15/03/2023
আজ কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা " বিষয়ক শিক্ষক - শিক্ষার্থী - অভিভাবক ও ঊধ্বর্তন কর্তৃপক্ষের করণীয় শীর্ষক মত বিনিময় সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং শিক্ষকের বিদায় অনুষ্ঠান - ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন - জনাব হোসেন মোহাম্মদ আলমগীর,প্রধান শিক্ষক, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক - বিভীষন কুমার বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক - মোহাম্মদ আবু তৈয়ব, আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব খুরশেদ আলম, সাবেক সভাপতি - মাস্টার সামছুল হক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার শাহাদাত হোসেন সুমন,পিটিএ কমিটির পক্ষে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সহ সভাপতি - রসুল আহাম্মদ। এছাড়াও - স্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে -৪র্থ শ্রেণির- শিক্ষার্থী -সৃষ্টি দাশ রাই ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে - মাহিরা বিনতে সেলিম ( নুহা)। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - জনাব নাসির উদ্দিন আহমেদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার, ফেনী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, সোনাগাজী,মোঃ ওয়াহিদুর রহমান ও সাইফুল ইসলাম সাইফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দ্বয়। বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক - জনাব মোঃ আবু ইউছুপ কে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানান অত্রবিদ্যালের কর্মরত সহকারী শিক্ষক - শিক্ষিকা বৃন্দ। এই বিদ্যালয়ের ১০ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী কে রজনীগন্ধা স্টিক ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে - জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় - গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সকাল ১১ টা থেকে অনুষ্ঠানের শেষ অবধি - বিদ্যালয় প্রাঙ্গন - অসংখ্য অভিভাবক, ছাত্র ছাত্রী, এস এম সির সদস্যদের উপস্থিতিতে মুখরিত ছিলো। বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ছাড়াও - অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ১ম - ৫ম শ্রেণির ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।