কারিগরি আইসিটি বাংলাদেশ - Technical ICT Bangladesh

কারিগরি আইসিটি বাংলাদেশ - Technical ICT Bangladesh

Share

কারিগরি আইসিটি বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র সরকার অনুমোদিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

07/01/2025

আসুন আমরা কারিগরি দক্ষতা বাড়াই, নিজের দেশকে পরিবর্তন করি।

03/01/2025

আসুন আমরা স্কিল রিলেটেড কাজ শিখে আমাদের স্কিল ইনক্রিজ করি।
এতে ব্যক্তিগত ভাবে এবং সামগ্রিক ভাবে দেশকে উন্নয়নের দার প্রান্তে নিয়ে যেতে সহযোগীতা করা হবে।

21/06/2021

কম্পিউটার প্রশিক্ষণ পাচ্ছে কওমী মাদরাসার শিক্ষার্থীরা।
প্রকল্প বার্ডের, এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম।

26/02/2021

“ অফিস ব্যবস্থাপনা” প্রশিক্ষণ কোর্স
======================
অফিস পরিচালনার জন্য কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
কোর্সের মেয়াদ: ২৮-০২-২০২১ হতে ০৪-০৩-২০২১ খ্রিঃ পর্যন্ত (০৫ দিন)
কোর্সের উদ্দেশ্য :
অফিস ব্যবস্থাপনা যে কোন প্রতিষ্ঠানের একটি অপরিহার্য অংশ। উন্নত অফিস ব্যবস্থাপনার মাধ্যমেই দাপ্তরিক এবং উৎপাদনমূলক কাজের সমম্বয় সাধন করে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি করা এবং ইপ্সিত লক্ষ্য অর্জন করা সম্ভব। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ অফিস ব্যবস্থাপনার নীতি ও বিভিন্ন কলা কৌশলের উপর তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে নিজ নিজ প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনায় সক্ষম হবেন।
কোর্সের মাধ্যম:
কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে স্কিটির প্রশিক্ষণ রুমে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের স্বশরীরে ক্লাশ করার সুযোগ দেওয়া হবে এবং নির্বাচিত অন্যান্য প্রার্থীগণ Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাশ করার সুযোগ পাবেন। কোর্স ফি জমা দানের পর Zoom ও পাসওয়ার্ড দেওয়া হবে।
কোর্সের বিষয়:
¬ অফিসের কার্যাবলী
¬ অফিস সংগঠন ও ব্যবস্থাপনা
¬ অফিস ম্যানুয়েল, অফিস শৃঙ্খলা
¬ কর্মী নির্বাচন ও পদোন্নতি
¬ ফাইলিং ও রেকর্ড ব্যবস্থাপনা
¬ অফিসের অবস্থান ও বিন্যাস
¬ অফিস বাজেট,
¬ নোট ও পত্র লিখন,
¬ মালামাল ক্রয় পদ্ধতি,
¬ অফিস তত্ত্বাবধান
¬ সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইত্যাদি।
ঋণ সহায়তা:
সফলভাবে কোর্স সমাপ্তির পর সনদপত্র বিতরণ এবং সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি পাস। আবেদনের জন্য সর্বশেষ শিক্ষাগত সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১ কপি ছবি লাগবে।
কোর্স ফি:
স্বশরীরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা।
আবেদনের নিয়ম:
সরাসরি স্কিটিতে এসে অথবা নিচের বিকাশ নম্বরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে।
বিকাশ নম্বর: ০১৬৭২-৪৬৮০৩০
আবেদনের শেষ তারিখ:
২৮ ফেব্রুয়ারী’২০২১ খ্রিঃ , সকাল ১০টা (আসন সংখ্যা ও যোগ্যতা সাপেক্ষে)। একই তারিখে প্রশিক্ষণ শুরু হবে।
ক্লাশ শুরু: ২৮-০২-২০২১ খ্রিঃ সকাল ১০ টা।
যোগাযোগ (সকাল ৯-বিকাল ৫টা):
মোঃ মুনতাসির মামুন, কোর্স পরিচালক
০১৬৭২-৪৬৮০৩০, ৪৮৯৬৪০৯৬ (অ)
মোঃ আবদুল হক চৌধুরী, কোর্স সমন্বয়কারী
০১৭৭৯-৩৫৬৭৭৩, ০১৭১৬-৮৬৭৩৪৪
আবাসন:
ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।
সফলভাবে কোর্স সমাপ্তিতে সরকারি সনদপত্র প্রদান করা হবে।

18/02/2021

অনলাইনে প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি [NACTAR - CISCO Networking Academy]

রেজিঃ লিংকঃ https://nactar.org/sc/index.php

22/01/2021
Photos from কারিগরি আইসিটি বাংলাদেশ - Technical ICT Bangladesh's post 19/01/2021
19/01/2021

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত বলে মনে করেন কি?
১. হ্যাঁ
২. না

11/01/2021

২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় লটারীর মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফল প্রকাশ-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৩৯০ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ১৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। উক্ত প্রক্রিয়ায় দেশব্যাপী সরকারি বিদ্যালয়সমূহ হতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মোট ৭৭,১৪০ টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। উক্ত শূন্য আসনের বিপরীতে ৫,৭৪,৯২৯ টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদন সমূহ হতে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বন্টন কার্যক্রমে এবছর প্রথম ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।
উল্লেখ্য যে, লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি স্কুল ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়। নীতিমালা অনুযায়ী, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সকল কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে “Software” এর মাধ্যমে Random পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের নির্বাচন করা হয়েছে । উক্ত ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ায় মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন কার্যক্রমে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে Live রেজাল্ট প্রকাশের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালায়ের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাঃ দীপু মনি এম.পি., বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালায়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি., মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাহাব উদ্দিন সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
অদ্য বিকাল ৫.০০ ঘটিকা থেকে http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে।

Want your school to be the top-listed School/college in Fulbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


78/3 Swamibag Road, Dayagonj Mor, Dhaka
Fulbaria
1100

Opening Hours

Monday 10:00 - 06:00
Tuesday 10:00 - 06:00
Wednesday 10:00 - 06:00
Thursday 10:00 - 06:00
Saturday 10:00 - 06:00
Sunday 10:00 - 06:00