DSNOC

DSNOC

Share

Dhaka South Network Owner's Community (DSNOC) is a forum of computer professionals working in severa

Photos from DSNOC's post 20/04/2024

আলহামদুলিল্লাহ,
আজ ২০ই এপ্রিল, ২০২৪ইং শনিবার ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর ২০২২-২০২৩ইং সনের বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে সকল সাধারন সদস্যদের উপস্থিতিতে আমাদের এই বার্ষিক সাধারন সভার কার্যক্রম পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকল সদস্যদের মাঝে কুশল বিনিময় করা হয়। একে একে বিভিন্ন সদস্যদের বার্ষিক সাধারন সভার আলোচ্য বিষয়াদি নিয়ে প্রশ্নপর্ব রাখা এবং সুষ্ঠু আলোচনার মাধ্যমে উত্তর ও সমাধান শেয়ার করা হয়।

সবাইকে আমাদের DSNOC এর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই বার্ষিক সাধারন সভায় অংশগ্রহন করে সফল করার জন্য। আরোও ধন্যবাদ জানাই আমাদের DSNOC এর সকল ইসি সদস্যবৃন্দদের তাদের অক্লান্ত পরিশ্রম ও সকল ধরনের সহযোগীতার জন্য।

- আমিন

Photos from DSNOC's post 10/04/2023

আলহামদুলিল্লাহ, প্রতি বছরে মতোই গত ০৪ই এপ্রিল, ২০২৩ইং (১২ই রমজান, ১৪৪৪ হিজরী) মঙ্গলবার ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল - ২০২৩ইং আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক ভাই ও ISPAB এর ইসি সদস্যবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর মহাসচিব, জনাব নাজমুল করিম ভূঁঞা ভাই এবং CCOAB এর সভাপতি জনাব এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম ভাই ও CCOAB এর ইসি সদস্যবৃন্দ। সেই সাথে উপস্থিত ছিলেন আইটি ইন্ডাষ্ট্রি এর গন্যমান্য নেতৃবৃন্দ।

সবাইকে আমাদের DSNOC এর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য। আরোও ধন্যবাদ জানাই আমাদের DSNOC এর সকল ইসি সদস্যবৃন্দদের তাদের অক্লান্ত পরিশ্রম ও সকল ধরনের সহযোগীতার জন্য। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সকলের সিয়াম ও সকল ইবাদত কবুল করে নিন সকলে এই প্রার্থনা করি।
- আমিন

04/04/2023

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ দূর্ঘটনায় আমরা শোকাহত।
ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ভাইদের জানাই ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি এর পক্ষ থেকে গভীর সমবেদনা। মহান আল্লাহ তায়ালা সকলকে ধৈর্য ধারনে তৌফিক দিন।
- আমিন

05/02/2023

আলহামদুলিল্লাহ,
গতকাল তারিখ- ০৩/০২/২০২৩ইং, রোজ- শুক্রবার, সময়- সকাল ১০টা হতে Dhaka Power Distribution Company (DPDC) বংশাল এর তত্ত্বাবধায়নে, ডিস ক্যাবল ব্যবসায়ী ভাইদের ও Dhaka South Network Owner's Community (DSNOC) এর পক্ষ হতে পুরাতন ঢাকার বংশাল থানাধীন এর ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের সমন্বয়ে চাঁনখারপুল মেইনরোড হতে শুরু করে জেল গেইট পর্যন্ত এর সকল ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় বা ডেড ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত কাজের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন মোঃ আলম ভাই (একটিভ মাল্টিমিডিয়া), মোঃ রিয়ান রুকু ভাই (ক্যাসপার নেটওয়ার্ক), মোঃ সৌরভ ভাই (নূর কমিউনিকেশন), মোঃ গোলাম কিবরিয়া পলাশ ভাই (ভুইয়া টেলিকম), মোঃ রানা ভাই (থ্রী আর কমিউনিকেশন), মোঃ আরশাদ ভাই (এ ওয়ান ক্যাবল নেটওয়ার্ক) সহ আরোও অনেকে। :) :)

বিভিন্ন প্রতিষ্ঠান হতে যারা কর্মী প্রদান করে আমাদের এই কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি Internet Service Provider Association of Bangladesh (ISPAB) এর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ নাজমুল করিম ভুইয়া ভাইকে আমাদেরকে CSTF হতে জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই এর মতো দক্ষ ব্যক্তি দিয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করে সহযোগীতা করার জন্য।

Photos from DSNOC's post 04/02/2023

আলহামদুলিল্লাহ,
গতকাল তারিখ- ০৩/০২/২০২৩ইং, রোজ- শুক্রবার, সময়- সকাল ১০টা হতে Dhaka Power Distribution Company (DPDC) বংশাল এর তত্ত্বাবধায়নে, ডিস ক্যাবল ব্যবসায়ী ভাইদের ও Dhaka South Network Owner's Community (DSNOC) এর পক্ষ হতে পুরাতন ঢাকার বংশাল থানাধীন এর ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের সমন্বয়ে চাঁনখারপুল মেইনরোড হতে শুরু করে জেল গেইট পর্যন্ত এর সকল ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় বা ডেড ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত কাজের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন মোঃ আলম ভাই (একটিভ মাল্টিমিডিয়া), মোঃ রিয়ান রুকু ভাই (ক্যাসপার নেটওয়ার্ক), মোঃ সৌরভ ভাই (নূর কমিউনিকেশন), মোঃ গোলাম কিবরিয়া পলাশ ভাই (ভুইয়া টেলিকম), মোঃ রানা ভাই (থ্রী আর কমিউনিকেশন), মোঃ আরশাদ ভাই (এ ওয়ান ক্যাবল নেটওয়ার্ক) সহ আরোও অনেকে। :) :)

বিভিন্ন প্রতিষ্ঠান হতে যারা কর্মী প্রদান করে আমাদের এই কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি Internet Service Provider Association of Bangladesh (ISPAB) এর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ নাজমুল করিম ভুইয়া ভাইকে আমাদেরকে CSTF হতে জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই এর মতো দক্ষ ব্যক্তি দিয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করে সহযোগীতা করার জন্য।

15/12/2022

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💝💝

যাদের মহান আত্মত্যাগে, আমাদের এই স্বাধীনতা
মহান বিজয় দিবসে, সেই সব বীর শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা... ✍️✍️

Photos from DSNOC's post 20/11/2022

শহুরে ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দে মেতে উঠেছিল ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর পরিবার, কুয়াশা আর রৌদ্দুরের খেলায় ঢাকা থেকে অদূরে মাওয়া ঘাট প্রান্তে, মুন্সীগঞ্জের সাজানো এক ভুবনে। আর সেখানেই জমজমাট উৎসবের আয়োজন, বলছি ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর আয়োজনে গত বৃহস্পতিবার ১৭-১১-২০২২ইং তারিখে মুন্সীগঞ্জের "মাওয়া রিসোর্ট" এর আনন্দ ভ্রমণ পিকনিকের কথা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর মহাসচিব, জনাব নাজমুল করিম ভূঁঞা ভাই ও এছাড়াও উপস্থিত ছিলেন ISP ইন্ডাস্ট্রি এর আমন্ত্রিত অতিথিরা একই সাথে যেন মেতে উঠেছিলো প্রানের ফাল্গুনধারায়, ছিলো ছোট বাচ্চাদের মজার দৌড় প্রতিযোগিতার খেলা, ছিল বড়দের ফুটবল, মেয়েদের পিলোসহ রকমারী খেলা। আর খাওয়া দাওয়া তো ছিল বোনাস। তৃপ্তি ও আনন্দ নিয়েই যা সকলে উপভোগ করেছে। সাথে ছিলো সেলফি উৎসবও। তবে সবচেয়ে উপভোগ্য মুহূর্ত ছিলো বাচ্চাদের জন্য ম্যাজিশিয়ানের জাদু প্রদর্শন। সেই আনন্দ ভ্রমণের কিছু মুহূর্ত হয়ে গেলো এখানে ফ্রেম বন্দী। 💝💝

19/11/2022

DSNOC বা Dhaka South Network Owner's Community হচ্ছে, ইন্টারনেট ব্যবসার বা IT ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের একটি কমিউনিটি। Digital Bangladesh গড়ে তোলার লক্ষ্যে বা IT কাজের সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী যাদের মূল সেবা হচ্ছে ইন্টারনেট সেবা প্রদান (ISP), কম্পিউটার প্রশিক্ষণ (TSP), IT সম্পর্কিত পণ্য ক্রয়-বিক্রয় ইত্যাদি DSNOC এর সদস্য হতে পারবে। এক কথায়, DSNOC হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে IT সেবা প্রদান করেন এমন প্রতিষ্ঠানদের সম্মিলিত একটি কমিউনিটি। 🙂💖💖

#আমাদের_উদ্দেশ্যঃ
☑️ দলবদ্ধ হয়ে কাজ করা।
☑️ নিজেদের অভিজ্ঞতা অন্য সদস্যদের সাথে শেয়ার করা।
☑️ অনাকাঙ্খীত সৃষ্ট সমস্যা সমাধানে গবেষনা করা।
☑️ গ্রাহক পর্যায়ে সুশৃঙ্খলভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা।
☑️ গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা।
☑️ এক দেশ, এক রেট বাস্তবায়নে একত্রিত হওয়া।
☑️ সামাজিক সৌন্দর্য বজায় রেখে পরিকল্পিতভাবে ইন্টারনেট ক্যাবল গুছিয়ে রাখা।
☑️ বাংলাদেশকে Technology তে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা।
☑️ Digital Bangladesh গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া ।

আমাদের সদস্য হতে ভিজিট করুনঃ
https://dsnoc.org/registration/ 👈👈

যোগাযোগঃ
+৮৮০ ১৭৬৫৫১৪১৩৪
+৮৮০ ১৯১৮৮৬১০০০ 🙂

25/06/2022

"আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু"
নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু বাংলাদেরশের প্রত্যয়, শৌর্য এবং অগ্রযাত্রার প্রমান। ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনাকে ও পুরো দেশবাসীকে উদ্বোধনের শুভক্ষনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এ অর্জন দেশের সকলের। 💖💖

02/06/2022

ইন্টারনেট ব্যবসায়ী ভাই ও চাকুরীজীবীদের জন্য সুখবর!! 💖💖

মানব সম্পদ উন্নয়ন ও ইন্টারনেট কাজে কর্মদক্ষতা উন্নয়নের স্বার্থে Active Multimedia IT Institute এবং ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে "কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং" এর উপর এক বিশেষ প্রশিক্ষণ। কোর্স শেষে ১০০% চাকুরীর নিশ্চয়তা। 👈👈

আপনাদের মাঝে যারা দক্ষ কর্মীর অভাবে নিজেদের ব্যবসায়ের সুনাম ধরে রাখতে পারছেন না। আপনার প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কর্মীদের কর্ম দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণটি সুযোগ করে দিয়ে তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারেন। সেই সাথে চাকুরীজীবী ভাইয়েরাও এই প্রশিক্ষণে অংশগ্রহন করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। 🙂 🙂

প্রশিক্ষণের সুবিধাসমূহঃ
✍ প্রশিক্ষণ শেষে ১০০% চাকুরীর নিশ্চয়তা।
✍ নতুনদের জন্য ইন্টার্নশীপের সুযোগ ও ইন্টার্নশীপ চলাকালীন সময়ে ভাতা দেয়া হবে।
✍ শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ৫ম শ্রেণি। এছাড়া ডিপ্লোমা/সিএসসি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
✍ বেকার ও শিক্ষিত ভাই/বোনদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।
✍ পর্দাশীল মেয়েদের জন্য রয়েছে অফিসিয়াল অথবা কল সেন্টার এর কাজের সু-ব্যবস্থা।

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://rebrand.ly/SkillDev
প্রশিক্ষণ ফী মাত্র ৩,৫০০ টাকা। 🙂 🙂

আগ্রহী শিক্ষার্থীরা দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন
অথবা কল করে সরাসরি যোগাযোগ করুন
এই নম্বরেঃ ০১৯৭৭৯৬০৭৬০, ০১৯১১৯৬০৭৬০, ০১৫১১৯৬০৭৬২
আমাদের ঠিকানাঃ
একটিভ মাল্টিমিডিয়া আইটি ইনষ্টিটিউট
১২৮/এ, বংশাল রোড, বংশাল, ঢাকা-১০০০।

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://rebrand.ly/SkillDev 👈👈

Want your school to be the top-listed School/college in Fulbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Fulbaria
1211