25/04/2024
বিসিএস এক্সামের দিন পালন করতে পারেন এমন কিছু টিপ্সঃ
১) প্রার্থনাঃ ভোরে/ সকালে স্রষ্টার কাছে নামায/ প্রার্থনা করতে ভুলবেন না। স্রষ্টা আপনার জন্য কল্যাণকর মনে করলে তবেই এই চাকরিটি পাবেন।
২) সময়ঃ পরীক্ষা ১০টা থেকে শুরু হলেও ৯.৩০ এর মাঝেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এটা স্ট্রিক্টলি মানা হয়। কারো সেন্টার দূরে হলে কাছাকাছি গিয়ে থাকুন যেন মিস না হয়ে যায়। একটু লেট করে গেলে ঢুকতে না দিলে সেটা সম্পূর্ণ আপনার লায়াবিলিটি।
৩) ঘুমঃ এক্সামের আগের রাতে ঘুম আসতে চায়না উত্তেজনায়। এটা স্বাভাবিক। তবু কমপক্ষে ৬ঘন্টা ঘুমের চেষ্টা করতে হবে। যত ভাল ঘুম ততো স্ট্যাবল লাগবে নিজেকে।
৪) কফি/ চা, গ্লুকোজ পানি, ক্যান্ডিঃ এক্সাম সেন্টারে ঢোকার আগে কড়া কফি বা চা খেতে পারেন। অনেক সতেজ লাগবে। অনেক সময় এক্সাম হলে ব্রেন কাজ করে না। গ্লুকোজ গোলানো পানির বোতল সাথে রাখতে পারেন। ঢাকনা ভালোমত লাগিয়ে রাখবেন নয়তো ওএমআর ভিজে গেলে শেষ। সাথে ক্যান্ডি রাখতে পারেন, ঘন্টাখানেক পর খেলে ভালো লাগবে।
আমার জানা মতে পানির বোতল বেশিরভাগ সেন্টারেই এলাউ করে, অল্প কিছু সেন্টার ঝামেলা করে।
৫) কি কি সঙ্গে নিতে পারবেনঃ এডমিট কার্ড, কলম, পেনসিল, টাকাপয়সা, অধিকাংশ ক্ষেত্রে পানির বোতল ও চকলেট। স্বচ্ছ ফাইলও এলাউ করে না অনেক সেন্টারে। মোবাইলের ব্যাপারে সাবধান হোন, স্ট্রিক্টলি প্রহিবিটেড।
৬) কলমঃ ম্যাটাডোর রেডিয়েন্ট, উডমার্ক, এনভয়, আইটিন, পেনটোনিক এসব কলম ব্যবহার করতে পারেন। গোল করতে কম সময় লাগবে। দুইটা কলম নেবেন অন্তত।
৭) ওএমআরঃ এখন ওএমআরে সেট কোড পূরণ করাই থাকে। সাবধানে রেজি নং, সেন্টার পূরণ করবেন, নিজের নাম লিখবেন৷ সিগনেচার দেবেন এপ্লিকেন্ট কপিতে যে সাইন আপলোড দেয়া আছে সেটাই। আলাদাভাবে হাজিরা খাতা থাকে, সেটাতে সাইন দেবেন, নয়তো অনুপস্থিত দেখাবে। ওএমআর পূরণে ১৫ মিনিট পাবেন, ভুল করা যাবে না। ভুল করলে আলাদা ওএমআর দিতে চাননা শিক্ষকরা।
৮) রাফঃ রাফ করতে পেন্সিল ইউজ করতে পারেন। এডমিট কার্ড ও প্রশ্নে রাফ করবেন। কোনো সেন্টারে রাফ করতে বাঁধা দিলে সবাই মিলে প্রতিবাদ করবেন। রাফ করা এলাউড।
৯) চিহ্ন দিয়ে রাখাঃ যেসব প্রশ্ন পারছেন না, গোল দাগ দিয়ে দিয়ে যাবেন। পারা প্রশ্ন গুলো শেষ করে আবার গোলগুলোয় ফেরত আসবেন। কঠিন প্রশ্নে পড়ে থাকবেন না, প্রসেস জানা থাকলেও ছেড়ে দেবেন, শেষে সময় থাকলে হাত দেবেন।
১০) ম্যাথ করবেন কখনঃ খুব দ্রুত জিকে বাংলা ইংরেজি ইত্যাদি পূরণ করে শেষ আধাঘন্টা ধীরেসুস্থে ম্যাথ ও মেন্টাল এবিলিটি দাগাবেন। আগেই ম্যাথ করলে মাথা গরম হতে পারে। তখন সহজ প্রশ্ন কঠিন লাগবে। ভুলে যাবেন।
১১) সহজ প্রশ্নে বেশি দাগানোর চেষ্টা করবেন। অন্তত ১৫৫+ দাগানো উচিত বলে মনে করি। কঠিন প্রশ্নে ১৪০+ দাগানোর চেষ্টা করবেন। তবে আপনাকে বুঝতে হবে প্রশ্ন সহজ নাকি কঠিন!
১২) ওএমআর গোল করার সময় সাবধানী হোন। ক এর জায়গায় খ, ঘ এর জায়গায় গ পূরণ করলে ১.৫ নম্বর লস!
১৩) আশপাশের মানুষের সাথে খাতির করার দরকার নাই। নয়তো এক্সামে বেশ জ্বালাতনের শিকার হবেন। নিজের চেষ্টায় যতটা পারবেন এক্সাম দেবেন। ৪৪তম প্রিলিমিনারির পরে পিএসসি কড়া গার্ডের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না।
শুভকামনা থাকলো। আশা করি প্রিলিমিনারি পাস করে রিটেনের টিকিট পাবেন 🥰
মারুফুল আনাম রঙ্গন
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (সুপারিশপ্রাপ্ত)
৪৩তম বিসিএস