03/07/2021
একটি গল্প বলি,
একদল নাবিক দূরদেশে বাণিজ্যের জন্য জাহাজে করে রওয়ানা হলো। তো পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজের গতি মন্থর হয়ে যায়।
অনেক চেষ্টার পরও জাহাজে থাকা কেউই তা সমাধান করতে পারলো না। বাধ্য হয়ে তারা কাছাকাছি একটি বন্দরে জাহাজ নোঙর করলো এবং একজন ইঞ্জিনিয়ারকে ডাকা হলো।
ইঞ্জিনিয়ার এসে ইঞ্জিনরুমে ৩০ মিনিট ধরে এটা সেটা দেখে দেখে শেষে পকেট থেকে একটি স্ক্রু-ড্রাইভার বের করলো এবং একটি ছোট্ট নাট টাইট করে দিলো।
জাহাজ পুনরায় স্টার্ট করা হলে দেখা গেলো সেই সমস্যাটি আর নেই। তো এখন, ইঞ্জিনিয়ারকে পারিশ্রমিক দেয়ার পালা। তাঁর পারিশ্রমিক জানতে চাওয়া হলো। ইঞ্জিনিয়ার বললেন, ১লক্ষ টাকা। সবাই বেশ অবাক হলো। কি বলে এসব! ছোট্ট একটি কাজ করে এতো টাকা পারিশ্রমিক!
জবাবে ইঞ্জিনিয়ার বললেন, এই স্ক্রু-ড্রাইভারটি ১০টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু, এই যে মাত্র ৩০ মিনিটে আমি সমস্যার সমাধান করে দিলাম, তা অর্জন করতে আমার ৩০ বছর লেগেছে। এই যে সময় ও সাধনার বিনিময়ে অভিজ্ঞতা, তার মূল্য ১ লক্ষ টাকা।
হ্যা। সত্যিই। অভিজ্ঞতার মূল্য অসীম। মূল্যবান সময়, অপরিশ্রান্ত সাধনার বিনিময়েই তো তা অর্জিত হয়।
বিদেশে উচ্চশিক্ষায় যেহেতু পরিসরটা অনেক বিস্তৃত, তাই চাইলেও একজন শিক্ষার্থীর পক্ষে সমস্ত প্রয়োজনীয় তথ্যাবলী একা জানা বা সে অনুযায়ী কাজ করা সম্ভবপর হয়ে ওঠেনা। সে শূন্যতা পূরণে আমাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারেন আপনিও...!
🏘 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀𝐃𝐄𝐒𝐇 𝐒𝐓𝐔𝐃𝐄𝐍𝐓 𝐂𝐎𝐍𝐒𝐔𝐋𝐓𝐀𝐍𝐂𝐘 (𝐁𝐒𝐂)
29/1/F (3rd Floor) Toynbee Circular Road
(Dainik Bangla Moor) Motijheel, Dhaka-1000
📧[email protected]
👉Mobile: 01711952149,46,48 & 01611020604-06
👉Phone 02 9571289 - 02 9571290
🕰 (10.00 AM - 9.00 PM). অনেক ধন্যবাদ!:D
😃 শুভ কামনা আপনার জন্য।
🚫 𝗖𝗢𝗩𝗜𝗗-𝟭𝟵
❌ জনসমাগম এড়িয়ে চলুন।