্রম।যার নামকরণ করা হয়েছে শিশুস্বর্গ আনন্দ আশ্রম।

যার কার্যক্রম ইতিমধ্যে পাচঁজন শিশু নিয়ে শুরু করেছে,এবং পনের জন শিশু নিয়ে পাঠশালার কার্যক্রম চলমান।যা পাঠশালা ঘর নির্মাণ এর পর দশ থেকে পচিশে বৃদ্ধি পাবে!এদের পুষ্টিগুণ বিবেচনার সার্থে আমি দৈনিক এক গ্লাস দুধ ও একটি করে ডিম দেয়া পরিক্ল্পনায় রেখেছি।যা প্রক্রিয়াধীন।
এতেকরে ঐ দরীদ্র অন্চলের অন্যান্য বন্চিত শিশুরাও শিশুস্বর্গ পাঠশালায় যোগ দেবে।এটা একটা পুষ্টিকর কৌশল হিসেবেও ধরে নিতে পারো বন্ধুরা-😊-প্রশ্ন যেখানে শিশুর মঙ্গল! হোকনা সেখানে একটু কৌশল!সমস্য কি?
শিশুস্বর্গ আনন্দ আশ্রম এর সিদ্ধান্ত মূলত তেজগাঁও শিশুস্বর্গ আমার পাঠশালা চলাকালীন সময় থেকেই নেয়া একটা সিদ্ধান্ত! যা ২০১৪ থেকে গৃহীত হয়,ও আংশিক বাস্তবায়ন ২০২৩ এর শুরু থেকে শুরু হয়েছে,এবং একশো সদস্য শিশুর যোগমাত্রায় একটি সেমি পূর্নাংগ রুপ নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ
পুরোনো ও নতুন সম্মানিত সব সদস্য বন্ধুদের সেচ্ছাসেবা ও আন্তরিক অংশগ্রহণেই আজ পাহাড়ের কোলে একটি পথ ও বন্চিত শিশুর আবাসিক আশ্রম প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ! সৃষ্টিকর্তা আল্লাহ এর প্রতি জানাই শুকরিয়া -🙏
পাশে থেকে সদা অনুপ্রেরণা ও সাহস যোগাতে সেক্টর -১৩ এর সহযোদ্ধা ও সব বন্ধুদের জানাই অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ -🙏

৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সর্বাধিনায়ক,গেরিলা ও গুপ্ত হামলার সংগঠন নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা,স্বাধীন বাংলার রুপকার...
10/06/2023

৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সর্বাধিনায়ক,গেরিলা ও গুপ্ত হামলার সংগঠন নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা,স্বাধীন বাংলার রুপকার ও শিশুস্বর্গ পাঠশালার প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদাভাই আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন।"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন"

তিনি শিশুস্বর্গ পাঠশালার জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময়ে বিবিধ সময়োপযোগী উপদেশ ও গুরুত্বপূর্ণ পরামর্শ দানে বিশেষ ভুমিকা রেখেছেন।উনার শুন্যতা পূরণ হবার না!শিশুস্বর্গ পাঠশালার পক্ষ থেকে মহান বীর দাদাভাই সিরাজুল আলম খান এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা,আন্তরিক ভালোবাসা ও লাল সালাম-🇧🇩

"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন-আমিন।

শুভ নববর্ষ -🍁বছরের প্রথম দিনটিতে এমন একটি পরিবশে এক হতে পারাটা সত্যিই একটু আনন্দের।তাই এই দিনটি স্বরণীয় করে রাখতেই এমন এ...
15/04/2023

শুভ নববর্ষ -🍁

বছরের প্রথম দিনটিতে এমন একটি পরিবশে এক হতে পারাটা সত্যিই একটু আনন্দের।তাই এই দিনটি স্বরণীয় করে রাখতেই এমন একটি আয়োজন!

শিশুস্বর্গ পাঠশালার সব সম্মানীয় সদস্য বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক বন্চিত শিশুদের আমন্রনে পহেলা বৈশাখের ইফতার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাংগঠনিক সম্মানীয় বন্ধুদের মাঝে উল্লেখ্য উপস্থিত ছিলেন,
*কবি চন্চল মাহমুদ -গতি প্রকাশনী।
*সুমন শামস-প্রতিষ্ঠাতা সভাপতি নোঙর বাংলাদেশ।
*শামসুল মোমেন পলাশ-সভাপতি,গ্রীনবাংলা কোয়ালিশন।
*রেবেকা শিল্পী -বিশিষ্ট কবি ও কলামিস্ট।
*অভিলাষ দাস-প্রধান,কবিতার রাজধানী শাহবাগ ও রেডিও পয়েন্ট ।
*মুরাদ নূর-কর্নধার,নূর ক্রিয়েশন ও স্টুডিও শৈল্পিক।
*সুমন মুস্তাফিজ -কর্ণধার, কিউরিয়াস ফিল্ম সোসাইটি।
*আনোয়ার মাসুদ-বিশিস্ট সাহিত্যিক।
*হাবিবুর রহমান নয়ন-স্নিগ্ধ সাধু সংঘ।
*হক মোজাম্মেল রাজু-সেক্টর-১৩
*সরকার সজীব -সেক্টর -১৩
*আর,এইচ,রিগ্যান -সেক্টর -১৩
*শুভ ঘোষ-প্রধান,প্রজাপতি আর্ট স্কুল।
*এম,এস,আই,রমেল শহিদ যিশু -সংগীত শিল্পী।
*এস,আই,জনি-সাংস্কৃতিক ব্যাক্তিত্ব।
*শ্রী শিপন চন্দ্র -ষোল আনা বাঙালী।
*এস,এম,আসাদুজ্জামান ও অন্যান্য সব বন্ধুরা-💚

শিশুস্বর্গ পাঠশালার পক্ষ থেকে পাশে থাকার জন্য সব সাংগঠনিক বন্ধুরা,ইভেন্ট প্রচ্ছদ ডিসাইনার বন্ধু মীর মোসাদ্দেক আলী শান্ত ও সেক্টর-১৩ এর অন্যতম সদস্য আসল পন্যের লিটনভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা-🙏

শিশুস্বর্গ পাঠশালা শুধু শিশুদের পাঠদান কার্যক্রমেই সীমাবদ্ধ না!পাশাপাশি প্রত্যেক শিশুর পারিবারিক নৈতিক ও আর্থসামাজিক বর্...
17/01/2023

শিশুস্বর্গ পাঠশালা শুধু শিশুদের পাঠদান কার্যক্রমেই সীমাবদ্ধ না!পাশাপাশি প্রত্যেক শিশুর পারিবারিক নৈতিক ও আর্থসামাজিক বর্তমান চলমান জীবন ও তার পারিপার্শ্বিক পরিবার গুলোর ব্যবহারিক আচার আচরণের বিষয়গুলোর একটি প্রাথমিক জরিপের আওতায় এনে পরবর্তীতে একটি রুটিন কাজ নিয়মিত চালিয়ে যায়।

প্রত্যেক শিশু তার পুরো সময়ের সর্বোচ্চ চার ঘন্টা তার পাঠশালা বা বিদ্যালয়ে অতিবাহিত করে!বিধায় তার ব্যবহারিক জীবনের অধিকাংশ সময় তার পরিবার, পরিজন ও পারিপার্শ্বিক অবস্হানরত পরিবার গুলোর সাথে কাটায়।তাই এই ক্ষেত্রে তার উপর পরিবেশ কুলে নেতিবাচক মনোভাব এর প্রভাবটাই বেশি বিস্তার করে।

আমরা শিশুস্বর্গ পরিবার পাঠদানের পাশাপাশি শিশুদের পরিবার জরিপের একটি নিয়মিত গৃহ পাঠশার কর্মসূচী আমাদের পাঠদান যোগে সংযুক্ত রেখেছি।প্রত্যেক কর্মরত শিক্ষক বা শিক্ষিকা সপ্তাহে অন্তত একবার পারিবারিক সরজমিন জরিপ চালাবেন।এতে করে শিক্ষক ও ছাত্র-ছাত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

আমাদের শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালার মেধাবী ছাত্রী হিসেবে শিক্ষক এর জরিপ বিবেচবা ও অভিবাবকদের দৃষ্টিতে "মিশু"" পিতা, মোঃ মনসুর এর বড় মেয়েকে নির্বাচন করা হয়েছে।যে সবচাইতে বেশি মনোযোগী ও নিয়মিত।যার মাঝে পাঠ্য বই এর অধিক কিছু শেখার প্রবনতা বেশি।

অন্যদিকে আহাম কবির খেলার দিকে একটু বেশিই মন!মানে পুরাই-কিসের লিখাপড়া?মানে যেমনটা আমি ছিলাম আর কি-😀-লেপ্টে থাকে সারাক্ষণ!একটু পর পর!আরে খুলে লও!ওরে নিলে ইনস্টেন্ট আরকজন হাত ধরে দাড়িয়ে,"আরেও এটৃটু লও"..ঠিকআছে নিলাম!আরেকদিকে দেখে দৌড়ে আসতেছে একজন..এহন হাত তো দুইটাই বন্ধুরা-😀-তাই আমার হাত সংখ্যায় বাড়িয়ে দাও তোমরা।

আহাম একটু দুষ্ট আর খেলায় ভালো,সমস্যা কি?ওরে যে কোনো খেলাধুলা বিষয়ক কিছুতে পারদর্শী করে গড়ে তুললেই হয়!সেটা তার জন্যে নেয়াটা অনেকে সহজতর ও আনন্দের হয়।

মোঃ মনসুরের পরিবারকে শিশুস্বর্গ ব্লাক ডায়মন্ড পরিবার ও আলিফামনি ছবি আকায় পারদর্শী মনোনীত হওয়ায় সিদ্দিক পরিবারকে শিশুস্বর্গ রেড ডায়মন্ড পরিবার হিসেবে আমার শিশুস্বর্গ নীলখাতায় নিবন্ধন করেছি।আমার বিবেচনায় ও দৃষ্টিতে এরাই ডায়মন্ড-🫡-শুধু একটু খাঁটি বাংলায় ঘষামাজার প্রয়োজন।
পুরস্কার টা তোমরা এসে হাতে তুলে দিও বন্ধুরা-🙏

শিশুস্বর্গ ডায়মন্ড পরিবারের পক্ষ থেকে আমি মিশু ও আলফা মনি জানাই বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালায় একটি ফুল নয়ত ফলের চারা রোপনের আমন্ত্রণ রইলো বন্ধুরা-🌱

শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালায় আজ আনুষ্ঠানিক শিক্ষাদান ও বিনোদন ক্লাস শুরু হয়েছে।স্থানীয় শিশু ও অভিভাবকদের সাড়া জাগানো উপস্...
09/01/2023

শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালায় আজ আনুষ্ঠানিক শিক্ষাদান ও বিনোদন ক্লাস শুরু হয়েছে।স্থানীয় শিশু ও অভিভাবকদের সাড়া জাগানো উপস্থিতিতে আমি সত্যিই খুব বিমোহিত।

প্রাথমিক পর্যায়ে আমরা পাহাড়ের পিঠে সিদ্দিকভাই এর বাড়ির উঠানে শিশুদের পাঠশালা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।পরবর্তীতে আবদুল্লাজিরি ডাইক্কাফাঁড়ি মসজিদ সংলগ্ন সিদ্দিক পাঠশালার কাঠামো পরিপূর্ণ সম্পন্ন হলে সেখানে নিয়মিত দিনে শিশুদের ও বয়স্কদের সান্ধ্যকালীন ক্লাস নেয়ার একটা কর্মসূচি হাতে নিয়েছি।

এই পর্যায়ে আমি ও সহকারী শিক্ষক হিসেবে প্রিয় ছোটোভাই লোকমান হাকিম পাঠশালার ছাত্র-ছাত্রীর নাম নিবন্ধন ও আনুষঙ্গিক বিষয়বস্তু জরিপ সংক্রান্ত কাজগুলো করে যাচ্ছেন।লেখাপড়ার পাশাপাশি বিনোদন স্বরূপ খেলাধুলার বিষয়টিও বিশেষ প্রাধান্য দেয়া হচ্ছে।

শিশুস্বর্গ পাঠশালার অধীনে এটা তৃতীয় পাঠশালা,যাহা বহু প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে পাহাড়ের কোলে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।যাহা এক পর্যায়ে শিশু আশ্রমের আওতায় আনা হবে।প্রিয় শিশুপ্রিয় বন্ধুদের অনুপ্রেরণা,সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত কাম্য-🙏

আসুন সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের পাশে থেকে ওদের জীবনকে আলোকিত করি-🗯️-শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালার শিশুদের পক্ষ থেকে প্রিয় বন্ধুদের প্রতি রইল একহ্রাস ভালোবাসা-👩‍❤️‍👨

মহান আল্লাহ এর অশেষ কৃপায় বান্দরবান জেলার লামা থানার  ফাঁসিয়াখালী মৌজার আব্দুল্লাজিরি গ্রামের পাহাড়ের বুকে ও পাহাড়ি জিরি...
11/12/2022

মহান আল্লাহ এর অশেষ কৃপায় বান্দরবান জেলার লামা থানার ফাঁসিয়াখালী মৌজার আব্দুল্লাজিরি গ্রামের পাহাড়ের বুকে ও পাহাড়ি জিরির পাশে শিশুস্বর্গ পাঠশালার তৃতীয় শাখা শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালা তার ঠিকানা পেল।যাহা নির্মাণের কাজ শুরু হয়েছে।
আলহামদুলিল্লাহ!

এই পাঠশালায় মুলতঃদিনে শিশুদের পাঠদান এবং রাতে নিরক্ষর বয়স্কদের পাঠদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।বন্চিত শিশুদের পাশাপাশি সান্ধ্যকালীন বয়স্কদের অক্ষর জ্ঞানের পাঠদান এই পাঠশালাতেই প্রথম,যা পরবর্তী পাঠশালা গুলোতেও প্রয়োজনে অনুসরণ করা হবে।শিক্ষাই যদি হয় জাতির মেরুদণ্ড!তাহলে কেন একটা শ্রেণি থাকবে শিক্ষা থেকে বন্চিত!

ডাইক্কাফারী জামে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআবু সিদ্দিকের নিবেদিত অনুদানে দেয়া জায়গায় আমরা আমাদের পাঠশালা স্থাপন করতে সমর্থ হয়েছি।তার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।যার সুবাদে পাঠশালার নামে তার নাম যুক্ত করেছি।ভবিষ্যতে জেলা পর্যায়ে নতুন পাঠশালা নির্মাণ করার ক্ষেত্রেও আমরা একই নিয়ম অনুসরণ করার একটা প্রয়াস ও ইচ্ছা প্রকাশ করি।কারন একটা সাধারণ জরিপে দেখা গেছে,অনেকের জায়গা আছে,ইচ্ছাও আছে অথচ প্রয়োজনীয় সহযোগিতার অভাবে সে এমন একটা ইচ্ছা পূরণে অক্ষম,সেই ক্ষেত্রে শিশুস্বর্গ পাঠশালা তাকে পূর্ণ সহযোগিতা করবে।

বহু প্রতিক্ষিত পাহাড়ের বুকে এমন একটি পাঠশালা নির্মাণ এর একটা স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে।যা পরবর্তীতে বন্চিত শিশুদের আবাসিক আশ্রমে রুপ নেবে!আপনাদের সবার দোয়া প্রত্যাশী-🙏🏾

শিশুস্বর্গ সিদ্দিক পাঠশালা নির্মাণ এ সহযাত্রী ও সহকারী ভাইদের বিশেষ করে সিদ্দিকভাই,ফাহিম,জিম,লোকমান,সাইফ ও স্কুল ছাত্র প্রিয় সিজান এর প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ-🙏🏾

বিঃদ্রঃ পাহাড়ের বুকে পাঠশালা প্রতিষ্ঠার পর আমরা নতুন বছরের শুরুতে মেহেরপুর দৌলতশাহ্ এর দরগাহ সংলগ্ন উনার নামে একটি নতুন পাঠশালা নির্মাণ করার উদ্যোগ হাতে নিয়েছি।বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া প্রত্যাশা করি-🙏🏾

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when শিশুস্বর্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শিশুস্বর্গ:

Shortcuts

Share

Category