Feni government college, Feni

Feni government college, Feni We are students of feni government college> we love our college

03/06/2021

█▒▒▒ বাজেট ২০২১/২২ ▒▒▒█

** দাম বাড়বে: আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ
** বডি স্প্রে, প্রসাধনী পণ্য, আমদানি করা জুস
** প্রসাধনী পণ্য, আমদানি করা জুস, খাদ্য, মদ, সিগারেট
** আমদানি করা ফল, সবজি, মাশরুম, বাদাম

🔳ডিগ্রি ২য় বর্ষ (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষেরসেশন ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ✅বিঃদ্রঃ টাকা এখন জমা না দিতে পারলে পরে ফরম প...
18/11/2020

🔳ডিগ্রি ২য় বর্ষ (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের
সেশন ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

✅বিঃদ্রঃ টাকা এখন জমা না দিতে পারলে পরে ফরম পূরণের সময় একসাথে দিলেও চলবে।।

27/07/2020

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।

১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে ল
িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব

স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shift+A
ঋতু = g+a k s
বর্ষা = h Shift+N Shift+A f
র‍্যাব = v Shift+z f h
কৃষক = j a Shift+n j
চাক = y f j g
সুগন্ধা = n s o b+g Shift+L f
পর্যন্ত = r w Shift+A b g k
বন্ধু = h b g Shift+L s
কম্পিউটার = j d m g r g s t f v
পৃথিবী = r a d Shift+K h Shift+D
চন্দ্রবিন্দু = y b g l z d h b g l s
সমৃদ্ধশালী = n m a l Shift+L Shift+m f Shift+v Shift+D
জ্ঞান = u g Shift+i f b
কৃষ্ণ = j a Shift+N g Shift+B
স্বপ্ন = n g h r g b

09/07/2020

Journal Entries Interview Questions And Answers Video in this video we are giving several explanations for journal entry interview. Link of Real, Nominal And...

09/07/2020

Basic Accounting Interview Questions And Answers video in which Basic Accounting Interview Questions and Answers is given. Please Show us your support: Like ...

08/10/2019

রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন--
মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় মানায় নাহ্!!""

27/09/2019

প্রাইমারি ভাইভা পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ থেকে ৫০
টি প্রশ্ন ও উত্তর।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির
জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের
অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত
ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা
হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর
বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা
হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা
কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে
যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা
ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান
কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা
ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে
অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা
করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব
প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব
প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী
মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন
অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয়
উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার
নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন
করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক
অভিযানের সাংকেতিক নাম?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা
থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?
উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব
লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স
গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি
হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা
হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা
আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার
নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত
বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
উত্তরঃ ৩রা মার্চ
৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী
জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি

20/07/2019

১) অংকের জনক কে?
উঃ আর্কিমিডিস
২) জ্যামিতির জনক কে?
উঃ ইউক্লিড
৩) বীজ গনিতের জনক কে?
উঃ আল খাওয়াজমী
৪)জীব বিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল
৫)প্রানী বিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল
৬) রসায়ন বিজ্ঞানের জনক কে?
উঃ জাবির ইবনে হাইয়ান
৭) পদার্থ বিজ্ঞানের জনক কে?
উঃ আইজ্যাক নিউটন
৮) আধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ চার্লস ব‍্যবেজ
৯) বিজ্ঞানের জনক কে?
থ্যালিস
১০)সমাজ বিজ্ঞানের জনক কে?
উঃ অগাষ্ট কোঁৎ
১১)হিসাব বিজ্ঞানের জনক কে?
উঃ লুকাপ্যাসিওলি
১২) চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উঃ ইবনে সিনা
১৩) ইতিহাসের জনক কে?
উঃ হেরোডোটাস
১৪) দর্শন শাস্ত্রের জনক কে?
উঃ থেলিস
১৫) ভূগোলের জনক কে?
উঃ ইরাটস থেনিস
১৬) রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল
১৭) অথনৈতির জনক কে?
উঃ এডাম স্মিথ
১৮) মেডিসিনের জনক কে?
উঃ হিপোক্রটিস
১৯) সনেটের জনক কে?
উঃ পেত্রাক
২০) সামাজিক বিবর্তন বাদের জনক কে?
উঃ হার্বাট স্পেন্সার
২১) বংশ গতি বিদ্যার জনক কে?
উঃ গ্ৰেডার জোহান মেন্ডেল
২২) শ্রেণী করন বিদ্যার জনক কে?
উঃ কারোলাস লিনিয়াস
২৩) শরীর বিদ্যার জনক কে?
উঃ উইলিয়াম হার্ভে
২৪) ক্যালকুলেটরের জনক কে?
আইজ্যাক নিউটন
২৩) বাংলা গদ্যের জনক কে?
উঃ ঈস্বর চন্দ্র বিদ্যাসাগর
২৪) বাংলা কবিতার জনক কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
২৫) বাংলা নাটকের জনক কে?
উঃ দীনবন্ধু মিত্র
২৬) ইংরেজি কবিতার জনক কে?
উঃ খিউ ফ্রে চসার
২৭)মনো বিজ্ঞানের জনক কে?
উঃ উইলহেম উন্ড
২৮) জীবাণু বিদ্যার জনক কে?
উঃ লুই পাস্তব
২৯) বাংলা চলচ্চিত্রের জনক কে?
উঃ হীরালাল সেন
ভালো লাগলে শেয়ার & কমেন্ট দ্যা পোষ্ট,,,

09/07/2019

# WH Questions making

Questions সাধারনত 2 উপায়ে তৈরী করা হয়ঃ
1. Yes/No Question
2. WH Question

# যে প্রশ্নের উত্তর হ্যাঁ/না তে দেয়া যায়, তাই Yes/No Questions.

# যে প্রশ্নের উত্তর বর্ণনায় দিতে হয়, তাই WH Questions.
যেমনঃ
He write an SMS. (সে একটি SMS লিখে)

Ans:
1. Does he write an SMS?(সে কি SMS লিখে?)
Ans: Yes.
2. What does he write? (সে কি লিখে?)
Ans: He writes an SMS. (সে একটি SMS লিখে)

সাধারনত একটি বাক্য
1. Sub+V(V/V-s/es/V2)+obj
2. Sub+to be/modal+V+obj
ফরমেটে দেয়া থাকে।

Yes/No Question তৈরীর সময়, বাক্যে to be দেয়া থাকলে, to be সামনে এনে বাকি অংশ যথারীতি ঠিক রেখে Yes/No question তেরী করা যায়। বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে।

যেমনঃ
1. He is reading.
Ans: Is he reading?

2. Rahim is playing football.
Ans: Is Rahim playing football?

যদি বাক্যে to be না থাকে তাহলে..
V .......... do
V-s/es ....... does
V2 ........... did,

তবে, মূল Verb এর অবশ্যই base form হবে।

যেমনঃ
1. They eat rice.
Ans: Do they eat rice?

2. He eats rice.
Ans: Does he eat rice?

3. She ate rice.
Ans: Did she eat rice?

# Questions তৈরী করার সময় বাক্যের শুরুতে WH word বসাতে হবে।

কখন কোন WH word টি বসাবেন?

**Who(কে)... প্রশ্নের উত্তর কোন ব্যাক্তির নাম হলে বসবে।
** What(কি).... প্রশ্নের উত্তর কোন বস্তু, স্হান বা অব্যক্তিবাচক কিছু নাম হলে বসবে।
**When(কখন)...প্রশ্নের উত্তর কোন সময় হলে বসবে।
**Where(কোথায়)...প্রশ্নের উত্তর কোন স্হানের নাম হলে বসবে।
**Why(কেন)....প্রশ্নের উত্তর কোন কারণ হলে বসবে।
**How(কিভাবে/কেমন)... কোন কিছুর দোষ, গুণ বা অবস্হা বুঝাতে বসবে।
***Which(কোনটি).. সংখ্যা বা পরিমানবাচক কিছু বোঝাতে বসবে।

WH Questions করার সময় প্রথমে যে অংশটি উত্তর হিসেবে নেেয়া যেতে পারে সে অংশটি মার্ক করবেন, তারপর তার জন্য অর্থ অনুযায়ী WH word সিলেক্ট করবেন।

আমি নিচের উদাহরন গুলোতে উত্তরের অংশটি ব্যাকেটে রেখেছি।
যেমনঃ
1. (Shakib) is playing best. (সাকিব ভালো খেলে।)
Ans: Who is playing best? (কে ভালো খেলে?)

Ans Techniques:
(Shakib) is playing best......... is playing best.
Q: Who is playing best?
ব্যাখ্যাঃ
প্রশ্নের শুরুতে ব্যক্তির নাম (সাকিব) দেয়া আছে, তাই Shakib, শব্দটিকে উত্তর হিসেবে মার্ক করা হলো। আর আমরা আগেই জেনেছি, ব্যক্তির নাামের জন্য Who বসে।

2. (Iron) is a useful metal.
Ans: What is a useful metal?

ব্যাখ্যাঃ
প্রশ্নের শুরুতে বস্তুর নাম (Iron) দেয়া আছে, তাই Iron, শব্দটিকে উত্তর হিসেবে মার্ক করা হলো। আর আমরা আগেই জেনেছি, বস্তুর নাামের জন্য What বসে।

3. He came here (yesterday). (সে গতকাল এখানে এসেছিলো।)
Ans: When did he come? (সে কখন এখানে এসেছিলো?)

Ans Technique:
He came here (yesterday).
He came here .......
Q: did he come here?
Ans: When did he come here?

ব্যাখ্যাঃ
প্রথমে উত্তরের অংশ (Yesterday মানে সময়, তার জন্য When বসবে) মার্ক করুন।
এবার, মার্ক করা অংশ বাাদ দিয়ে বিকি অংশটা নিিয়ে ভাবুন।
Yes/No questions তৈরী করুন।
এবার শুরুতে WH word টি বসিয়ে চুড়ান্ত Question তৈরী করুন।

4. She lives in (Feni).
এখানে Feni স্হানের নাাম, তাই Where বসবে।

Ans: Where does he live?

# #অনুরূপ ভাবে বুুঝে বুুঝে করলে, WH Questions making খুব সহজে আয়ত্ব কররতে পারবেন।

# #কোন অংশ না বুঝলে প্রশ্ন করতে পারেন।

12/06/2019

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য কিছু ম্যাথ
পর্বঃ১

১. দুইটি সংখ্যার অনুপাত ২ঃ৩। তাদের গসাগু ৪। সংখ্যা দুইটি কত?

উঃ বড় সংখ্যা =৩*৪=১২
ছোট সংখ্যা =২*৪=৮

ব্যাখ্যাঃ অনুপাত এবং গসাগু দেয়া থাকলে, অনুপাতের মানকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়।

২. দুইটি সংখ্যার অনুপাত ২ঃ৩। তাদের লসাগু ২৪। সংখ্যা দুইটি কত?

উঃ বড় সংখ্যা =২৪/২=১২
ছোট সংখ্যা =২৪/৩=৮

ব্যাখ্যাঃ অনুপাত এবং লসাগু দেয়া থাকলে, লসাগুকে অনুপাতের বড় মান দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। আর, লসাগুকে অনুপাতের ছোট মান দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়।

৩. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩১। সংখ্যা দুটি কত?

উঃ ১৫+১৬=৩১
অর্থাৎ সংখ্যা দুটি ১৫, ১৬।

ব্যাখ্যাঃ যে দুটি ক্রমিক সংখ্যা যোগ করলে, যোগফল অন্তরের সমান হবে। সেই দুটি সংখ্যাই উত্তর।

৪. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবারের চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির খরচ অপরিবর্তিত থাকবে?

উঃ (২৫*১০০)/(১০০+২৫)=২০%

ব্যাখ্যাঃ মূল্য বাড়লে নিচে যোগ হবে।

৫. চিনির মূল্য ২০% হ্রাস পাওয়ায় কোন পরিবারের চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনির খরচ অপরিবর্তিত থাকবে?

উঃ (২০*১০০)/(১০০-২০)=২৫%
ব্যাখ্যাঃ মূল্য কমলে নিচে বিয়োগ হবে।

৬. কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়লে এবং প্রস্থ ১০% কমলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে?

উঃ সূত্রঃ (±)A(±)B±(AB/100)

বাড়লে সামনে +, এবং কমলে - চিহ্ন বসবে।

=> +A-B-AB/100
= +20-10-(20*10)/100
= +10-2
=+8
ক্ষেত্রফল ৮% বাড়বে।

৭. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ঃ১। পানি অপেক্ষা দুধের পরিমান ১২ লিটার বেশি হলে দুধের পরিমান কত?

উঃ ১২*৭/(৭-১)=১৪ লিটার।

ব্যাখ্যাঃ উপরে ব্যবধানের সাথে যে মান চাইবে সে অনুপাত গুণ হবে। আর নিচে অনুপাতের বিয়োগফল বসবে।

নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরে সময় কম, তাই শর্টকাট টেকনিক অধিক কার্যকর। তাই, অনুরূপ টেকনিকে ৫ টি পর্বে ৩৫ টি ম্যাথ দিবো।
আপনাদের উপকারে আসলে পরবর্তি পর্বগুলো দেবো।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni government college, Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category