Neuron Nursing Admission Information

Neuron Nursing Admission Information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Neuron Nursing Admission Information, Education, রংপুর, Fulbaria.
(1)

নিউরন নার্সিং কোচিং বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুপরিচিত প্রতিষ্ঠান। শিক্ষার্থীদেরকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে। নিউরন নার্সিং কোচিং এর লক্ষ্য হলো নার্সিং শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করা। �নার্সিং (ডিপ্লোমা ও বিএসসি) ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে ভর্তি চলছে....
�নার্সিং(বিএসসি) কোর্সের জন্য ভর্তি যোগ্যতাঃ SSC এবং HSC উত্তীর্ণ হতে হবে। SSC ও HSC সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে তবে SSC ও HSC কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে হওয়া যাবে না। পাশাপাশি জীব বিজ্ঞানে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
�নার্সিং(ডিপ্লোমা) কোর্সের জন্য ভর্তি যোগ্যতাঃ SSC SSC ও HSC (pass)সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে তবে SSC ও HSC কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম থাকা যাবে না।
�ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
নিউরন special নার্সিং ভর্তি কোচিং“ রাজশাহী শাখা”
��মোবাইলঃ 01764567273
নার্সিং কোচিং করতে ফোন করুন �

17/09/2026
03/09/2026

পায়ুপথের ভিতরে প্রাকৃতিক ভাবে কোন তরল পিচ্ছিল পদার্থ থাকে না। তাই জোর করে কিছু ঢুকাতে চাইলেই রগ ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে।
শিশুদের নরম শরীর জখম হয়ে যায়। ফ্যাকাসে রক্ত শূন্য হয়ে উঠে নিয়মিত ধর্ষণে। মনমরা হয়ে উঠে বাচ্চারা। চাঞ্চল্য হারিয়ে প্রচণ্ড হতাশায় ভুগে।

সম্প্রতি সাভারের ঘটনায় এই মিলগুলো পাওয়া যায়। এর আগে বনশ্রীতে মাদ্রাসায় যেতে না চাইলে বাবা মা জোর করে পাঠায় ফলে দশ বছর বয়সে গলাতে ফাঁস দিয়ে আত্ম হত্যা করে শিশু। লাশের পায়ু পথে জখমের চিহ্ন পাওয়াতে ধামা চাপা দেওয়া বিষয়টি উন্মুক্ত হয়ে যায়।

সম্প্রতি রায়েরবাগের আরেকটি মাদ্রাসার বাথরুমে শিশুকে আত্মহত্যা করতে দেখি আমরা। তবে সব ঘটনা ছাপিয়ে গেছে সাভারের বিষয়টি। এখানে দুইজন নয়, পাঁচ জন নয় , সাত জন নয়। পাক্কা দশ জন ছাত্র শিক্ষক ধর্ষণ করেছে ২১ ফেব্রুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত। ভুক্তোভুগী - মাত্র সাত বছর বয়সের ছোট্ট শিশু।

বাসায় এসে প্রচণ্ড মনমরা পড়ে থাকে। কিন্তু বাবা মা বুঝতে পারে না। হয়তো বিভিন্ন ভাবে কনভিন্সড হয়ে তাকে এই জীবন্ত টর্চার সেলে পাঠায় যেখানে বার বার পায়ু ছিঁড়ে যৌনাঙ্গ প্রবেশ করায় দশ জন। এদের মধ্যে চারজন আবার শিক্ষক।

তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে ডাক্তারের কাছে আনলে দ্রুত হাসাপাতালে পাঠাতে বলেন চিকিৎসক।

যেই বয়সে মাঠ দপিয়ে খেলার কথা ছিল। মায়ের কোল জুড়ে থাকার কথা ছিল সেই বয়সেই হাসপাতালে চিকিৎসারত। প্রচণ্ড হতাশ। কি দোষ ছিল সাত বছরের শিশুটার?
মাদ্রাসার চার দেয়ালে বন্দী (বাবা -মা, ভাইবোন ও প্রশাসনের চোখের বাহিরে) চেপে ধরে ধর্ষণ করে চলল শিক্ষক সহ। কি নির্মম।

নিজের ছেলের দিকে তাকিয়ে কল্পনা করতেই গা শিউরে উঠে যে সে ব্যাথায় নীল হয়ে আছে - এমতাবস্থায় তাকে চেপে ধরে একের পর এক প্রাপ্ত বয়স্ক পুরুষ ধর্ষণ করছে। শিশুর কান্না ভরা চিৎকারে মুখ চেপে ধরছে যেন শব্দ দূরে না যায়। আর রক্ত মাখা পায়ু পথে চলছে ধর্ষণ।

মোহাইমিন পাটোয়ারীর ওয়াল থেকে।

Golam moularony

২৫ বছর পর ফাইনাল প্রফ পাশ করে ডাক্তার হলেন ঢাকা মেডিকেল কলেজের K-53 ব্যাচের স্টুডেন্ট মুহাম্মদ হাবিবুল্লাহ। দীর্ঘদিন অসু...
02/09/2026

২৫ বছর পর ফাইনাল প্রফ পাশ করে ডাক্তার হলেন ঢাকা মেডিকেল কলেজের K-53 ব্যাচের স্টুডেন্ট মুহাম্মদ হাবিবুল্লাহ। দীর্ঘদিন অসুস্থতার কারণে প্রফ না দিতে পারলেও তিনি হার মানেন নি।
তিনি ১৯৯৫-৯৬ সেশনের স্টুডেন্ট ছিলেন।এদিকে তার সাথে যারা এবার প্রফ দিল,সেই জুনিয়রদের কারোর জন্মই তখনও হয়নি।২০০২ সালে প্রফে বসার কথা ছিল ওনার।কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে উঠলো না!এরপর দীর্ঘ বিরতি!অবশেষে ২০২৩ সালে তিনি আবার পড়ালেখায় ব্যাক করলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এই ২১ বছর অনিয়মিত থাকায় তার পরীক্ষার ফি দাঁড়ালো প্রায় ২ লক্ষ টাকা!কিন্তু তার অদম্য মানসিকতা আর দৃঢ় সংকল্পের কারণেই হয়তো নানা সোর্স থেকে সেটাও ম্যানেজ হয়ে গেল।উনার ব্যাচমেট অনেকেই তখন বড় বড় ডাক্তার,কেউ কেউ তো প্রফেসর ও হয়ে গেছেন।তারাও সাহায্য করলেন।হাবিব ভাই আবার শুরু করলেন।যা এক কথায় অসম্ভব,সেই যাত্রায় এক নির্ভীক যোদ্ধা হিসেবে নেমে গেলেন।

জীবনযুদ্ধে আমরা কেউ জিতি,কেউ হারি,হারলে ছেড়ে দেই।কিন্তু হাবিব ভাইয়েরা ছাড়েন না,ধরে থাকেন।তাই হয়তো এই হাবিব ভাইয়েরাই ইতিহাস লিখেন। এখন তিনি "ডাক্তার মুহম্মদ হাবিবুল্লাহ" ।

🚨 অপেক্ষার প্রহর শেষ! কাল থেকেই শুরু হচ্ছে অনলাইন ব্যাচের মূল ক্লাস! 🚨​নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা গাইডলাইন নিয়ে আপনার...
31/08/2026

🚨 অপেক্ষার প্রহর শেষ! কাল থেকেই শুরু হচ্ছে অনলাইন ব্যাচের মূল ক্লাস! 🚨

​নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা গাইডলাইন নিয়ে আপনার স্বপ্নপূরণের যাত্রায় নিউরন নার্সিং কোচিং থাকছে আপনার পাশে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে নিজেকে প্রস্তুত করুন শতভাগ নিখুঁতভাবে।

​📅 ক্লাস শুরুর তারিখ: ০১/০৯/২০২৬ (মঙ্গলবার)
👨‍🏫 ক্লাস নিচ্ছেন: সেলিম স্যার
📚 বিষয়: বাংলা

​🎯 আমাদের কোর্সের বিশেষ সুবিধা:
🔹 ফেসবুক প্রাইভেট গ্রুপে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস
🔹 ক্লাস মিস হলেও অ্যাপে রেকর্ড দেখার সুবিধা
🔹 অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও সমাধান
🔹 নিয়মিত পরীক্ষা ও মডেল টেস্ট
🔹 পারফরমেন্স এনালাইসিস রিপোর্ট
🔹 অভিজ্ঞ স্যারদের সার্বক্ষণিক সেরা গাইডলাইন

​💰 কোর্স ফি:
​বিএসসি কোর্স ফিঃ ৫০০০ টাকা।
ডিপ্লোমা কোর্স ফিঃ ৪৫০০ টাকা।

​📍 ঠিকানা: চন্দিপুর কদমতলা মোড়, রাজপাড়া থানার পাশে, রাজশাহী।

📞 যোগাযোগ/ভর্তির জন্য কল করুন: 01716728843

​🔥 কালকের ক্লাসে জয়েন করতে আজই আপনার সিট কনফার্ম করুন!

31/08/2026

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি বিভিন্ন পেশার মানুষের বেতনের প্রতিও সরকারের সুনজর দেওয়া উচিৎ।

27/08/2026

সামান্য একটা কারণে চিৎকার করে ফেললেন। তরকারিতে নুন একটু কম হয়েছিল বলে।

এটা নতুন কিছু না। গত কয়েক মাস ধরেই এমন হচ্ছিল। ৩৪ বছর বয়সী নাজমা আক্তার, স্বামী আর দুই সন্তান নিয়ে একসময় বেশ সুখী সংসার ছিল তার। কিন্তু আজকাল সামান্য কারণেই রেগে যান, চিৎকার করেন, তুচ্ছ ব্যাপারেও ঝগড়া বেঁধে যায়।

শাশুড়ি বলেন, "বউয়ের মেজাজ দিন দিন উগ্র হয়ে যাচ্ছে।" স্বামী ভাবেন সংসারের চাপে এমন হচ্ছে। প্রতিবেশীরা আড়ালে বলাবলি করেন, "মহিলার মাথায় বোধহয় একটু সমস্যা হয়েছে।"

কিন্তু কেউই একটা জিনিস খেয়াল করেননি, নাজমা আক্তার দিন দিন রোগা হয়ে যাচ্ছেন, অথচ খাওয়াদাওয়া আগের চেয়ে বেশিই করছেন। রাতে ঠিকমতো ঘুম হয় না। হাত দুটো মাঝেমাঝে একটু কাঁপে। গরম একদম সহ্য হয় না, ফ্যানের নিচে বসেও ঘামতে থাকেন। মাঝেমধ্যে হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে।

"যাক, এই বয়সে রো মহিলাদের ওজন বেড়ে যায়, আমাদের বউমা একটু স্লিম হচ্ছে, ভালোই তো।" "ওর মেজাজ তো আগে থেকেই একটু কড়া, বয়সের সাথে বেড়েছে হয়তো।"

কিন্তু এসবের পেছনে ছিল অন্য একটা কারণ, যেটা ঘরের কারো মাথায় ই আসে নি।

থাইরয়েড গ্রন্থি। গলার সামনে প্রজাপতির আকৃতির ছোট্ট একটা গ্রন্থি, যেটা শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। নাজমা আক্তারের থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে অনেক বেশি হরমোন তৈরি করা শুরু করেছিল, মেডিক্যাল ভাষায় যাকে বলে হাইপারথাইরয়েডিজম।

এই বাড়তি থাইরয়েড হরমোন শরীরের প্রতিটা কোষকে বাড়তি গতিতে কাজ করতে বাধ্য করে। হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হয়, শরীরের তাপ উৎপাদন বেড়ে যায়, ক্যালোরি পোড়ে দ্রুত গতিতে। তাই খাওয়া সত্ত্বেও ওজন কমে যায়। মস্তিষ্কেও এই হরমোনের প্রভাব পড়ে। স্নায়ুতন্ত্র সবসময় বাড়তি উত্তেজিত অবস্থায় থাকে, এড্রেনালিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বেড়ে যায়। ফলে খিটখিটে মেজাজ, সহজে রেগে যাওয়া, অস্থিরতা, দুশ্চিন্তা এগুলো দেখা দেয়। আর এগুলো হাইপারথাইরয়েডিজমের খুবই সাধারণ লক্ষণ। এটা কোনো "মন্দ স্বভাব" নয়।

এটা একটা হরমোনজনিত সমস্যা।

কিন্তু পরিবারের কেউ এটাকে অসুখ ভাবেননি। ভেবেছেন স্বভাবের দোষ, সংসারের চাপ, নয়তো বয়সের প্রভাব। ডাক্তার দেখানোর কথা কারো মাথাতেই আসেনি।

মাস ছয়েক পর, বাড়িতে একটা অনুষ্ঠান ঘিরে প্রচণ্ড দৌড়াদৌড়ি আর মানসিক চাপের মধ্য দিয়ে গেলেন নাজমা আক্তার। রাতে হঠাৎ প্রচণ্ড জ্বর উঠলো, বুক অস্বাভাবিক দ্রুত গতিতে ধড়ফড় করতে লাগলো। প্রলাপ বকতে শুরু করলেন, ঘামে ভিজে গেল পুরো শরীর।

পরিবার প্রথমে ভাবলো টাইফয়েড বা অন্য কোনো ইনফেকশন। হাসপাতালে নেওয়ার পথেই খিঁচুনি শুরু হলো।

ইমার্জেন্সি তে ডাক্তাররা যা শনাক্ত করলেন, তার নাম "থাইরয়েড স্টর্ম"।

হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে ভয়াবহ জটিলতা। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত হাইপারথাইরয়েডিজমের ওপর হঠাৎ শারীরিক বা মানসিক চাপ পড়লে (ইনফেকশন, সার্জারি, প্রচণ্ড টেনশন, প্রসব) এটা ঘটতে পারে।
প্রচণ্ড জ্বর, মিনিটে ১৪০ এর বেশি হার্টরেট, একসময় হার্টের রিদম নষ্ট হওয়া, এবং প্রলাপ থেকে শুরু করে কোমা পর্যন্ত গড়ায়।

আইসিইউতে নেওয়া হলো তাকে। বিটা-ব্লকার দিয়ে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, এন্টিথাইরয়েড ওষুধ দিয়ে নতুন হরমোন তৈরি বন্ধ করা, স্টেরয়েড, শরীর ঠাণ্ডা রাখার চেষ্টা। সবকিছুই করা হলো বাচানোর জন্য।

কিন্তু ততক্ষণে হৃদযন্ত্রের ওপর দিয়ে অনেক ধকল গেছে। হার্ট ফেইলিওর দেখা দিলো। (চিকিৎসা সত্ত্বেও থাইরয়েড স্টর্মে মৃত্যুর ঝুঁকি প্রায় ১০-৩০%)

চারদিন আইসিইউতে লড়াই করার পর, নাজমা আক্তার আর ফিরে এলেন না।

চিকিৎসক পরে পরিবারকে বললেন, "ছয় মাস আগে যখন মেজাজ পরিবর্তন আর ওজন কমা শুরু হয়েছিল, তখনই যদি একটা থাইরয়েড টেস্ট করানো হতো, এই পরিণতি সহজেই এড়ানো যেত।"

বাংলাদেশের অসংখ্য পরিবারে "মেজাজ গরম" কে স্রেফ স্বভাবের দোষ ভেবে বছরের পর বছর উপেক্ষা করা হয়.. বিশেষত নারীদের ক্ষেত্রে, যাদের হঠাৎ মানসিক পরিবর্তনকে অনেক সময় সংসারের পলিটিক্স বা "মহিলা মানুষ, মুড সুইং তো হবেই" বলে হালকাভাবে নেওয়া হয়।

তাই মনে রাখবেন যদি কারো খিটখিটে মেজাজের সাথে যদি এই লক্ষণগুলোও দেখেন
- খাওয়া বাড়া সত্ত্বেও ওজন কমে যাওয়া
- গরম সহ্য না হওয়া, অতিরিক্ত ঘাম
- বুক ধড়ফড় করা
- হাত কাঁপা
- ঘুম কম হওয়া, ভেতরে ভেতরে অস্থির লাগা
- গলার সামনের দিকটা একটু ফুলে যাওয়া

তাহলে এটাকে শুধু "মেজাজ" বলে উড়িয়ে দেবেন না। একজন ডাক্তার দেখান, একটা সাধারণ থাইরয়েড ফাংশন টেস্ট (TSH, FT3, FT4) করান। সময়মতো ধরা পড়লে হাইপারথাইরয়েডিজম সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ।

আল্লাহ আমাদের এবং আমাদের প্রিয়জনদের হেফাজত করুন। সবাই সচেতন হোন, সুস্থ থাকুন।

- শাহরিয়ার আবদুল্লাহ, MBBS Final Year

25/08/2026

রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রাণ হারিয়েছেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আগামী চক্রবর্তী। পুলিশের তথ্য অনুযায়ী, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনার পর ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত দুই নারীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে রংপুর মেডিকেল কলেজের মর্গের ডোমের দেওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডোমের দাবি, তাঁর মায়ের শরীরেও ধর্ষণের আলামত ও বীর্যের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি ভ্যাজাইনা ও বীর্যের নমুনা সংরক্ষণের নির্দেশ দেন।
পুলিশের বক্তব্য ও ডোমের দেওয়া তথ্যের এমন ভিন্নতায় ঘটনাটির নেপথ্যে আসলে কী ঘটেছিল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি সত্যিই এই পরিবারের চারজনের মৃত্যুর নেপথ্যে পুলিশের প্রাথমিক বক্তব্যের বাইরে ভিন্ন কোনো ঘটনা রয়েছে?

নিউরন রংপুর বীকন মোড়,শাপলা চত্বর শাখায়...৩০০০/- ছাড়ে! আবাসিক সুবিধাসহ অফলাইন ও অনলাইনে ভর্তি চলছে.....!!    সরাসরি রাজশ...
23/08/2026

নিউরন রংপুর বীকন মোড়,শাপলা চত্বর শাখায়...৩০০০/- ছাড়ে! আবাসিক সুবিধাসহ অফলাইন ও অনলাইনে ভর্তি চলছে.....!!

সরাসরি রাজশাহী থেকে সাইফুল স্যার দ্বারা পরিচালিত...নিউরন নার্সিং ভর্তি কোচিং রংপুর,বিকন মোড়,শাপলা চত্বর শাখায় (2026-27 সেশনে)
☞বিএসসি ইন নার্সিং
☞ডিপ্লোমা ইন নার্সিং
☞ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
কোর্সে ভর্তি চলছে...

☞ নিউরন পরিচালিত আবাসিকে সিট বুকিং করতে হলে খুব শীগ্রই করতে হবে। পরে আসলে সিট পাবা না।
☞ নিউরন নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দিচ্ছি সম্পূর্ণ আবাসিক হোস্টেল সুবিধা, যেখানে একজন শিক্ষার্থী ২৪ ঘণ্টাই আমাদের তত্ত্বাবধানে তার দৈনন্দিন রুটিন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

☞ সরাসরি অফিসে এসে কিংবা বিকাশ,নগদে পেমেন্ট করে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

◆ কোর্স ফি :
* বিএসসি ইন নার্সিং= ১৮০০০/-
* ডিপ্লোমা ইন নার্সিং= ১৬০০০/-
* ডিপ্লোমা ইন মিডওয়াইফারি = ১৬০০০/-

রংপুর বীকন মোড়,শাপলা চত্বর শাখার ভর্তি অফিস ও ক্যাম্পাস : বীকন মোড় (আদর্শ স্কুলের পাশে),
শাপলা চত্ত্বর, রংপুর।

ফোন: 01774453800,01719422117

(প্রতারণা এড়াতে রাজশাহী থেকে পরিচালিত নিউরনের লোগো এবং পরিচালক সাইফুল স্যারের ছবি দেখে ভর্তি হবেন।)

Address

রংপুর
Fulbaria
5400

Alerts

Be the first to know and let us send you an email when Neuron Nursing Admission Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Neuron Nursing Admission Information:

Shortcuts

Share

Category