15/03/2024
অনন্ত আম্বানি, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। বলা হচ্ছে অনন্ত'র বিয়ে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল বিয়ে। অনন্ত যে বাড়িতে থাকেন সেটা ২৪ তলা, সেখানে কাজের লোকই হাজারের উপর। যে ঘড়িটা হাতে দেন তার দাম ১৮ কোটি টাকা। খাবার যে পানি আফ্রিকার গহীন জঙ্গল থেকে নিয়ে আসে তার প্রতি গ্লাসের দাম লাখ টাকা। এরকম প্রচুর বলা যায়। তার প্রাক বিবাহের খরচই হাজার কোটি টাকার উপর। জীবন যাপন রুপকথার মত।
কিন্তু...
অনন্ত আম্বানি ছোট বেলা থেকেই একিউট হাপানির রোগী। শ্বাসকষ্টের জন্য তাকে প্রায় প্রতিদিনই হাই ডোজের স্টেরয়েড নিতে হয়। স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসাবে নতুন রোগ হিসাবে জন্ম নেয় ওবেসিটি, মুটিয়ে যাওয়া। তার ওজন এখন ২০০ কেজির উপর, দিন দিন সেটা বাড়ছেই। সে স্বাভাবিক কাজকর্ম করতে পারেনা। অল্পতেই হাঁপিয়ে যায়। হরমোনের আধিক্যের কারনে যে মুটিয়ে যাওয়া রোগ হয়, তার চিকিৎসা এখনো আবিস্কৃত হয়নি। অবস্থা এমন, স্টেরয়েড না নিলে হাঁপানি রোগে মৃত্যু, নিলে মৃত্যু অধিক ওজনের কারনে। কঠিন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার জীবন। তার সারাদিনের খাদ্যতালিকায় আছে সামান্য কিছু শাক সবজি আর এক ধরনের শ্যাওলা। তারপরও তার ওজন বৃদ্ধি কমানো যাচ্ছে না। প্রাক বিবাহের অনুষ্ঠানে তার অসুস্থতার কথা যখন সে বলছিল তখন তার বাবা মা'র চোখ ছিল অশ্রুসজল। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েও কি দুর্বিসহ জীবন।
আর আমরা যারা এখনো ইচ্ছেমতো খেতে পারছি, চলতে পারছি, সুস্থ আছি তারা যে কত সৌভাগ্যবান সেটা ভেবে দেখেছেন কখনো। সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত।
আলহামদুলিল্লাহ!