নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া

  • Home
  • Bangladesh
  • Fulbaria
  • নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া

নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া Islam Is Our Deen

আলহামদুলিল্লাহ।​আমাদের দাওয়াতী ও তালীমি ইজতেমা-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর, ২০২৬ইং (বৃহস্পতি, শুক...
20/08/2026

আলহামদুলিল্লাহ।
​আমাদের দাওয়াতী ও তালীমি ইজতেমা-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর, ২০২৬ইং (বৃহস্পতি, শুক্র ও শনিবার)
#বিশেষ_অনুরোধ:
ইজতেমার দ্বীনি মেহনত ও সাধারণ মানুষের উপস্থিতি সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে উক্ত তারিখগুলোর (৫, ৬, ৭ নভেম্বর) আশেপাশে অন্য কোনো ওয়াজ মাহফিল বা দ্বীনি প্রোগ্রামের তারিখ নির্ধারণ না করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, ওলামায়ে কেরাম এবং আয়োজক কমিটির নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
​আল্লাহ তাআলা আমাদের এই ইজতেমাকে কবুল করুন এবং দ্বীনের এই মোবারক আয়োজনকে সফল করুন। আমীন।

নিবেদক,
মুফতি Anisur Rahman Talukder
চেয়ারম্যান,খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন
নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া

📌📌
16/08/2026

📌📌

11/08/2026

আলহামদুলিল্লাহ।
শাওন কুমার অজয় থেকে আব্দুর রহমান আল্লাহ ভাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন।
আগামীকাল ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ

06/08/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের নওমুসলিম বিভাগের জিম্মাদার মাওলানা Abdur Rakib সাব এর আম্মাজান ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

আলহামদুলিল্লাহআজ নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসায় অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে 'অভিভাব...
01/08/2026

আলহামদুলিল্লাহ
আজ নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসায় অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে 'অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
​আজকের এই বিশেষ আয়োজনে মাদরাসার সম্মানিত অভিভাবকগণ, শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সকল সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগীতায় ই আমাদের পথচলার মূল প্রেরণা।

​আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং শিক্ষার্থীদের দ্বীন ও দুনিয়ার সেরা আলোয় আলোকিত করার তাওফিক দান করুন। আমিন!

আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন
23/07/2026

আলহামদুলিল্লাহ।
আল্লাহ সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন

আলহামদুলিল্লাহ!
ঝালকাঠিতে ইসলাম গ্রহণ করলেন শেফালী দাস, নতুন নাম রাখলেন আমেনা বেগম

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা শেফালী দাস স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আদালতে এফিডেভিটের মাধ্যমে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং নিজের পছন্দে নতুন নাম রাখেন আমেনা বেগম।

জানা যায়, একই গ্রামের মুসলিম প্রতিবেশীদের জীবনাচরণ, ইসলামী সংস্কৃতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন। ইসলামী বই-পুস্তক অধ্যয়ন, স্রষ্টা সম্পর্কে গভীর চিন্তা-ভাবনা এবং সত্যের অনুসন্ধানের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, ইসলামই প্রকৃত সত্যের পথ।

এর আগে পারিবারিক নানা বিষয় বিবেচনায় তার স্বামী অপূর্ব দাস অপুও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নিজের নাম রাখেন আব্দুল্লাহ আল মুইন। এরপর তারা ইসলামী রীতি-নীতি অনুযায়ী পারিবারিক জীবনযাপন করে আসছিলেন। পরবর্তীতে আদালতে এফিডেভিটের মাধ্যমে শেফালী দাসও আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এফিডেভিটে আমেনা বেগম উল্লেখ করেন, প্রতিবেশী মুসলমানদের জীবনাচরণে আকৃষ্ট হয়ে তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন। গভীরভাবে চিন্তা-ভাবনা করে তিনি আল্লাহকে একমাত্র প্রভু, হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী এবং পবিত্র আল-কুরআনকে একমাত্র ঐশী গ্রন্থ হিসেবে আন্তরিকভাবে বিশ্বাস করেন। তিনি আরও স্পষ্টভাবে জানান, কেউ তাকে ইসলাম গ্রহণে বাধ্য করেনি; সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও নিজ ইচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করেছেন।

আল্লাহ তাআলা নওমুসলিম এই দম্পতিকে ঈমানের ওপর অটল রাখুন, ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং তাদের পরিবারকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন। 🤲

#আলহামদুলিল্লাহ #ইসলাম_গ্রহণ #নওমুসলিম #আমেনা_বেগম #আব্দুল্লাহ_আল_মুইন #ইসলামের_সৌন্দর্য #হেদায়াত #সত্যের_পথ #বাংলাদেশ

22/07/2026
দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন এবং দোয়া পরিচালনা করেছেন মুফতি Anisur Rahman Talukder সাহেব,...
19/07/2026

দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন এবং দোয়া পরিচালনা করেছেন মুফতি Anisur Rahman Talukder সাহেব, চেয়ারম্যান, খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন
​স্থান: কালাদহ দারুল হিকমা কওমি মাদরাসা।
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
#এডমিন_পোস্ট

Address

বগা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
Fulbaria

Telephone

+8801724463533

Website

Alerts

Be the first to know and let us send you an email when নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category