09/07/2025
কাল এসএসসি রেজাল্ট।
কেউ খুশি হবে, কেউ মন খারাপ করবে।
কেউ হয়তো জীবনের বড় সাফল্য পাবে,
আবার কেউ কাঁদবে—নিজেকে দোষ দেবে।
আমি শিক্ষক, আমি জানি—
এই একটা রেজাল্ট জীবনের সবকিছু না।
ভালো রেজাল্ট মানেই জীবন সফল নয়,
আর খারাপ রেজাল্ট মানেই জীবন ব্যর্থ—
এমনটা কখনই না।
📌 শিক্ষার্থীদের বলছি:
তোমরা চেষ্টা করেছো — এটাই তোমার সাহস।
রেজাল্ট যেমনই হোক, এটা তোমার শেষ না।
আল্লাহর ওপর ভরসা রেখো। আবার শুরু করো।
নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে বিশ্বাস করো।
📌 প্রিয় অভিভাবকগণ, দয়া করে শোনেন:
আপনার সন্তানের রেজাল্ট হয়তো আপনার প্রত্যাশা মতো হয়নি —
তাতে কি? সে কি অসফল? একদম না।
সে একজন মানুষ, তার আবেগ আছে, ভয় আছে, আশা আছে।
এই মুহূর্তে সে আপনাদের স্নেহ আর সাহস চায়।
তাকে তিরস্কার নয়, ভালোবাসা দিন।
তুলনা নয়, বোঝাপড়া দিন।
আপনার সন্তানের মানসিক অবস্থাটা আগে বোঝার চেষ্টা করুন।
সাফল্য একটা সময়সাপেক্ষ প্রক্রিয়া—
এটা আজ না হলেও কাল হতে পারে।
তাকে বোঝান — কীভাবে সে নিজেকে গড়তে পারে।
📍 আপনাদের একটুখানি বোঝাপড়া একটা জীবন বাঁচাতে পারে।
আর তুমি, হ্যাঁ তুমিই, যে এই লেখাটা পড়ছো—
নিজেকে কখনো শেষ করে দেওয়ার কথা ভাববে না।
এই সমাজ, এই পৃথিবী, তোমার পরিবার —
সবাই তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে।
রেজাল্ট একটা নম্বর — জীবন তার চেয়েও অনেক বেশি মূল্যবান।
আর প্রিয় শিক্ষার্থী,
রেজাল্ট কখনও তোমার স্বপ্নকে শেষ করে না।
নিজেকে শেষ করে দেওয়ার কথা কখনোই ভাববে না।
একটা পরীক্ষায় তুমি ব্যর্থ হতে পারো — কিন্তু জীবন মানে হাজারটা নতুন সুযোগ।
তুমি পারবে, ইনশাআল্লাহ।