দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ বাজার, ফুলবাড়ীয়া

  • Home
  • Bangladesh
  • Fulbaria
  • দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ বাজার, ফুলবাড়ীয়া

দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ বাজার, ফুলবাড়ীয়া দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় ( পীরগঞ্জ বাজার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ)-এর ফেসবুক পেইজ

দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ইং সালে স্থানীয় শিক্ষানুরাগী ও জনগোষ্ঠীর সহযোগিতায় জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। অজুপারাগায়ে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্নে যে সকল ব্যক্তিবর্গের চিন্তা,চেতনা,শারীরিক শ্রম ও আর্থিক অবদান রয়েছে তাদের মধ্যে মৃত ব্যক্তি আলহাজ্ব নরিতুল্যা তাকুকদার,মৃত নৈমদ্দিন মণ্ডল,মৃত ডাঃ এম. এ সোবহান,মৃত আলহাজ্ব তফিজ উদ্দিন মাস্টার,মৃত নৈমদ্দিন সরকার,সাবেক চেয়ারম্যান লাল মামুদ,মৃত আইন উদ্দিন মীর,মৃত সুরত চন্দ্র নন্দি এবং জিবিতদের মধ্যে আলহাজ্ব মীর মোঃ জুবেদ আলী মাস্টার,আলহাজ্ব শামছুদ্দিন সরকার,আলহাজ্ব মৌলভি খলিলুর রহমান,মোঃ মফিজ উদ্দিন সরকার,আলহাজ্ব মোঃ আঃ ছালাম,মোঃ আলাউদ্দিন সরকার,মোঃ আঃ রাজ্জাক ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে স্মরণীয়।এছাড়াও বিদ্যালয়ের গোড়া পত্তনে অত্র এলাকার সকল জনসাধারনের অবদান বিশেষভাবে স্মরণীয়। ০১/০১/১৯৭০ইং সনে প্রতিষ্ঠা লাভ করিলেও দীর্ঘ ৩১/১২/১৯৯৫ইং সন পর্যন্ত নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়। অন্য দিকে ১৯৮০ইং এবং ১৯৮২ইং সনে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হবার উপক্রম হলে অত্র এলাকার তৎকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র সমাজের সমন্ময়ে গঠিত নবজাগরন ছাত্র সংঘের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহায়তায় ১৯৮২ইং সনে বিদ্যালয়টির কার্যক্রম নবউদ্যমে পুনরায় চালু করা হয়। এই নবজাগরনে ছত্র সংঘের নেতৃত্ব দেন জনাব মোঃ নজরুল ইসলাম মাস্টার, জনাব মোঃ আবুল হোসেন তালুকদার,জনাব মোঃ আকরাম হোসেন ,জনাব মোঃ আঃ বারেক,জনাব মোঃ আঃ রহমান,জনাব মোঃ মোখলেছুর রহমান মাস্টার,জনাব ডাঃ হোসেন আলী আকন্দ এবং বর্তমানে বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক। ০১/০১/১৯৭৪ইং সনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয়টি নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে ০১/০১/১৯৯৬ইং সন হইতে নমব শ্রেণী খোলার অনুমতি পায় এবং ০১/০১/১৯৯৮ইং সন হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন সাহেবের অক্লান্ত প্রচেষ্ঠায় ০১/০১/২০০০ইং সন হইতে নিন্মমাধ্যমিক বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরসহ সাড়ে সতের লক্ষ টাকার একটি ফ্যাসিলিটিস বিল্ডিং নির্মিত হয়। তাছাড়া মাননীয় জাতীয় সংসদ সদস্য আধুনিক শিক্ষা উপকরন সরবরাহ এবং অবকাঠামোর উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন। প্রতিষ্ঠাকাল হইতে মরহুম আঃ ছালাম, মৃত সুমন্দ্র প্রধান এবং জীবতগনের মধ্যে জনাব মোঃ ইব্রাহিম খলিল (সুরুজ মাস্টার),জনাব মোঃ সাইফুল মালেক, বাবু অনিমেষ দে, জনাব মোঃ মোকছেদ আলী বিভিন্ন সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বিদ্যালয় উন্নয়নে বহু অবদান রেখে গেছেন। নাম না জানা আরও অনেক ব্যক্তিবর্গের পরিশ্রমের ফসল আজকের এই বিদ্যালয় শিক্ষার আলো বিস্তারে কালের স্বাক্ষর বহন করে আসছে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ বাজার, ফুলবাড়ীয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category